২০৩০ এবং ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কারা তা সরকারিভাবে স্থির হবে আজ, বুধবার ফিফা কংগ্রেসের ভোটাভুটির মাধ্যমে। ঘোষিত না হলেও যা ইঙ্গিত মিলেছে তাতে ২০৩০ সালে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো স্পেন এবং পর্তুগাল ।২০৩৪ বিশ্বকাপ একক ভাবে আয়োজন করবে সৌদি আরব ।আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ হয় উরুগুয়েতে ।তাই বিশ্বকাপ ফুটবলের শতবর্ষকে স্মরণীয় রাখতে ২০৩০ সালের বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজনের দাবি জানিয়েছিল উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি এবং প্যারাগুয়ে ।কিন্তু সেই প্রস্তাবে সাড়া না দিয়ে ফিফা গুরুত্ব দিয়েছিল মরক্কো, স্পেন এবং পর্তুবেলার দাবি কে। বিতর্ক আরো বেড়েছে একক ভাবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের দাবিকে ফিফা প্রাধান্য দেওয়ায়। মঙ্গলবার নয়ওয়ে ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানিয়ে দেয় ,”প্রথমত ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনে ক্ষেত্রে একমাত্র সৌদি আরব দাবি জানিয়েছে, এই বিষয়টি আমাদের কাছে স্বচ্ছ নয়। দ্বিতীয়ত, মানব অধিকার লঙ্ঘন নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে সৌদি আরব। তেমন একটি দেশকে বিশ্বকাপ আয়োজনে দায়িত্ব তুলে দেওয়ায় ফিফার আদর্শের বিরোধী ।আমরা তার বিরোধিতা করব।”। প্রসঙ্গত ২০২২ সালে কাতার বিশ্বকাপে ইউরোপের অধিকাংশ ফুটবল সংস্থা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানিয়েছিল কিন্তু ফিফা শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় ছিল।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post