• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পুলিশ! স্বাস্থ্য! এবার?

পুলিশ! স্বাস্থ্য! এবার?

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলায় একটা প্রবাদ আছে, “গাধা গুলিয়ে জল খায়”। বর্তমান রাজ্য প্রশাসনের অবস্থা ঠিক সেরকমই। যে দাবি মানতেই হল, সেই সিদ্ধান্ত কিন্তু অনেক আগেই নেওয়া যেত। যেখানে আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা এই একই দাবি করে আসছিলেন। কলকাতার পুলিশ কমিশনারের অপসারণ, স্বাস্থ্য ভবনের জোড়া কর্তার অপসারণ। এর জন্য প্রায় একমাসের বেশি সময় অপেক্ষা করা কেন? যদি সদিচ্ছাই থাকে, তাহলে এই সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে মুখ্যমন্ত্রী একটি সদর্থক বার্তা দিতেই পারতেন। কিন্তু এমন সময় তিনি এই সিদ্ধান্ত নিলেন, তখন অনেক দেরী হয়ে গিয়েছে। জুনিয়র ডাক্তাররা, নাগরিক সমাজ, বিরোধী রাজনৈতিক দলগুলি সমস্বরে দাবি করছেন, চাপের মুখে নতি স্বীকার করলেন মুখ্যমন্ত্রী। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে তুলে ধরছে ওয়াকিবহাল মহল।

ADVERTISEMENT

এই ব্যাপারে তর্ক-বিতর্ক থাকতেই পারে। কিন্তু যে ব্যাপারটি তর্কের অতীত, তা হল এই আর জি কর কাণ্ড একইসঙ্গে রাজ্য প্রশাসনের দুটি দফতরের দুর্নীতি সামনে এনে দিল। যা কার্যত নজিরবিহীন। তৃণমূল কংগ্রেসের ১৩ বছরের জমানায় বেশ কয়েকটি দুর্নীতি সামনে এসেছে, সবকটিরই তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, ইত্যাদি। কিন্তু সেগুলি ছিল আলাদা আলাদা অভিযোগের ভিত্তিতে। বর্তমানে আর জি কর হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনা অন্য এক দিগন্ত উন্মোচিত করল। বেআব্রু করল পুলিশ ডিপার্টমেন্টের গাফিলতি, স্বাস্থ্য দফতরের দুর্নীতি। হাসপাতালে কর্মরত এক মহিলা তরুণী চিকিৎসক ছত্রিশ ঘন্টা ডিউটির পর সামান্য বিশ্রাম নিতে গিয়েছিলেন এই ভেবে, যে তিনি সরকারের নিরাপদ আশ্রয়ে রয়েছেন। কিন্তু হতভাগ্য মেয়েটি জানতো না এখানেই পাতা হয়েছে ফাঁদ। এই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন, প্রতিটি সুরানিতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন। একটি খুনের ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলার চেষ্টা হল, এরপর অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু হল, শেষ পর্যন্ত জানা যাচ্ছে, ঘটনাস্থলের চরিত্রই বদল করা হয়েছে, তথ্য প্রমান লোপাট করা হয়েছে। এই অভিযোগ তুলছে স্বয়ং সুপ্রিম কোর্ট। যা যেকোনো রাজ্য সরকার বা পুলিশ প্রশাসনের ক্ষেত্রে চরম অবমাননাকর। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে পুলিশ ও স্বাস্থ্য দফতর। তাহলে এই ব্যর্থতার দায় তাঁর হবে না কেন? এই প্রশ্নটাই এখন তুলছে রাজ্যের বিরোধী রাজনৈতিক মহল।

