• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আমেরিকার নতুন গোয়েন্দা প্রধান মোদিরও বন্ধু

আমেরিকার নতুন গোয়েন্দা প্রধান মোদিরও বন্ধু

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

ডিএনআই বা ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স, বাংলায় বলতে হলে বলা যায় গোয়েন্দা বিভাগের অধিকর্তা। তাও যে সে দেশের নয়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার। সম্প্রতি মার্কিন মুলুকে ক্ষমতায় ফিরেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেও শপথ নেবেন জানুয়ারি মাসের শেষের দিকে। কিন্তু ইতিমধ্যেই তিনি তাঁর নতুন ক্যাবিনেট গুছিয়ে নিচ্ছেন। একে একে বেছে নিচ্ছেন কে কে হবেন তাঁর সহকর্মী। আমেরিকায় প্রেসিডেন্টই সব, সেখানে কোনও মন্ত্রী থাকেন না। বিভিন্ন মন্ত্রকে তাই সচিব নিযুক্ত হন সেনেটর বা সংসদরা। আবার বাইরে থেকেও কাউকে সচিব নিযুক্ত করতে পারেন প্রেসিডেন্ট।

মার্কিন মুলুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ অবশ্যই গোয়েন্দা প্রধান। তিনিই প্রেসিডেন্ট এবং দেশবাসীর সুরক্ষা নিশ্চিন্ত করেন। এবার ডোনাল্ড ট্রাম্প সেই পদে নিয়োগ করছেন এক “হিন্দু” মহিলাকে। যিনি আমেরিকার কংগ্রেসের একমাত্র হিন্দু সদস্য। তাঁর নাম তুলসী গ্যাবার্ড। তবে তুলসী নাম দেখে অনেকে তাঁকে ‘ভারতীয় বংশোদ্ভূত’ ভেবে ভুল করতে পারেন। মোটেও তিনি ‘ভারতীয় বংশোদ্ভূত’ নন। আমেরিকাতেই জন্ম, সেখানেই বেড়ে ওঠা। একসময় আর্মি রিজার্ভের লেফটেন্যান্ট কর্নেল পদে কর্মরত ছিলেন। ইরাকে যুদ্ধের বিশেষ অভিজ্ঞতা রয়েছে তুলসীর। ৪৩ বছরের গ্যাবার্ড আমেরিকান সামোয়ায় জন্মগ্রহণ করেন। তুলসী বড় হয়ে ওঠেন মূলত হাওয়াই দ্বীপে।  এখানে থেকেই হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে মাত্র ২১ বছর বয়সে তাঁর রাজনৈতিক জীবনের শুরু। প্রথম দিকে তুলসী ছিলেন ডেমোক্র্যাটিক সদস্য। জো বাইডেন প্রশাসনেও কাজ করেছেন। কিন্তু বাইডেন সরকারের বিদেশ নীতি এবং বর্ণ বিদ্বেষ নীতিকে চ্যালেঞ্জ করে ২০২২ সালে দল ছাড়েন তিনি। এরপর যোগ দেন ট্রাম্পের রিপাবলিকান পার্টিতে।

আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের প্রথম হিন্দু সদস্য হিসেবে নজর কাড়েন তুলসী গ্যাবার্ড। সেবার তিনি ‘ভগবদগীতা’কে স্বাক্ষী রেখে শপথ গ্রহণ করে হইচই ফেলে দিয়েছিলেন। তাঁর কথায়, হিন্দুধর্মই শ্রেষ্ঠ ধর্ম! গীতা শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। একসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ‘ভগবদগীতা’ উপহার দিলেছিলেন। উল্লেখ্য, তুলসী ২০২০ সালে বাইডেনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শামিল হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টির অন্দরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। এরপর ২০২২ সালে তিনি ডেমোক্র্যাটিক পার্টি ছেড়ে রিপাবলিকান পার্টিতে যোগ দেন। উত্তর ক্যারোলিনায় ট্রাম্পের এক সমাবেশে প্রকাশ্যে তার রিপাবলিকান পার্টির সদস্যপদ ঘোষণা করেন এমনকি হ্যারিসের বিরুদ্ধে ট্রাম্পের প্রস্তুতিতেও বিশেষ ভূমিকা পালন করেন তিনি।

তুলসী গ্যাবার্ড হোয়াইট হাউসের প্রধান গোয়েন্দা উপদেষ্টা হিসেবে ১৮টি গোয়েন্দা সংস্থার পরিচালনা করার সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন। তিনি আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ পরিচালক জন  র‍্যাটক্লিফের সাথে কাজ করবেন। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, তুলসী গ্যাবার্ড আমেরিকার গোয়েন্দা প্রধান হওয়ায় ভারতের অনেক সুবিধা হবে। কারণ, তিনি প্রকাশ্যেই ভারত বন্ধু এবং নরেন্দ্র মোদির ফ্যান। ফলে ভারতের আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র আরও শক্তিশালী হবে বলেই অভিমত কূটনৈতিক মহলের।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: DONALD TRUMPPM MODITulsi GabbardUSA
Previous Post

রাশিয়ান স্প্রে, অর্জুনের পাল্টা কুণালের

Next Post

থিমের বাহুল্যে মুখ ঢাকছে নবদ্বীপে রাসের ঐতিহ্য

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি