: ছুটির সকাল ।শীতের আমেজ ।সঙ্গে ক্রিকেট ।রোজকার কচকচানি কাদা ছোড়াছুড়ির বাইরে অন্যরকম দিন উপভোগ করলেন দেশের সাংসদরা ।টিবি সচেতনতার প্রচারে দিল্লিতে প্রীতি ক্রিকেট ম্যাচ খেললেন অনুরাগ ঠাকুর জ্যোতিরাদিত্য সিন্ধিয়ারা ।সেই ম্যাচের রাজ্যসভা সংসদদের অনায়াসে হারিয়ে দিলেন লোকসভার সংসদরা। রবিবার সকালে দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে ওই প্রীতি ম্যাচ আয়োজিত হয় ।মূলত টিবি রুখতে সচেতনতার প্রচারে এই ম্যাচ আয়োজন করা হয়। কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার ২০৩০ সালের মধ্যে দেশকে টিবি মুক্ত করার লক্ষ্যমাত্রা দিয়েছে। কেন্দ্রের দাবি ,২০১৫ সালের পর এ পর্যন্ত দেশের টিবি সংক্রমণ কমেছে প্রায় ৩৮ শতাংশ। সচেতনতার লক্ষ্যে লোকসভার সাংসদরা এবং রাজ্যসভার সংসদরা একে অপরের বিরুদ্ধে ক্রিকেট খেললেন। শাসকবিরোধী-নির্বিশেষে অধিকাংশ দলের সংসদই এই ম্যাচে অংশ নেন। লোকসভার সাংসদদের দলের নাম ছিল লোকসভা স্পিকার একাদশ ।সেই দলের অধিনায়ক ছিলেন অনুরাগ ঠাকুর ।রাজ্যসভার সাংসদদের অধিনায়ক ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। অন্যান্য সংসদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল , জ্যোতিরাদিত্য সিন্ধিয়া,মনসুখ মান্ডব্য, চিরাগ পাশওয়ান, জয়ন্ত চৌধুরী, গৌরব গগৈ ,ইমরান প্রতাপগ্রাহী, রাঘব চড্ডা, হরভজন সিংরা খেলেছেন। যদিও ম্যাচটি একপেসশেভাবেই শেষ হয়েছে। লোকসভা সংসদরা রাজ্যসভার সাংসদদের ৭৩ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। একা ১১১ রান করেছেন লোকসভা দলের অধিনায়ক অনুরাগ ঠাকুর। সেরা ফিল্ডার হয়েছেন বিজেপির সাংসদ নিশিকান্ত দূবে। সেরা বোলার হয়েছেন কংগ্রেসেরদীপেন্দ্র সিং হুডা। সেরা ক্যাচ নিয়েছেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। আসলে লোকসভার সাংসদদের অনেকেই একটা সময় নিয়মিত ক্রিকেট খেলেছেন ।মনোজ তেওয়ারির মতো সাংসদ সেলিব্রেটি ক্রিকেট লিগের দৌলতে এখনো খেলার মধ্যে আছেন।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post