শুক্রবার থেকে শুরু অ্যাডিলেড টেস্ট। ২৪ ঘন্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। প্রত্যাশিত যে বদল ছিল সেটাই হল। সমালোচিত ব্যাটার বা হালকা চোট থাকা অলরাউন্ডার, কাউকে বাদ দেওয়া হলো না, বোঝা গিয়েছে দুজনকে দ্বিতীয়বার সুযোগ দিতে চাইছে অস্ট্রেলিয়া। পার্থ টেস্টের পর চোটের কারণে ছিটকে গিয়েছিলেন জশ হ্যাজেলউড। তাঁর জায়গায় অ্যাডিলেডে খেলবেন স্কট বোল্যান্ড ।বাকি দল একই রয়েছে ।অর্থাৎ ফর্ম হারানো মার্নাস লাবুশেন বা অলরাউন্ডার মিচেল মার্শ, দু’জনেই দলে থাকছেন। পিঠে ব্যথা থাকায় প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে পুরোদমে বল করতে পারেননি মার্শ। প্রধানমন্ত্রী একাদশের হয়ে খেললেও উইকেট পাননি বোল্যান্ড। তার সম্পর্কে অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন,”অ্যাডিলেডের পিচ যেরকম তাতে স্কটির বল করতে সুবিধা হবে । দুদিন আগে ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচে ভালো বল করেছে। ওর নিজেরও প্রস্তুতি ভালো হয়েছে ।ও দলে ফেরায় আমরা সকলে খুশি। অধিনায়ক হিসেবে স্কটির মতো বোলার কে আমরা সব সময় দলে চাই।” ইদানিং অনুশীলনেও বল করেননি মার্শ তবে কামিংস আশাবাদী অ্যাডিলেডে মার্শকে বল করতে দেখা যাবে। বলেছেন ,”গত দুদিন ধরে চিকিৎসক সঙ্গে কথা বলেই ওকে দলে নিয়েছি। ভেবেচিন্তেই ওকে দিয়ে অনুশীলনে বল করানো হয়নি। তবে দরকারে ও নিশ্চয় বল করবে। মার্শের চোট বড় চিন্তার কারণ নয়।”
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post