• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
একা ইউনূসে রক্ষে নেই, তারেক দোসর!  এরপর কার কার গলায় জুতোর মালা উঠবে?

একা ইউনূসে রক্ষে নেই, তারেক দোসর! এরপর কার কার গলায় জুতোর মালা উঠবে?

Raja Majumder by Raja Majumder
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশে এখন আলোচনার কেন্দ্রে মব জাস্টিস। যদিও মুহাম্মদ ইউনূসের আমলে অর্থাৎ বিগত দশ মাসেই এই মব জাস্টিসের নৃশংসতা দেখে আসছে বাংলাদেশবাসী। কিন্তু সাম্প্রতিক সময়ে এর নগ্ন রূপটি দেখতে পেল গোটা বিশ্ব। কারণ বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি কে এম নূরুল হুদাকে একদল উচ্ছৃঙ্খল জনতা রীতিমতো দলবদ্ধভাবে হেনস্থার ঘটনা ঘটেছে। অভিযোগ, বিএনপির একটি সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের একদল নেতাকর্মী এ ধরনের ‘মব সন্ত্রাসের’ সাথে জড়িত। কে এম নূরুল হুদাকে হেনস্তায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন দলবল নিয়ে এই কাণ্ড ঘটিয়েছে বলে সমস্ত ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কড়া কোনও ব্যবস্থা নিয়েছে বলে জানা যায়নি। যে তিন চার জনকে গ্রেফতার করেছিল পুলিশ, ঢাকা মেট্রোপলিটন আদালত তাঁদের জামিন দিয়ে দিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে, মুহাম্মদ ইউনূস সরকারের পুলিশ প্রশাসন বাংলাদেশে মব সন্ত্রাস বন্ধ করতে কতটা উদ্যোগী। অপরদিকে আছে বাংলাদেশের সেনাপ্রধান। তিনি কয়েকদিন আগেই হুঙ্কার দিয়েছিলেন সেনাবাহিনী মব দমন করবে, বাংলাদেশে আর মবের রাজত্ব মেনে নেওয়া হবে না। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কেন মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে পারছে না? এর উত্তর অনেকেই জানেন।

ADVERTISEMENT

মুহাম্মদ ইউনূস যে ছাত্র নেতাদের আন্দোলনের হাত ধরেবাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় এসেছেন, মব সন্ত্রাস সৃষ্টির পিছনে তাদের হাতই সবচেয়ে বেশি। তাই ইউনুস প্রশাসন মব জাস্টিসের নামে বাংলাদেশে যা যা ঘটেছে বা ঘটে চলেছে তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি খুব সচেতন ভাবেই। তবে সাবেক মুখ্য নির্বাচনী আধিকারিক নুরুল হুদার সঙ্গে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনা একটু আলাদা। কারণ এর পিছনে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনও যোগ নেই। সরাসরি যোগ রয়েছে বিএনপি’র। তবে, দলটির জাতীয় স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ অবশ্য বলছেন, এই ঘটনার সঙ্গে দল হিসেবে বিএনপির সংশ্লিষ্টতা নেই। কার্যত তাঁর দাবি ঠিক, আবার ঠিকও নয়। কারণ যে স্বেচ্ছাসেবক দল এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁরা বিএনপির ছায়া সংগঠন। বাংলাদেশের রাজনৈতিক মহলে যা নিয়ে চর্চাও চলছে। বলা হচ্ছে মুহাম্মদ ইউনুস এবং তাঁর দোসররা এতদিন মব জাস্টিসকে প্রশ্রয় দিয়ে এসেছে ক্ষমতা দখলে রাখার অন্যতম উপায় মনে করে। এবার মব সন্ত্রাসকে হাতিয়ার করে আসরে নেমেছে বিএনপি।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দাবি করছেন, অন্তরবর্তীকালীন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় চরম ব্যর্থতার পরিচয় দেওয়ার পাশাপাশি কোনও কোনও ক্ষেত্রে ‘মব সন্ত্রাসকে’ আস্কারা দিয়ে এ পর্যায়ে নামিয়ে এনেছে। তাঁদের যুক্তি, দীর্ঘ সময় ধরেই এ ধরনের ‘মব সন্ত্রাস বা দলবদ্ধ সহিংসতা’ চলতে থাকা কোনও বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। এর দায় সরকার এড়াতে পারে না। উল্লেখ্য, নূরুল হুদাকে কেন্দ্র করে যা ঘটল সেটা অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। কারণ, গত রবিবার দুপুরে ঢাকার শেরেবাংলা নগর থানায় সাবেক সিইসি নূরুল হুদা সহ ১৯জনের বিরুদ্ধে একটি মামলা করে বিএনপি। ২০১৮ সালের ডিসেম্বরে তিনি দায়িত্বে থাকার সময় ভুয়া ভোটের অভিযোগ করা হয়। থানায় অভিযোগ দায়ের করার পর সেই রবিবার বিকেলেই বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী পরিচয়ে একদল ব্যক্তি তার বাড়িতে গিয়ে তাঁকে বের করে হেনস্থা করতে থাকেন। তাঁরা নূরুল হুদাকে গলায় জুতার মালা পড়িয়ে দেয় ও জুতা দিয়ে মুখে আঘাত করে। যার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। প্রসঙ্গত, নূরুল হুদা শুধুমাত্র সরকারি উচ্চপদেই আসীন ছিলেন না, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাব সেক্টর কমান্ডার হিসেবে লড়াই করেছিলেন। অর্থাৎ তিনি একজন মুক্তিযোদ্ধা। সকালে অভিযোগ, বিকেলেই আইন হাতে তুলে নেওয়ার খেলা বিএনপি এর আগে বহুবার করেছে। বাংলাদেশের ইতিহাসের পাতায় এরকম উদাহরণ বহু আছে।

১৯৯৬ সালে বাংলাদেশে বিএনপির শাসন ছিল। সেই সময়কার মুখ্য নির্বাচনী অফিসার বা সিইসি ছিলেন এ কে এম সাদেক। সে বারও বিএনপি একতরফা নির্বাচন করেছিল। কোনও রাজনৈতিক দল অংশ নেয়নি সেই নির্বাচনে। বিএনপি ও ফ্রিডম পার্টি মিলে সরকারও গঠন করেছিল। এর আগে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ডঃ বদরুদ্দোজা চৌধুরীকেও রেললাইন ধরে ছুটতে হয়েছিল নিজের প্রাণ বাঁচাতে। তিনি ছিলেন বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা। সেই ডঃ বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগের পর বিএনপি কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন। এই ধারা বহু পুরোনো। ফলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে যে বৈঠক করেন মুহাম্মদ ইউনূস। সেখানেই নির্বাচন নিয়ে একটা নিশ্চয়তা পায় বিএনপি। এরপরেই তাঁরা এবার সংগঠিত মব সন্ত্রাস শুরু করে দিয়েছে। যেমনটা করছিল ছাত্র নেতারা। ফলে বাংলাদেশে সন্ত্রাসের আবহ থামবে না আপাতত। কারণ ডঃ ইউনূস নিদ্রা গিয়েছেন। তাঁকে ক্ষমতায় থাকতে হবে আরও কয়েক মাস।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বাংলাদেশেও অপারেশন সিঁদুরের আতঙ্ক! ব্রিটেন থেকে ৭, ৭০০ কোটির “এয়ার ডিফেন্স” কিনছে ইউনূস সরকার

Next Post

এক উদ্বেগজনক সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ! ইউনূসের ফাঁদে পড়ে কী হাঁসফাঁস করছেন জেনারেল ওয়াকার?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
এক উদ্বেগজনক সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ! ইউনূসের ফাঁদে পড়ে কী হাঁসফাঁস করছেন জেনারেল ওয়াকার?

এক উদ্বেগজনক সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ! ইউনূসের ফাঁদে পড়ে কী হাঁসফাঁস করছেন জেনারেল ওয়াকার?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি