প্রায় ৫০ লক্ষ টাকার বেআইনি মদের বোতল গুড়িয়ে দিতে উদ্যত হয়েছিল পুলিশ। আর এরই মাঝে ফ্রিতে মদ লুঠে নিতে হাজির স্থানীয়রা। পুলিশের সামনে অবাধে চলল মদ লুঠ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্তের ভিডিয়ো। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুরের ইতুকুরু রোডের একটি ডামপিং ইয়ার্ডে। এদিন ওই ডাম্পিং ইয়ার্ডে বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত প্রায় ৫০ লক্ষ টাকার অবৈধ মদের বোতল উদ্ধারের কাজ চলছিল পুলিশের তরফে।তবে বোতলগুলির উদ্ধারের কাজ শুরু হওয়ার আগেই, হঠাৎ সেখানে জড়ো হয় সাধারণ মানুষের ভিড়। মধ্যে অনেকেই যখন মদের বোতল নিয়ে চম্পট কাটতে ব্যস্ত তখন বিষয়টি নজরে আসে পুলিশের। ভিডিওতে, পুলিশ সদস্যদের “ওয়ে…ওয়ে…ওয়ে…” বলে চিৎকার করতে শোনা যায়। তবে বোতলগুলো যারা নিয়ে গেছে তাদের বিরুদ্ধে পুলিশকে বল প্রয়োগ করতে দেখা যায়নি। তবে একজনকে ধরা পড়ার পর বোতল ফেরত দিতে দেখা গেছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...
Read more












Discussion about this post