• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ড্রোনের বদলা ড্রোন! বাংলাদেশ সীমা্ন্তে বসছে ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম’

ড্রোনের বদলা ড্রোন! বাংলাদেশ সীমা্ন্তে বসছে ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম’

administrator by administrator
2 years ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

সীমিত সামরিক ক্ষমতা নিয়েও কেন বাংলাদেশের একটা অংশ ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিচ্ছে? এমনকি পশ্চিমবঙ্গ সীমান্তে তাঁরা তুরস্ক থেকে সদ্য আমদানি করা বিশেষ ড্রোন মোতায়েন করে কোন বার্তা দিতে চাইছে বাংলাদেশ? এর পিছনে কি মুহাম্মদ ইউনুসের প্রত্যক্ষ হাত রয়েছে, নাকি তিনি কার্যত হাতের পুতুল? এই মুহূর্তে এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক মহলে। সম্প্রতি ভারতীয় গোয়েন্দা ও গুপ্তচর সংস্থাগুলি গুরুত্বপূর্ণ রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। যা অতি ভয়াবহ। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, বাংলাদেশে প্রশাসনের উপর এই মুহূর্তে অন্তবর্তী সরকারের নিয়ন্ত্রণ শুধু খাতায় কলমে। আদতে ইউনুস প্রশাসনের উপর ছড়ি ঘোরাচ্ছে দুটি কট্টরপন্থী সংগঠন। যারা হল জামাত-এ-ইসলামি ও হরকত-উল-জিহাদ। পাশাপাশি তাঁদের মদতে গড়ে ওঠা কয়েকটি কট্টরপন্থী সংগঠন যেমন, হিজাব-উত-তাহরিত, আনসার-উল-বাংলা ও জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশও নিজের নিজেদের মতো করে প্রভাব বিস্তার করেছে। আর তাঁদের উস্কানিতেই এই যুদ্ধের জিগির তুলছে বাংলাদেশের একাংশ।

 

অক্ষয় কুমারের ‘হলিডে: আ সোলজার ইজ নেভার অফ ডিউটি’ সিনেমা অনেকেই দেখেছেন। সেখানেই জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেল সম্পর্কে বিস্তারিত দেখানো হয়েছে। সেটা ছিল সিনেমার গল্প। তবে এবার এই বাস্তবের স্লিপার সেল নিয়ে চিন্তায় ভারতবর্ষ। সম্প্রতি যে গোয়েন্দা রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে এসেছে, তাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল মুজাহিদিন বাংলাদেশ যে স্লিপার সেলের সক্রিয়তা বাড়াচ্ছে সেটাও রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, হঠাৎ বাংলাদেশে কীভাবে সক্রিয় হয়ে উঠল নিষিদ্ধ সংগঠনগুলি? কতটা চিন্তা বাংলার? পুরো বিষয় নিয়ে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশের অনুপ্রবেশকারী নিয়ে তাঁকে এর আগেও সরব হতে শোনা গিয়েছে। এবার তিনি শোনালেন আরও এক আশঙ্কার কথা। পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে তিনি যে কতটা উদ্বিগ্ন, সেটা বোঝা গেল তাঁর কথায়। অমিত শাহ বলেছেন, “সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করতে আন্তঃরাষ্ট্রীয় সীমান্তের জন্য ব্যাপক বড় পরিকল্পনা আনছি আমরা। নিরাপত্তা বলয়ে ‘কমপ্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম’ পাইলট প্রজেক্ট হিসাবে নিয়ে আসা হচ্ছে। এর সূচনার পরিণাম অত্যন্ত উৎসাহজনক ছিল। কিন্তু কিছুক্ষেত্রে বদল আনারও প্রয়োজন রয়েছে। পুরো সংশোধন করে পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে কমপ্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম পাইলট হিসাবে লাগু করা হবে অতি শীঘ্রই”।

ইন্ডিয়া টুডে ও নবভারত টাইমসের মতো সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশে। এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করছে ভারত। গত রবিবার রাজস্থানের যোধপুরে বিএসএফের ৬০তম প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজে দেয়া এক ভাষণে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি বলেন, লেজার সজ্জিত অ্যান্টি-ড্রোন বন্দুক-মাউন্টেড সিস্টেম বসানো হচ্ছে। অমিত শাহর দাবি, আগামীদিনে পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে মনুষ্যবিহীন বিমান যানের “হুমকি” গুরুতর হতে চলেছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও এই সিস্টেম তৈরি করেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। সরকারি তথ্য অনুসারে, পাকিস্তান-ভারত সীমান্ত থেকে ২০২৩ সালে প্রায় ১১০টি ড্রোন সনাক্ত ও উদ্ধার করা হয়েছিল। চলতি বছরে সেই সংখ্যা ইতিমধ্যেই বেড়ে গিয়ে ২৬০টির বেশি ড্রোন নামানো বা উদ্ধার করা হয়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক। অপরদিকে, বাংলাদেশের হাতে ইতিমধ্যেই তুরস্কের অত্যাধুনিক ড্রোন এসে গিয়েছে। যা ভারতের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

চলতি বছরের জুলাই আন্দোলনের সময়ে বাংলাদেশের জেল ভেঙে ফেরার হয়েছিল প্রায় ৭০০ আসামি। এরমধ্যে প্রায় ৭০ জন শীর্ষ জঙ্গি রয়েছে। আবার ১৭৬ জন জঙ্গিকে মুক্তি দিয়েছে ইউনূস প্রশাসন। ভারতের গোয়েন্দা সূত্র বলছে, , মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া সীমান্তে স্লিপার সেল ভীষণভাবে সক্রিয় হয়ে উঠছে। গোটা বিষয়ে সমন্বয়কের ভূমিকায় রয়েছেন এক সময়ের জামাতে এ ইসলামি নেতা। আবার পাকিস্তানের আইএসআই পিছন থেকে মদত দিচ্ছে তাঁদের। সবমিলিয়ে পরিস্থিতি বেশ ভয়াবহ। ভারতের প্রতিটি গোয়েন্দা এবং গুপ্তচর সংস্থা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে, পাশাপাশি সীমান্তে বিএসএফ, আইটিবিপি, অসম রাইফেলস, এনআইএ প্রভৃতি কেন্দ্রীয় সংস্থা নজরদারি বাড়িয়েছে। এবার অ্যান্টি ড্রোন সিস্টেমস কাজে লাগাতে উদ্যোগী হল ভারত।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: AMIT SHAHBANGLADESHBSFINDIAN ARMY
Previous Post

সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে প্রশ্ন তুলল ইউরোপীয় ইউনিয়ন! প্রবল চাপে ইউনূস

Next Post

চলতি সপ্তাহে কনকনে শীত, শীতপ্রেমীদের জন্য সুখবর

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি