• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
প্যান কার্ড নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার!

প্যান কার্ড নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার!

administrator by administrator
2 years ago
in অর্থনীতি, জীবনধারা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
108
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

প্রথম চিত্র – আপনি লক্ষ্য করে থাকবেন, আপনার মোবাইলে অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে প্রতি মাসে কম করে ৫ থেকে ৬টি মেসেজ আসে, যেখানে বলা হয় আপনি ৫ মিনিটেই লোন পেয়ে যাবেন। অথবা দ্রুত হোম লোন, কার লোন পাবেন কোনও একটি প্রতিষ্ঠান থেকে।

ADVERTISEMENT

দ্বিতীয় চিত্র – ভুল বশত হোক বা লোভে পড়ে আপনি সেই মেসেজে আসা লিঙ্কে ক্লিক করে বসেছেন। আর কিছুক্ষণের মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে। বা ঋণের ফাঁদে পড়ে আপনি হাঁসফাঁস করছেন।

RelatedPosts

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

স্বাধীনতার ৫৫ বছরে আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারেকের শেষ ভরসা হাসিনা?

তেলের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। হাসিনার কথায় রক্ষা করবে ভারত

তৃতীয় চিত্র – আপনি মোবাইল বা সিম কার্ড কিনতে দোকানে গেলেন, আর জানতে পারলেন আপনার প্যান কার্ডটি বাতিল করা হয়েছে। অথবা আপনি কোনও হোটেলে চেক ইন করলেন, আর সেখানেই জানতে পারলেন আপনার প্যান কার্ড বাতিল করা হয়েছে।

 

উপরের তিনটি চিত্র এখন ঘোর বাস্তব। যে কোনও সময়, যে কোনও ব্যক্তির সঙ্গে এটা ঘটতে পারে। অথবা ঘটে গিয়েছে। বর্তমান সময় প্যান কার্ড ভারতীয় নাগরিকদের কাছে অন্যতম এক পরিচয়পত্র। যদিও এটির প্রধান কাজ হল আয়কর দফতরের সঙ্গে আপনার লিঙ্ক বজায় রাখা। অর্থাৎ আপনি আয়কর দিচ্ছেন অথবা আয়করের আওতায় পড়েন কিনা বা আপনার বার্ষিক আয়-ব্যায় পর্যালোচনা করার অন্যতম হাতিয়ার হল প্যান কার্ড। কিন্তু বর্তমান সময় আপনার প্যান কার্ডের বহুল ব্যবহার করা হচ্ছে আপনার অজান্তেই। ছোট-বড় বহু আর্থিক প্রতিষ্ঠান আপনারই অজান্তে আপনার প্যান কার্ডের তথ্য জেনে নিচ্ছে এবং ব্যবহার করছে। যা আপনি বুঝতেই পারছেন না।

 

ধরুন আপনি ব্যাঙ্ক থেকে কোনও প্রকার লোন নিয়েছেন। এর জন্য আপনাকে আপনার প্যান কার্ডের তথ্য ওই সংস্থাকে দিতে হবে। কিন্তু সেই তথ্যই আবার অন্যান্য সংস্থা হাতিয়ার করছে সম্পূর্ণ বেআইনিভাবে। যখনই আপনার কোনও লোন শেষ হয়ে যাচ্ছে তখনই আপনাকে ফের টার্গেট করা হচ্ছে। এবার এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে ভারতের সাইবার ক্রাইম বিভাগ। ভারত সরকার আগেই একটি কড়া আইন এনেছিল এই ঘরণের অপরাধ রোখার জন্য। ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন আইন ২০২৩। নরেন্দ্র মোদি সরকারের প্রণয়ন করা এই কড়া আইন এবার কড়া হাতে কাজে লাগাতে চাইছে সাইবার ক্রাইম বিভাগ।

 

এই আইনের বলে প্রতিটি প্রতিষ্ঠানই  আপনার ক্রেডিট ইতিহাস সম্পর্কে জানার জন্য আপনার অনুমতি নেবে। যদি আপনি বারণ করে দেন তাহলে সেই প্রতিষ্ঠান কখনই সেই কাজটি আর করতে পারবে না। এই আইনের বলে এবার থেকে যেমন ওই ব্যক্তির সম্মতির প্রয়োজন, তেমনই ওই তথ্যর বৈধ ব্যবহার, বিস্বস্ততা রক্ষা এবং সেই তথ্যের উপর সেই ব্যক্তির অধিকার রক্ষা করার অঙ্গিকারও করতে হবে। যদি এটা কোনও সংস্থা বা ব্যক্তি লঙ্ঘন করেন তাহলে কড়া শাস্তির বিধান রয়েছে ২০২৩ সালের ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন আইনে। ব্যক্তিদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং সংস্থাগুলির জন্য কার্য বিশেষে আড়াই লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ফলে বলাই যায় খুব শীঘ্রই প্যান কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: PAN CARDPM MODI
Previous Post

একদিনেই হয় জগদ্ধাত্রীর আরাধনা, রইল কৃষ্ণনগরের বুড়িমার পুজোর নির্ঘণ্ট

Next Post

উৎসবের মরসুম বলতেই বৃষ্টি, কেমন থাকবে জগদ্ধাত্রী পূজোতে আবহাওয়া?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

স্বাধীনতার ৫৫ বছরে আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারেকের শেষ ভরসা হাসিনা?

by administrator
March 26, 2026
0
44
স্বাধীনতার ৫৫ বছরে  আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারেকের শেষ ভরসা হাসিনা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশ। হাসিনার আমলে দেশ বেশ শক্ত অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়ে ছিল। ইউনূস সরকারের...

Read more

তেলের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। হাসিনার কথায় রক্ষা করবে ভারত

by administrator
March 26, 2026
0
27
তেলের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। হাসিনার কথায় রক্ষা করবে ভারত

তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর রাজনৈতিক বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী ছিল, তাঁকে একাধিক সমস্যার মুখোমুখি হতে হবে। তাদের এই ভবিষ্যদ্বাণী...

Read more

নিজেকে বাঁচাতে মরিয়া ট্রাম্প। ইরান যুদ্ধে ভয়ংকর বিপদে বাংলাদেশ।

by administrator
March 26, 2026
0
23
১৯৭১ প্রসঙ্গে আমেরিকার নতুন খেলার প্যাঁচে বাংলাদেশ-পাকিস্তান

একদিকে,  আমেরিকা, ইজরায়েল এবং তাদের মিত্ররা। অপরদিকে, ইরান এবং তাঁর সহযোগি দেশ। এই দুই জাঁতাকলে পিষ্ট হচ্ছে বাংলাদেশ। ট্রাম্প মনে...

Read more

বন্ধ হচ্ছে সমস্ত পেট্রোল পাম্প। যুদ্ধের ঢেউ পৌঁছেছে সরাসরি বাংলাদেশে?

by administrator
March 25, 2026
0
27
বন্ধ হচ্ছে সমস্ত পেট্রোল পাম্প। যুদ্ধের ঢেউ পৌঁছেছে সরাসরি বাংলাদেশে?

প্রতিবেদন শুরু করা যাক ইংরেজি শব্দ দিয়ে। ‘Dry Day’। ‘Dry State’। এটা বলতে ঠিক কী বোঝায়? ইংরেজি শব্দটি বাংলায় ঠিক...

Read more

তেল দিয়ে শুরু শেষ কোথায়? আরও সংকটে বাংলাদেশ।

by administrator
March 25, 2026
0
32
তেল দিয়ে শুরু শেষ কোথায়? আরও সংকটে বাংলাদেশ।

মধ্যপ্রাচ্যের যুদ্ধে বড়ো ধরনের বিপদে পড়তে চলেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে জ্বালানিবাহী জাহাজ না আসায় দেশে তেল সরবরাহ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।...

Read more

মধ্যপ্রাচ্যের আ*গুনে ঝলসে যাবে বাংলাদেশ! চরম বিপদে ঢাকা।

by administrator
March 25, 2026
0
26
মধ্যপ্রাচ্যের আ*গুনে ঝলসে যাবে বাংলাদেশ! চরম বিপদে ঢাকা।

প্রতিবেদন শুরু করা যাক ব্রিটেনের আয়রন লেডি মার্গারেট থ্যাচারের যুদ্ধ নিয়ে একটি উদ্ধৃতি দিয়ে। থ্যাচার বলেছিলেন, “যুদ্ধ কখনই একটি দ্বীপের...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by administrator
March 24, 2026
0
30
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

যে কোনও মুহূর্তে বন্ধ হবে দেশের সব তেলের পাম্প। আতঙ্কে বাংলাদেশ।

by administrator
March 24, 2026
0
25
যে কোনও মুহূর্তে বন্ধ হবে দেশের সব তেলের পাম্প। আতঙ্কে বাংলাদেশ।

যুদ্ধের প্রভাব শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষভাবে প্রভাব পড়ে সর্বত্র। যুদ্ধ শুরু হওয়ার...

Read more

বাংলাদেশের রাজনীতিতে চর্চায় ‘ছাগল’। পিছু ছাড়লো না তারেক রহমানের।

by administrator
March 23, 2026
0
30
বাংলাদেশের রাজনীতিতে চর্চায় ‘ছাগল’। পিছু ছাড়লো না তারেক রহমানের।

প্রতিবেদনের সূত্রে হ-য-ব-র-লয়ের সেই ব্যাকরণ সিংয়ের কথা বলতেই হয়। সেই মূলত একটি ছাগল। নিজেকে সে খাদ্যবিশারদ বলে দাবি করে। এমন...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি