ডাক্তাররা মিথ্যে কথা বলছেন! আগেই এমন দাবি করেছিলেন মৃত কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যের মা। এবার ডক্টর ফোরামের সদস্য পূর্ণব্রত গুইনকে ফোন করে সরাসরি চ্যালেঞ্জ করে বললেন, “আপনারা মিথ্যে কথা বলছেন।” শুক্রবার হুগলির কোন্নগরের যুবক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন। শ্রীরামপুর হাসপাতাল থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় আরজি করে। মৃতের মায়ের অভিযোগ, জরুরি বিভাগ থেকে বর্হিবিভাগ দৌড়ে বেড়িয়েও ছেলের চিকিৎসার বন্দোবস্ত করতে পারেননি। শেষে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বিক্রম মারা যান বলে দাবি পরিবারের। আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে যখন দৈনিক নাগরিক আন্দোলন চলছে, তখন ছেলের মৃত্যুর বিচার চেয়েছেন মা কবিতা। কোন্নগরের বাসিন্দা ছিলেন বিক্রম ভট্টাচার্য। ২৮ বছরের তরতাজা যুবকের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়, অভিযোগ উঠেছিল এমনই। এদিকে চিকিৎসক সংগঠনের তরফে দাবি করা হয় বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ মিথ্যে। এনিয়ে জল গড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত। ডক্টর ফোরামের পাল্টা দাবি, ‘বিনা চিকিত্সায় মৃত্যুর অভিযোগ মিথ্যা’। এদিন সেই ডক্টর ফোরামের সদস্য পূর্ণব্রত গুনকে ফোন করে মৃত বিক্রমের মা কবিতা বলেন, ‘ডাক্তারবাবুরা যদি বলেন, বিনা চিকিত্সায় মৃত্যু হয়নি, তাহলে তাঁরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন’। তাঁর দাবি, ‘সেদিন হাসপাতালে যাঁরা ছিলেন, আহত ছেলেকে নিয়ে তাঁদের কাছে বারবার অনুরোধ করি, ডাক্তার কোথায়? কিন্তু কেউ কিছু জানায়নি। আমি ছেলেকে নিয়ে প্রায় তিন ঘণ্টা ছোটাছুটি করেছি। কিন্তু কোথাও ডাক্তার ছিল না। না ট্রমা কেয়ার ইউনিটে, না আউটডোরে। এখন ডাক্তারবাবুরা মিথ্যা কথা বলছেন। তাঁরা চিকিত্সা করেননি। যার জেরে আমার ছেলেকে হারিয়েছি। এখন আমাকে মিথ্যাবাদী বানাচ্ছেন’।
বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...
Read more












Discussion about this post