: অবসর নেওয়ার পর অনেক ক্রীড়াবিদই যুক্ত হন অন্য খেলার সঙ্গে। ফুটবলারদের মধ্যে এমন ঘটনা প্রায়ই দেখা যায়। কেউ খেলছেন গলফ তো কেউ আবার পেশাদার বক্সিং । এবার সেই তালিকায় নাম লেখালেন দিয়াগো ফোরলান। উরুগুয়ের প্রাক্তন ফুটবল তারকা এখন পেশাদার টেনিস খেলোয়াড়। ২০১০ বিশ্বকাপে স্বপ্নের ফুটবল উপহার দিয়েছিলেন ফোরলান। টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়ে গোল্ডেন বল জিতেছিলেন । পরে ভারতের মুম্বাই এফসির হয়েও খেলেছেন। অ্যাথলেটিকো মাদ্রিদ ,ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা তারকাকে এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার হিসেবে ধরা হয় । ফোরলান অবসর নিয়েছেন ২০১৯ সালে ।এবার টেনিস কোর্টে পেশাদারভাবে শুরু হবে তাঁর নতুন অভিযান। ৪৫ বছর বয়সী তারকার টেনিসের প্রতি টান ছিল ছোটবেলা থেকেই । গত বছর থেকে টেনিস খেলা শুরুও করেন ।নভেম্বরে উরুগুয়ে ওপেন টেনিস টুর্নামেন্ট খেলবেন ফোরলান। তবে সিঙ্গেলস নয় নামবেন ডাবলসে ।টুর্নামেন্টের আয়োজকদের তরফ থেকে ইতিমধ্যে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গী হবেন আর্জেন্টিনার ফেডারিকো কোরেয়া। টুর্নামেন্টটি চলবে ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post