খেলাধুলার ইতিহাসে সবচেয়ে দামি চুক্তি করল আমেরিকার বেসবল দল নিউ ইয়র্ক মেটস। জুয়ান সোটোর সঙ্গে ১৫ বছরের চুক্তি করেছে তারা। চুক্তির অঙ্ক ৭৬৫ মিলিয়ন ডলার বা প্রায় ৬৪৯৩ কোটি টাকা। আগামী ১৫ বছর মেজর লিগ বেসবলে নিউইয়র্ক মেটসের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ২৬ বছরের সোটো। এর আগে খেলাধুলার ইতিহাসে সবচেয়ে দামি চুক্তির মালিক ছিলেন শোহেই ওতানি । তাঁর সঙ্গে ১০ বছরের জন্য ৭০০ মিলিয়ন ডলার বা ৫৭৯৪ কোটি টাকার চুক্তি করেছিল লস এঞ্জেলস ডজার্স। সোটোর চুক্তির আর্থিক অঙ্ক তাকেও ছাপিয়ে গেল। শর্ত অনুযায়ী সোটো ২০২৯ সালের পর চুক্তি ভেঙ্গে দিতে পারবেন ।এখন বছরে প্রায় ৪৩৩ কোটি টাকা পাবেন তিনি। পাঁচ বছর পর তাঁর বার্ষিক বেতন হওয়ার কথা ৪৬৬ কোটি টাকা ।বেতন ছাড়াও আরো কিছু অর্থ পাবেন সোটো ।বোনাস হিসেবে তাঁর পাওয়ার কথা ৭৫ মিলিয়ন ডলার প্রায় ৬৩৬ কোটি টাকা। প্রথমে সোটোকে ১৬ বছরের জন্য চুক্তি করার প্রস্তাব দিয়েছিলেন নিউইয়র্ক মেটস কর্তৃপক্ষ । তাঁকে ৭৬০ মিলিয়ন ডলার বা ৬৪৪৯ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ।বছরে প্রায় ৪০৩ কোটি টাকা বেতনের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু চাহিদা বুঝে নিজের বেতন খানিকটা বাড়িয়ে নিয়েছেন সোটো। চুক্তির মেয়াদও কমিয়েছেন এক বছর। ২০১৮ সালে ওয়াশিংটন ন্যাশনালসের হয়ে মেজর লিগ বেসবলে অভিষেক হয়েছিল তাঁর।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post