• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশকে কড়া বার্তা ভারতের বিদেশমন্ত্রকের, শেষ হবে ইউনুসের চক্রান্ত

ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ বৈঠক, ভারতের খেলা কেউ ধরতে পারল না

administrator by administrator
1 year ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
9
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা ও দিল্লির মধ্যে রাজনৈতিক দূরত্ব ও বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, শেখ হাসিনা এবং তার সরকারের পতনকে ভারতের রাজনীতিবিদ, সংবাদমাধ্যম  কেউই মেনে নিতে পারছে না বলে মনে করেছে বাংলাদেশ।  ভারত নিয়ে ক্রমগত হুমকি ও বিদ্বেষ মূলক বক্তব্য দিচ্ছে বাংলাদেশ। এরই প্রেক্ষাপটে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠককে ইতিবাচক হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা। সাবেক কূটনীতিকদের মতে, দুই নিকট প্রতিবেশীর মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক এবং সেগুলো দূর করা বা কমিয়ে আনার জন্য আলোচনার কোনও বিকল্প নেই। পররাষ্ট্র সচিব মো: জসীম উদ্দিনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সোমবার খোলামেলা আলোচনার পর সংবাদ সম্মেলনে বলেছেন ‘দুদেশ একে অন্যের সঙ্গে কাজ করবে।’ এর পরিপ্রেক্ষিতে সাবেক কূটনীতিকরা বলছেন, দেখতে হবে যে সামনের দিনগুলোতে দুদেশের সহযোগিতা ও যোগাযোগের মাত্রা কতটুকু বৃদ্ধি পায়। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক একজন কূটনীতিক বলেন, ‘বৈঠকের পরে দুই পররাষ্ট্র সচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তাদের বক্তব্য থেকে বোঝা যায়, দুপক্ষের মধ্যে ভালো আলোচনা হয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে  তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে। আবার বাংলাদেশের পক্ষ থেকে অস্বস্তিকর বিষয়গুলো তুলে ধরা হয়েছে।’ তিনি বলেন, ‘তবে একটি বৈঠক দিয়ে গোটা বিষয়টিকে পরিমাপ করার সুযোগ নেই। সামনের দিনগুলোতে দুদেশ কীভাবে আচরণ করে এবং অন্য দেশ সেটির কী ধরনের প্রতিক্রিয়া দেখায়, সেটির ওপর অনেক কিছু নির্ভর করছে।’ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বৈঠকের দিকেই নজর ছিল বিভিন্ন মহলের। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মহম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকের পর ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, বাংলাদেশের সঙ্গে বরাবর ভারতের সুসম্পর্ক বজায় থেকেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও এই সম্পর্কের ধারা বজায় রাখতে চেয়েই বৈঠকে আগ্রহ প্রকাশ করেছে ভারত। মিস্রি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ছিলেন প্রথম রাষ্ট্রনেতা যিনি মহম্মদ ইউনূসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। ফোনে দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কথাবার্তাও হয় বলে জানান তিনি। দুই দেশের বিদেশ সচিবদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। আবার প্রধানমন্ত্রী মোদীর ডাকে গ্লোবাল সাউথ সম্মেলনেও যোগ দিয়েছিলেন মহম্মদ ইউনূস। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম নয়াদিল্লির সঙ্গে বৈঠক ঢাকার। এর আগে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অকথ্য অত্যাচারের ঘটনায় বিবৃতি জারি করে ইউনূসের সরকারকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেয় ভারতের বিদেশমন্ত্রক। আর এবার বাংলাদেশে হিন্দু নিপীড়নের ও ভারত-বিদ্বেষের মধ্যে সশরীরে ঢাকায় গিয়ে বৈঠক সারলেন বিদেশ সচিব।অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ করতে চায় বলে জানান তিনি। তবে বিক্রম মিস্রির সংযোজন, ‘আমরা সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। সংখ্যালঘুদের সুরক্ষা নিয়েও আমাদের উদ্বেগের বিষয়টি বাংলাদেশকে জানানো হয়েছে এই বৈঠকে। সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পত্তির উপর হামলার মতো দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। ’ বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত এবং বাংলাদেশ দ্বিপাক্ষিক এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে কি নতুন কোনও মোড় নেবে ভারত-বাংলাদেশ সম্পর্ক? এখন সব নজর সেই দিকেই।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ভারতের প্ল্যান ৩৬৫, ভয়ংকর প্ল্যানে দিশেহারা ইউনূস

Next Post

কেউ কাউকে ছাড়বে না, বৈঠকের পরেই বড় সিদ্ধান্ত ভারত-বাংলাদেশের

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি