বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পর এবার বর্ধমান পৌরসভা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গেল প্রায় দেড় কোটি টাকা। পৌরসভার চেক ক্লোন করে এই টাকা তুলে নেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর অনুমান ব্যাঙ্ক কর্তৃপক্ষের। চাঞ্চল্যকর এই প্রতারণার বিষয়ে যেটুকু জানা গেছে, দু দফায় ওই ১.৪৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর, দুষ্কৃতীরা তৃতীয় দফায় ৯৭.৫২ লক্ষ টাকা হাতাতে গেলে টনক নড়ল বর্ধমান পৌরসভা কর্তৃপক্ষের। এই ৯৭ লক্ষাধিক টাকার চেক আটকে দিতেই হদিশ মিলল যে ইতিমধ্যেই দুষ্কৃতিরা দুটি চেকের মাধ্যমে পৌরসভার ১.৪৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে সূদূর মহারাষ্ট্রের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখা থেকে। এই ঘটনায় পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, “আমরা থানায় অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করছে। আমাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ কোটি ৪৩ লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে। এই ঘটনায় আমাদের কোনও দোষ নেই। যা হয়েছে ব্যাঙ্কের শাখা থেকে। ব্যাঙ্কের চেক দিয়ে পৌরসভার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সময় এফও এবং ইও-র সই থাকে। অর্থাৎ ফিনান্স অফিসার ও এক্সিকিউটিভ অফিসারের সই থাকে চেকে। এখানে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের সই থাকে না। ব্যাঙ্ক ঠিক মত সই না মিলিয়ে টাকা দিয়েছে। এর দায় ব্যাঙ্কের। ভুলভাবে ব্যাঙ্ক টাকা দিয়েছে। ৯৭ লক্ষ টাকার আরও একটি চেক এসেছিল। সেখানে চেয়ারম্যানের সই ছিল। সেটা আমাদের অফিস ধরে ফেলে।”
কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...
Read more












Discussion about this post