• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনার পদত্যাগপত্রই নেই রাষ্ট্রপতির কাছে!

হাসিনার পদত্যাগপত্রই নেই রাষ্ট্রপতির কাছে!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
8
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

আগস্ট মাসের ৫ তারিখ বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। সেই দিনই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান প্রকাশ্যে জানিয়েছিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। যদিও সেই সময়ই হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের দাবি ছিল, তাঁর মা দেশ ছাড়ার আগে পদত্যাগ করেননি। এরপর কেটে গিয়েছে প্রায় সাড়ে তিনমাস। বাংলাদেশের রাজনীতিতে অনেক পালাবদল হয়েছে। প্রখ্যাত অর্থনীতিবিদ নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন তদারকি সরকার। কিন্তু এতকিছুর মধ্যেও একটি বিতর্ক কখনও থেমে থাকেনি। সেটা হল বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা কী আদৌ পদত্যাগ করেছিলেন?  এবার সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন স্বয়ং বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন চুপ্পু। তাঁর সাম্প্রতিক দাবি, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এমন কোনও প্রামাণ্য নথি তাঁর কাছে নেই। অর্থাৎ, হাসিনার পদত্যাগপত্র তাঁর হাতে পৌঁছয়নি। যা নিয়ে উত্তাল বাংলাদেশের রাজনীতি।

 

সম্প্রতি বাংলাদেশের সংবাদপত্র মানবজমিন-কে এক সাক্ষাৎকার দিয়েছেন রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন চুপ্পু। ওই পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেছেন, ‘শেখ হাসিনার পদত্যাগপত্র আমি অনেক খুঁজেছি। কেউ দেখাতে পারেননি। আমি মন্ত্রী পরিষদ সচিবের কাছে কপি চেয়েছিলাম। উল্টে তিনি আমার অফিসে এসে একদিন শেখ হাসিনার পদত্যাগ পত্রের কপি খোঁজ করেন’। বাংলাদেশের রাষ্ট্রপতির এহেন মন্তব্যের পর তোলপাড় শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত বলে রাখি, শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার কয়েকদিন পর একটি টেলিফোনিক কখপোকথন ভাইরাল হয়েছিল। সেখানে হাসিনাকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি পদত্যাগ করিনি। চ্যালেঞ্জ করছি, অন্তর্বর্তী সরকার আমার পদত্যাগপত্র দেখাক’। এদিন রাষ্ট্রপতির বক্তব্যেও সেই একই দাবি প্রতিফলিত হল। ফলে আদৌ হাসিনা পদত্যাগ করেছিলেন কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল।

 

গত ৫ আগস্ট গণভবনে ঠিক কি হয়েছিল? রাষ্ট্রপতি শাহবুদ্দিন এরও একটা বর্ণনা দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, “চারদিকে অস্থিরতার খবর। কী হতে যাচ্ছে জানি না। আমি তো গুজবের ওপর নির্ভর করে বসে থাকতে পারি না। তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে। তার কাছেও কোনো খবর নেই। আমরা অপেক্ষা করছি। টেলিভিশনের স্ক্রলও দেখছি। কোথাও কোনো খবর নেই। এক পর্যায়ে শুনলাম, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। আমাকে কিছুই বলে গেলেন না। যা সত্য তাই আপনাকে বললাম”। তিনি এও দাবি করেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কি না? একই জবাব। শুনেছি তিনি পদত্যাগ করেছেন। মনে হয় সে সময় পাননি জানানোর। যদিও ৫ অগাস্ট রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি বলেছিলেন, ‘শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আমি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছি।’ অর্থাৎ তিনি নিজেই নিজের আগের মন্তব্যের বিরোধীতা করছেন।

 

বাংলাদেশের রাষ্ট্রপতির এই বক্তব্যের জেরে নিঃসন্দেহে চাপে পড়ে গেল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। কারণ, তাঁরা ইতিমধ্যেই বারবার দাবি করে আসছে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির বয়ানের পর সেই দাবি মিথ্যা প্রমানিত হচ্ছে। যদিও রাষ্ট্রপতি জানিয়েছেন, সেই সময় উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে কি করণীয় সেটা জানতে সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন তিনি। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ৮ই আগস্ট এ সম্পর্কে তাঁদের মতামত দেন। এতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা দূর করতে এবং নির্বাহী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীকে শপথবাক্য পাঠ করাতে পারবেন। সেই মতোই তিনি তদারকি সরকারের গঠন করেন বলে দাবি রাষ্ট্রপতির।

 

প্রসঙ্গত, সাংবাদিক মতুয়ুর রহমান চৌধুরী হাসিনা সরকারের কট্টর সমালোচক ছিলেন। এমনকি প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর প্রবেশাধিকারও ছিল না। কোটা আন্দোলনের সময় তাঁর লেখালেখি নিয়ে অনেক বিধিনিষেধ জারি করে হাসিনা সরকার। এমনকি সে সময় তাঁকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। পরে তিনি দেশে ফেরেন এবং রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে সেই হাসিনাকেই সুযোগ করে দিলেন আন্তর্জাতিক আদালতে আইনি লড়াইয়ে মোকাবিলা করার। এই প্রতিবেদনে প্রবীন ওই সাংবাদিক দাবি করেছেন, হাসিনাকে একপ্রকার চাপের মুখে দেশ ছাড়তে হয়েছে। তিনি জাতির উদ্দেশে ভাষণ দিতে চেয়েছিলেন। ভাষণের খসড়া তৈরি ছিল। তাতে লিখেছিলেন, চাপের মুখে দেশ ছাড়ছি। সেই সঙ্গে দেশের জন্য তাঁর অবদানের বিবরণ ছিল। কিন্তু ভাষণ রেকর্ড করতে দেওয়া হয়নি তাঁকে।  সবমিলিয়ে চাপে থাকা হাসিনা এই ঘটনার পর অনেকটাই সুবিধাজনক জায়গায় চলে এল। কারণ, ইতিমধ্যেই মুহাম্মদ ইউনূসের সরকারের কার্যকলাপ নিয়ে বাংলাদেশের জনগণের একটা অংশ ক্ষিপ্ত হয়ে উঠছে। এমনকি সেনাবাহিনীর একটা বড় অংশও ক্ষিপ্ত। আপাতত সেনাপ্রধান মার্কিন সফরে রয়েছেন। তিনি ফিরলে বাংলাদেশে নতুন করে আলোড়নজনক কিছু হতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Tags: BANGLADESHSheikh Hasina
Previous Post

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস-নিউজিল্যান্ডের.

Next Post

পশ্চিমবঙ্গের রেলস্টেশনের নামের মজার ইতিহাস

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
2
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
10
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
9
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
16
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি