: অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের খেলায় অস্ট্রেলিয়ান ব্যাটার কে লক্ষ্য করে বিপদজনকভাবে বল ছোঁড়ায় শাস্তি পেতে হতে পারে সিরাজকে। ঘটনা সূত্রপাত অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময়। দিন রাতের টেস্টে ২৫ তম ওভার বল করছিলেন সিরাজ । উল্টোদিকে ছিলেন লাবুশেন। আচমকাযই লাবুশেন পিচ থেকে বেরিয়ে যান।আসলে সাইট স্ক্রিনে ধার দিয়ে এক ব্যক্তি অনেকগুলো বিয়ারের গ্লাস নিয়ে যাচ্ছিলেন। একটার উপর একটা রাখায় তা দেখতে অনেকটা সাপের মতো দেখায় ।যে কারণে একে বিয়ার স্নেকও বলা হয়। তাতেই কিছুটা বিভ্রান্ত হয়ে সরে দাঁড়ানোর লাবুশেন। উল্টো দিক থেকে সেটা বোঝার উপায় ছিল না সিরাজের ।লাবুশেন সরে দাঁড়ানোয় ভারতীয় পেসার বিরক্ত হন ।আচমকা তিনি বল ছুঁড়ে বসেন লাবুশেন কে লক্ষ্য করে। তখন বিষয়টা বেশি দূর এগোয়নি । কিন্তু এখন শোনা যাচ্ছে সিরাজকে শাস্তি পেতে হতে পারে। ম্যাচ রেফারি ব্যাপারটা দেখছেন ।আসলে আইসিসি নিয়ম অনুযায়ী কোন ক্রিকেটার যদি এভাবে অন্য কোন ক্রিকেটার ,সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিশিয়াল ,এমনকি সমর্থকদের দিকে বল বা অন্য কোন ক্রিকেটীয় সামগ্রী ছুঁড়ে দেন তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে অপরাধ নির্ধারিত হয় বল ছোঁড়ার গতি, অভিমুখ এবং পরিস্থিতি বিচার করে। আইসিসি নিয়মে বলা হয়েছে বল ছোড়া যদি ইচ্ছাকৃতভাবে বেপরোয়া এবং ফিল্ডিং করার উদ্দেশ্যে ছাড়া হয়ে থাকে তাহলে অভিযুক্ত ক্রিকেটারদের আইসিসি লেভেল ওয়ান অফেন্সে দোষী হিসাবে গণ্য করা হবে। সিরাজের এই অভিযোগে বিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post