: বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার লাগাতার চলছে। আগেই এর তীব্র নিন্দা করেছে ইস্টবেঙ্গল ক্লাব। ভারতের প্রথম ফুটবল ক্লাব হিসেবে প্রকাশের নিন্দা করে লাল হলুদ ।এমনকি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুরক্ষিত করার আবেদন জানান ইস্টবেঙ্গল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি ও দেয় ইস্ট বেঙ্গল ক্লাব ।এবার তীব্র নিন্দায় সরব হল কলকাতার আরেক প্রধান মহামেডান স্পোর্টিং। করতে চলেছে বড় পদক্ষেপও। বাংলাদেশের সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাবের অতীতের নিবিড় যোগ রয়েছে। ওপার বাংলার নিপীড়িত মানুষের জন্য এগিয়ে আসে লাল হলুদ ।তবে উল্লেখযোগ্য ভাবে এবার সরব হল মহামেডান স্পোর্টিং। বাংলাদেশ হাই কমিশনে ডেপুটেশন জমা দেবে সাদা কালো কর্তারা। চারজনের প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন জমা দিয়ে আসবে। এদিকে ইন্ডিয়ান সুপার লিগের দলের পারফরমেন্স নিয়ে বেশ চিন্তিত মোহামেডান কর্তারা। কার্যকরী কমিটিতে বদল আনা হল। সরিয়ে দেয়া হলো রহিম নবী আর শেখ আজিমকে ।কার্যকরী কমিটিতে এলেন শ্রাচী গ্রুপের কর্ণধারা রাহুল টোডি, তমাল ঘোষাল আর প্রাক্তন ফুটবলার সাব্বির আলী । রাহুল টোডিকে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট করা হল। ক্লাবের সঙ্গে বাংকারহিল আর শ্রাচী গ্রুপের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরো দৃঢ় করতেই এই উদ্যোগ। আইএসএলে এবার এই প্রথম খেলছে মহামেডান স্পোটিং। শুরুর দিকে তাদের পারফরম্যান্স নজর কাড়ছিল। কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে পারফরমেন্স গ্রাফ নেমেছে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যে মহামেডান দলে বেশ কিছু পরিবর্তন হতে পারে। তার ইঙ্গিত দিয়ে রাখলেন সাদা কালো কর্তারা।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post