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

একটা মৃত্যু, তাও আবার রাজ্যের এক প্রথম শাড়ির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। এক কর্তব্যরত জুনিয়র ডাক্তারের মৃত্যু, যিনি গিয়েছিলেন অনেক স্বপ্ন নিয়ে। এমবিবিএস পাশ করার পর আরও উচ্চতর ডিগ্রি অর্জন করতেই তাঁর আর জি কর হাসপাতালে যাওয়া। কিন্তু সেখানেই ঘটে গেল অঘটন, ৩৬ ঘন্টা ডিউটির পর, সেই তরুণী চিকিৎসকের দেহ পাওয়া গেল আর জি কর হাসপাতালের এক সেমিনার হলে। একটা হাসপাতালেই মৃত্যু, ক্ষতবিক্ষত দেহ, তাও ১৪ ঘণ্টা লেগে গেল এফআইআরদের করতে। প্রথমে আত্মহত্যা তারপরে অস্বাভাবিক মৃত্যুর দাবি। এও কী সম্ভব? হাসপাতাল কর্তৃপক্ষ কী করছিল? কেন তারা দেহ পরীক্ষা করে খুনের তত্ত্ব সামনে আনলেন না, যেখানে প্রফেশনাল চিকিৎসকদের অভাব নেই ! এখানেই প্রশ্ন উঠছে, কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। অপরদিকে ওই হতভাগ্য মেয়েটির বাবা-মা, তাদের পায়ে তিন ঘন্টার বেশি বসিয়ে রাখা হয়েছিল অন্য জায়গায়। কেন, কী উদ্দেশ্যে সাধনে? তবে কি সত্যিই কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল? ধামাচাপা যে দেওয়া হচ্ছিল, প্রমাণ যে লোপাট করা হয়েছে, তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, প্রশ্ন তুলেছে স্বয়ং শীর্ষ আদালতগুলি। যার উত্তর এখনও দিতে পারেনি রাজ্য প্রশাসন। অপরদিকে সিবিআই গ্রেফতার করেছে আরজিকর যে থানার আওতাধীন, সেই তালা থানার ওসিকে। সিবিআই গ্রেফতার করেছে সেই সময় আরজি কর হাসপাতালের দায়িত্বে থাকা অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। দুই আর দুইয়ে মিললে হয় চার। পুলিশ এবং প্রশাসন মিলিতভাবে এক গভীর ষড়যন্ত্র তৈরি করেছিল। সিবিআই যাকে বলছে বৃহত্তর ষড়যন্ত্র। কিন্তু কেন এই ষড়যন্ত্র? কেন এই ষড়যন্ত্র রচনা হল? যার উত্তর খুঁজে সিবিআই। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে সিবিআইয়ের দায়ের করা স্ট্যাটাস রিপোর্ট পড়ে প্রধান বিচারপতি তিন সদস্যের ডিভিশন বেঞ্চ যথেষ্টই বিচলিত। তারা সরাসরি বলেছেন এই রিপোর্ট যথেষ্ট উদ্ভিদজনক, এবং আমাদের বিচলিত করছে। তাহলে এর অর্থ ধরে নেওয়াই যায়, সিবিআই এমন কিছু পেয়েছে যার সত্যিই খুব উদ্বেগজনক। তাহলে কি আরো বড় কোনও মাথা এই ধর্ষণও খুনের মামলায় জড়িত? আপাতত টালা থানার ওসি গ্রেফতার, এরপর কি সিবিআই আরও উপরমহল পর্যন্ত যাবে? তড়িঘড়ি সারানো হল কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে। সরানো হয়েছে ডিসি নর্থ অভিষেক গুপ্তকেও। প্রাক্তন পুলিশ কর্তারা বারবার দাবি করছেন, একজন ওসি এই ধরনের সাহস দেখাতে পারবেন না, যে ক্রাইম সিন পরিবর্তন করা হবে, তথ্য ও প্রমাণ লোপাট করা হবে। ওপর মহলের নির্দেশ ছাড়া ওসি এই কাজ করতেই পারে না। সিবিআই রিপোর্টে এমনই কিছু ছিল, যা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় উল্লেখ করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ কী করছিল? অর্থাৎ তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, বা অন্যান্য আধিকারিকরা? জুনিয়র ডাক্তারদের আন্দোলন কিন্তু এই দিকটাই নির্দেশ করছিল। সন্দীপ ঘোষ এবং তাঁর অনুগামীরা, যারা গোটা স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করেন। জুনিয়র ডাক্তারদের দাবি ছিল, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, শিক্ষা অধিকর্তা-সহ কয়েকজনের বদলি। রাজ্য সরকার একে একে সেই সব দাবি মেনে নিল। কিন্তু তার জন্য প্রায় একমাস অপেক্ষা করতে হল দুনিয়ার ডাক্তারদের। কেন? তাহলে কি মুখ্যমন্ত্রী সবই জানতেন? কারণ তিনিই তো স্বাস্থ্যমন্ত্রী? জুনিয়ার ডাক্তারদের আরও একটি দাবি ছিল, কলকাতার পুলিশ কমিশনারের অপসারণ। মুখ্যমন্ত্রী তাও মেনে নিলেন। যদিও আগের দিন বলেছিলেন, সিপি পদত্যাগ করতে চায়। যা তিনি সন্দীপ ঘোষকে নিয়েও বলেছিলেন। দুটো ক্ষেত্রেই একটা অদ্ভুত মিল। একদিকে সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, অন্যদিকে বিনীত গোয়েল, তাঁর বিরুদ্ধেও বিস্তার অভিযোগ। দুজনই সরলেন, কিন্তু সময় মতো নয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে দুজনকেই অন্যত্র সরানো হয়েছিল। আমরা বলছি না স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন। শুনুন…

বাইট – মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী (কালীঘাটে বৈঠকের পর)

এর আগে মুখ্যমন্ত্রী সল্টলেকে জুনিয়র ডাক্তারদের ধর্ণামঞ্চে যান। সেখানে তিনি দাবি করেন, সব ফাইল তার কাছে আসে না। তিনি সবকিছু জানতে পারেন না।

বাইট – মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী (সল্টলেকে ধর্ণামঞ্চে)

ঘুরপথে বলতে গেলে তিনি কোনও দায় নিতে রাজি নন। এখানেই উঠছে প্রশ্ন, তবে কি মুখ্যমন্ত্রী সরাসরি তার ব্যর্থতার দায় স্বীকার করছেন? যে কাজটা একমাস আগেই করা যেত, সেটাই করলেন ৩৫ দিন পর। তার অধীনেই রয়েছে স্বাস্থ্য ও পুলিশ দফতর। তাহলে কি তার ব্যর্থতাও এখানে সামনে আসছে না? ১৪ই আগস্ট রাতেই, আর জি কর হাসপাতালে হামলার পর, তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফেসবুক পোস্টে বলেছিলেন, সিপি কলকাতাকে আমি নির্দেশ দিয়েছি দ্রুত ব্যবস্থা নিতে। আজ সেই সিপিকেই সরে যেতে হল। ব্যর্থতাটা কার? প্রথমে শিক্ষা, তারপর খাদ্য, এবার স্বাস্থ্য, সঙ্গে স্বরাষ্ট্রও যুক্ত হচ্ছে। প্রতিটির সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে যুক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কী হবে?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ফের রাতের কলকাতায় ট্রাফিক গার্ডকে বেধড়ক মার

Next Post

সবুজ মেরুনের এশীয় যুদ্ধের প্রতিপক্ষ তাজাকাস্তানের রভশান।

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
12
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
22
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
23
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
27
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
21
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
25
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
23
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
12
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
22
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
29
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি