• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মুখ্যমন্ত্রী-মেয়রের দাবি ভাসিয়ে ডানার ঝাপটায় জলমগ্ন কলকাতা

মুখ্যমন্ত্রী-মেয়রের দাবি ভাসিয়ে ডানার ঝাপটায় জলমগ্ন কলকাতা

Raja Majumder by Raja Majumder
1 year ago
in কলকাতা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
11
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

র্ণিঝড় ডানা মোকাবিলায় নবান্ন থেকে কলকাতা পুরসভা, প্রস্তুতি ছিল তুঙ্গে। গত বৃহস্পতিবার সারারাত নবান্নে কাটিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে কলকাতা পুরনিগমের কন্ট্রোল রুমে রাতভর জেগে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। কাঁদের বক্তব্য ছিল, ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি কলকাতা বা সংলগ্ন জেলায় যদি কোনও বিপর্যয় নেমে আসে, তাহলে দ্রুততার সঙ্গে তার মোকাবিলা করা। মুখ্যমন্ত্রী বা কলকাতার মেয়র, দুজনেই উচ্চকণ্ঠে দাবি করেছিলেন, কলকাতায় জল জমতে দেব না। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, কলকাতায় পাম্পিং স্টেশনগুলি উন্নত হয়েছে, পাশাপাশি তাঁরা নিয়মিত ড্রেজিং করেন, তাই এখন কলকাতায় জল জমবে না। আর জমলেও তা দ্রুত নেমে যাবে।

কলকাতার মেয়রও একই দাবি করেছিলেন, কলকাতায় জল জমলেও একঘণ্টার মধ্যে তা নামিয়ে দেওয়া যাবে। কিন্তু ঘূর্ণিঝড় ডানা কলকাতায় সেভাবে খেলা দেখাতে না পারলেও, শুক্রবার থেকে টানা বৃষ্টিতে মেয়রের দাবি ভুল প্রমাণিত হয়ে গেল। দেখা গেল, টানা বৃষ্টিতে কলকাতার অধিকাংশ রাস্তায় জলের ধারা বইছে। এমনকি এসএসকেএম, কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজের বহু বিভাগও জলের তলায়। এরপরই ১৮০ ডিগ্রি ঙুরে গিয়ে মেয়র দাবি করলেন, নতুন করে বৃষ্টি না হলে, ৩-৪ ঘণ্টার মধ্যেই জল বেরিয়ে যাবে।

কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, শুক্রবার দিনভর সারা কলকাতা জলমগ্ন থাকল। এমনকি তৃণমূল সাংসদ সৌগত রায়কে দেখা গেল লেক গার্ডেন্সে তাঁর বাড়ির সামনে এক হাঁটু জল ডিঙিয়ে বের হচ্ছেন। এমনকি তাঁকে জমা জল নিয়ে বিরক্তি প্রকাশও করেছেন মিডিয়ার সামনে। আবার বিকেলের পর ভবানীপুর এলাকায়  বাড়ির সামনেই বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। কলকাতা পুরসভার কর্মীরা দিনভর চেষ্টা করেও জল কমাতে পারলেন না। বরং একজন জলজ্যান্ত যুবকের মৃত্যুও প্রত্যক্ষ করল শহর কলকাতা। এখানেই প্রশ্ন উঠছে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বারবার জল না জমার দাবি করলেও কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে অধিক বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে কলকাতা। এমনকি একটানা বৃষ্টি হলে জমা জল নামছে না, বরং জল বাড়ছে। শনিবার সকালেও কলকাতার অনেক রাস্তায় জল নামেনি বলেই অভিযোগ। প্রশ্ন হচ্ছে কেন বারবার জলমগ্ন হচ্ছে কলকাতা?

