বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তাঁর পদত্যাগকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। নিজের পদত্যাগের সিদ্ধান্ত প্রসঙ্গে রায়গঞ্জের তৃণমূল বিধায়ক বলেছেন, ‘‘ওই কমিটির বিষয়টি আমার পছন্দের নয়। তাই আমি ওই কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছি।’’ বিধানসভার সচিবালয় সূত্রে খবর, তাঁর সেই ইস্তফা গৃহীতও হয়েছে।এদিকে আরজি কর হাসপাতাল নিয়ে ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মামলার শুনানি আছে। সেদিন সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। সেখানে আগ বাড়িয়ে পিটিশন কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়া বেশ তাৎপর্যপূর্ণ। সদ্য জহর সরকার রাজ্যসভার পদ এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে পাঠিয়েছেন। তারপরই কৃষ্ণ কল্যাণীর খবর প্রকাশ্যে আসে।
কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...
Read more












Discussion about this post