: নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে টেস্ট সিরিজে ০-৩ লজ্জার হার যে সুনীল গাভাস্কারের একেবারেই সহ্য হচ্ছে না তাও কথাবার্তা বেশ বোঝা যাচ্ছে। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি ।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত । প্রথম টেস্টে ভারত অধিনায়ক রোহিত শর্মার খেলা অনিশ্চিত। কারণ তার স্ত্রী দ্বিতীয়বার সন্তান সম্ভবা ।রোহিত না পারলে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরাহ। কিন্তু গাভাস্কারের মোটেও তা পছন্দ নয়। তার সাফ বক্তব্য, “রোহিত যদি প্রথম টেস্টের খেলতে না পারে তাহলে বুমরার উপরে পুরো সিরিজের জন্য অধিনায়কের দায়িত্ব দিয়ে দেওয়া উচিত”। তিনি আরো বলেন,” যে কোন টিমের অধিনায়কের উচিত সিরিজের প্রথম টেস্ট খেলা। যদি সে চোট পেয়ে থাকে আলাদা কথা। কিন্তু চোট না থাকা সত্ত্বেও না খেললে খুব স্বাভাবিকভাবে সহ অধিনায়ক চাপে পড়ে যাবে “। তার মতে ভারতের পক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা কঠিন। কারণ অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়া কে ৪-০ ম্যাচে হারানো সম্ভব নয় ।তাই ভারতের উচিত সিরিজ জেতা নিয়ে ভাবনা চিন্তা করা। তাহলে কি ক্রিকেট সমর্থকদের বিশ্বাস ফিরিয়ে টিমের উপর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার পর বিরাট ,রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে বলেছেন, বিরাট রোহিতের সময় ফুরিয়ে আসছে। গাভাস্কার কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সে তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য ।সবার ক্ষেত্রেই সময় ফুরিয়ে আসছে। শুধু বিরাট রোহিতের ক্ষেত্রে নয়। তবে ওরা মধ্যে তিরিশ বলে ওদের কাজটা তুলনায় কঠিন। তার মতে, যত খেলবে তত আধুনিক ক্রিকেটের মানদণ্ড অনুযায়ী নিজেকে ধরে রাখতে পারবে।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post