মেয়রের দাবি শহর কলকাতায় মোট ৮৭টি পাম্পিং স্টেশন রয়েছে। ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় মোট ৪৮৩টি বড় পাম্প চালানো হয়েছে। তবুও জল জমল, এবং সেই জলের ধারা কলকাতার ছোট, বড় রাস্তায় দিনভর নদীর ন্যায় বয়ে চলল। অথচ. ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতায় এবার একটাও গাছ উপড়ে যায়নি, একটাও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েনি। তবুও জল জমে দিনভর ভোগান্তির শিকার হলেন কলকাতাবাসী। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন মেডিকেল কলেজগুলিতে চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষ। এসএসকেএম হাসপাতালের রোনাল্ড রস ভবন, প্রসূতি ও সদ্যোজাত বিভাগ, ফার্মেসি বিভাগ, অক্সিজেন স্টোর, ক্যান্টিন পুরোপুরি জলমগ্ন হয়ে পড়ে শুক্রবার।

ফার্মেসি বিভাগের ভিতরে এতটাই জল জমে যায় যে ওষুধ বাঁচিয়ে রাখাই দায় হয়। পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনেও জমে রয়েছে জল। পাশাপাশি  ব্লাড ব্যাঙ্ক থেকে শুরু করে জল জমেছিল বহির্বিভাগের সামনেও। একই হয়রানির ছবি দেখা গেল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬ নম্বর গেটের সামনে। সেখানে চিত্তরঞ্জন অ্যাভিনিউ যেন বহমান নদী। ঘূর্ণিঝড় ডানার ল্যান্ডফলের পর থেকেই শুক্রবার সকাল থেকে আকাশ ঘন কালো করে বৃষ্টি শুরু হয়। দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। ফলে কলকাতা পুরসভার জল বের করার ব্যবস্থা যে কতটা কমজোরি, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ঘূর্ণিঝড় ডানা। মেয়র বা মুখ্যমন্ত্রী যতই দাবি করুক, কলকাতা আছে কলকাতাতেই।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: CYCLONE DANAFIRHAD HAKIMKOLKATAKOLKATA WATER LOGGING
Previous Post

সৌগত রায়ের বাড়ির সামনেই জলমগ্ন, বিরক্ত সাংসদকে পাল্টা মেয়রের!

Next Post

শেখ হাসিনার দৌলতে প্রায় ৬০ হাজার কোটি টাকা মুনাফা ভারতের!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by Rupendu Das
March 20, 2026
0
15
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
15
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
32
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by Raja Majumder
October 31, 2025
0
33
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

by Sumana Sarkar
October 29, 2025
0
16
কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই। গোটা বিশ্ব জুড়ে...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
21
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
26
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

এক বৈঠকেই চমকের পর চমক একের পর এক দায়িত্বে দিদির প্রিয় কানন তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র

by Rani Chakraborty
October 21, 2025
0
26
এক বৈঠকেই চমকের পর চমক   একের পর এক দায়িত্বে দিদির প্রিয় কানন   তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র

মমতা বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের পাহাড়ে হিম শীতল দু ঘন্টার বৈঠকের পর স্নেহের শোভনকে গুরুদায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের...

Read more

ভোগ তৈরি থেকে পুজোর সরঞ্জাম। একা হাতেই বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী। মেয়েকে নিয়ে হাজির অভিষেক

by Sumana Sarkar
October 21, 2025
0
23
ভোগ তৈরি থেকে পুজোর সরঞ্জাম। একা হাতেই বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী। মেয়েকে নিয়ে হাজির অভিষেক

মা কালীর আরাধনায় মেতে উঠেছে আপামর বাংলা। শক্তিপীঠ থেকে সিদ্ধপীঠ, চলেছে মায়ের আরাধনা। শহর থেকে শহরতলী সেজে উঠেছে আলোর রোশনায়।...

Read more

পাহাড়ে হিম শীতল বৈঠকে মমতা শোভন তৃণমূলে ফিরছে কালীপুজোর আগে

by Rani Chakraborty
October 17, 2025
0
14
পাহাড়ে হিম শীতল বৈঠকে মমতা শোভন   তৃণমূলে ফিরছে কালীপুজোর আগে

কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় চলতি বছরের ২২ শে সেপ্টেম্বর বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। সেই...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি