• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বিশ্বজুড়ে বাজার করতে বেরিয়ে বাংলাদেশের ব্যাগ এখনও খালি! কি এমন হল?

বিশ্বজুড়ে বাজার করতে বেরিয়ে বাংলাদেশের ব্যাগ এখনও খালি! কি এমন হল?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in অর্থনীতি, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
100
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বিশ্বজুড়ে বাজার করতে বেরিয়ে বাংলাদেশের ব্যাগ এখনও খালি। কেন এই কথা বলছি, সেটাই জানাব এই প্রতিবেদনে। গত সপ্তাহেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা তাঁর মন্ত্রককে একটা তালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন। কোন কোন দেশ বাংলাদেশকে চাল, ডাল, আলু, পিঁয়াজ, সবজি, তেল, চিনি রফতানি করতে পারবে সেই তালিকাই করতে বলা হয়েছিল। কিন্তু সেই তালিকা তৈরি করতে কার্যত কালঘাম ছুঁটেছে বাংলাদেশের খাদ্য মন্ত্রকের কর্তাদের। সূত্রের খবর, শুধু চালের হিসেব দেখেই কার্যত ভিরমি খেতে হয়েছিল খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে। কারণ, ভিয়েতনাম, তাইল্যান্ড, পাকিস্তান, মায়ানমার – কোনও দেশই বাংলাদেশের চাহিদা মতো চাল দিতে নারাজ অথবা দেওয়ার মতো ক্ষমতাই নেই। একমাত্র তুরস্কই রাজি হয়েছিল বাংলাদেশকে চাহিদামতো চাল রফতানি করার। কিন্তু তাঁদের দেওয়া চালের রেট শুনেই চোখ কপালে উঠেছিল খাদ্য উপদেষ্টার। শেষ পর্যন্ত ভারতকেই ১০০ টন চালের বরাত দিতে বাধ্য হয় বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে। রিপোর্ট বলছে, ভারতের চিনিই পাকিস্তান বেশি দামে বাংলাদেশে পাঠাচ্ছে।

ADVERTISEMENT

 

RelatedPosts

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

স্বাধীনতার ৫৫ বছরে আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারেকের শেষ ভরসা হাসিনা?

তেলের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। হাসিনার কথায় রক্ষা করবে ভারত

সবমিলিয়ে চরম আর্থিক সমস্যায় ভোগা বাংলাদেশ, ভারত বয়কটের ডাক দিয়ে এথন চরম বিপাকে পড়েছে। বাংলাদেশ যে সমস্ত দেশগুলির কাছে চাল কিনতে চেয়েছিল, তাঁদের মধ্যে ভিয়েতনাম দর দিয়েছিল ৮৬ টাকা, থাইল্যান্ড দর দিয়েছিল ৭৮ টাকা করে। কিন্তু তাঁরা চাহিদার সবটা পুরণ করতে পারবে না সেটাও বলে দিয়েছিল। অপরদিকে তুরস্ক বাংলাদেশের চাহিদামতো চাল সরবরাহ করতে রাজি হলেও তাঁদের দরে চাল কিনলে দাম পড়ে যেত কেজি প্রতি ১৪৫ টাকা। পিঁয়াজ ও ডিমের ক্ষেত্রে তা আরও বেশি। সে দিক থেকে ভারত থেকে চাল আমদানি করলে বাংলাদেশের বাজারে চালের দাম হয় ৪৫ থেকে ৫৫ টাকা। ফলে বিভিন্ন দেশের দেওয়া কটেশন দেখে শেষ পর্যন্ত ভারতকেই ১০০ টন চালের বরাত দিতে বাধ্য হয় ইউনূস প্রশাসন। গত রবিবার থেকে ভারত থেকে ওই ১০০ টন চাল বাংলাদেশে ঢুকতেও শুরু করেছে। তিনমাসের মধ্যেই এই চাল বাংলাদেশে পৌঁছে যাবে বলেই জানাচ্ছেন ভারতের ব্যবসায়ীরা। অপরদিকে সম্প্রতি বাংলাদেশ পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। কিন্তু আমদানি-রফতানি সংক্রান্ত আন্তর্জাতিক কয়েকটি সংস্থা জানাচ্ছে, পাকিস্তানই দুবাই বা আরব আমিরশাহী এবং মালয়েশিয়া থেকে বিপুল পরিমান সাদা চিনি আমদানি করে। যা মূলত ভারত থেকেই দুবাইয়ের মার্কেটে যায়।

 

ফলে পাকিস্তান যে চিনি বাংলাদেশে রফতানি করবে, সেটা ভারতেরই চিনি। মাঝখান থেকে সুযোগ বুঝে পাকিস্তান কিছু বাড়তি ডলার কামিয়ে নেবে বাংলাদেশকে চিনি রফতানি করে। আন্তর্জাতিক সংস্থা ভোলজা দাবি করছে, পাকিস্তানের আমদানি তথ্য অনুযায়ী, ভারতের পড়শি দেশটি ২০২৩ সালের জুন মাস থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত মোট ৪৪৪ বার ভারতীয় সাদা চিনি আমদানি করেছে। এরমধ্যে চলতি বছরের জুন মাসেই ৪০টি চালান রয়েছে। যা ৫ শতাংশ বেশি। মনে করা হচ্ছে, এই বাড়তি চিনিই তাঁরা বাংলাদেশে রফতানি করছে। অর্থাৎ, বাড়তি দাম দিয়েই বাংলাদেশ ভারতীয় সাদা চিনি আমদানি করছে পাকিস্তান থেকে। আন্তর্জাতিক সংস্থা ভোলজা আরও দাবি করেছে, ভারতীয় সাদা চিনি আমদানিকৃত দেশগুলির মধ্যে উপরের দিকে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান। এবার ঘুরপথে বাংলাদেশও ঢুকে পড়ছে সেই তালিকায়। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন সোমবারই জানিয়েছেন, বাংলাদেশে ভারতের বাণিজ্য বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়েছে, এজন্য আলুর দাম মূল্য বৃদ্ধি পেয়েছে, এটা দুঃখজনক।

 

বর্তমানে বাংলাদেশে পেঁয়াজ, সবজিসহ বিভিন্ন পণ্যের দাম কমেছে তবে চালের দাম ও তেলের দাম বেড়েছে। এরপরই তিনি দাবি করেন, প্রতিবেশী দেশ ভারত থেকে আলু আমদানি করা ছাড়া উপায় ছিল না। প্রসঙ্গত, গত শুক্রবারই ভারত থেকে রেলপথে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ যদি, ক্রমাগত ভারত বিরোধীতায় মেতে থাকে, এবং ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য কমিয়ে আনার চেষ্টা করে, তবে অচিরেই তাঁদের হাল পাকিস্তানের মতো হবে। কারণ, ভৌগলিক দিক থেকে ভারত থেকে চাল, সবজি, আলু-পিঁয়াজ আমদানি করতে খরচ অনেকটাই কম হয় বাংলাদেশের। ফলে বাজারে দামও নিয়ন্ত্রণ করা যায়। সে ক্ষেত্রে পাকিস্তান বা অন্য কোনও দেশ থেকে খাদ্যপণ্য আমদানি করতে হবে জলপথে অনেকটা পথ পার করতে হয়। যা সময়সাপেক্ষ আবার খরচসাপেক্ষ।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESH ECONOMYINDIA BANGLADESHMUHAMMAD YUNUS
Previous Post

আরাকান কেন বাংলাদেশের থেকে আলাদা হয়েছিল?

Next Post

শীতের সাময়িক বিরতি, তবে বড়দিনের আগেই শীতের আমেজ ফিরবে

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

স্বাধীনতার ৫৫ বছরে আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারেকের শেষ ভরসা হাসিনা?

by Rupendu Das
March 26, 2026
0
34
স্বাধীনতার ৫৫ বছরে  আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারেকের শেষ ভরসা হাসিনা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশ। হাসিনার আমলে দেশ বেশ শক্ত অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়ে ছিল। ইউনূস সরকারের...

Read more

তেলের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। হাসিনার কথায় রক্ষা করবে ভারত

by Rupendu Das
March 26, 2026
0
18
তেলের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। হাসিনার কথায় রক্ষা করবে ভারত

তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর রাজনৈতিক বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী ছিল, তাঁকে একাধিক সমস্যার মুখোমুখি হতে হবে। তাদের এই ভবিষ্যদ্বাণী...

Read more

নিজেকে বাঁচাতে মরিয়া ট্রাম্প। ইরান যুদ্ধে ভয়ংকর বিপদে বাংলাদেশ।

by Rupendu Das
March 26, 2026
0
12
১৯৭১ প্রসঙ্গে আমেরিকার নতুন খেলার প্যাঁচে বাংলাদেশ-পাকিস্তান

একদিকে,  আমেরিকা, ইজরায়েল এবং তাদের মিত্ররা। অপরদিকে, ইরান এবং তাঁর সহযোগি দেশ। এই দুই জাঁতাকলে পিষ্ট হচ্ছে বাংলাদেশ। ট্রাম্প মনে...

Read more

বন্ধ হচ্ছে সমস্ত পেট্রোল পাম্প। যুদ্ধের ঢেউ পৌঁছেছে সরাসরি বাংলাদেশে?

by Rupendu Das
March 25, 2026
0
17
বন্ধ হচ্ছে সমস্ত পেট্রোল পাম্প। যুদ্ধের ঢেউ পৌঁছেছে সরাসরি বাংলাদেশে?

প্রতিবেদন শুরু করা যাক ইংরেজি শব্দ দিয়ে। ‘Dry Day’। ‘Dry State’। এটা বলতে ঠিক কী বোঝায়? ইংরেজি শব্দটি বাংলায় ঠিক...

Read more

তেল দিয়ে শুরু শেষ কোথায়? আরও সংকটে বাংলাদেশ।

by Rupendu Das
March 25, 2026
0
16
তেল দিয়ে শুরু শেষ কোথায়? আরও সংকটে বাংলাদেশ।

মধ্যপ্রাচ্যের যুদ্ধে বড়ো ধরনের বিপদে পড়তে চলেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে জ্বালানিবাহী জাহাজ না আসায় দেশে তেল সরবরাহ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।...

Read more

মধ্যপ্রাচ্যের আ*গুনে ঝলসে যাবে বাংলাদেশ! চরম বিপদে ঢাকা।

by Rupendu Das
March 25, 2026
0
17
মধ্যপ্রাচ্যের আ*গুনে ঝলসে যাবে বাংলাদেশ! চরম বিপদে ঢাকা।

প্রতিবেদন শুরু করা যাক ব্রিটেনের আয়রন লেডি মার্গারেট থ্যাচারের যুদ্ধ নিয়ে একটি উদ্ধৃতি দিয়ে। থ্যাচার বলেছিলেন, “যুদ্ধ কখনই একটি দ্বীপের...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by Rupendu Das
March 24, 2026
0
16
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

যে কোনও মুহূর্তে বন্ধ হবে দেশের সব তেলের পাম্প। আতঙ্কে বাংলাদেশ।

by Rupendu Das
March 24, 2026
0
14
যে কোনও মুহূর্তে বন্ধ হবে দেশের সব তেলের পাম্প। আতঙ্কে বাংলাদেশ।

যুদ্ধের প্রভাব শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষভাবে প্রভাব পড়ে সর্বত্র। যুদ্ধ শুরু হওয়ার...

Read more

বাংলাদেশের রাজনীতিতে চর্চায় ‘ছাগল’। পিছু ছাড়লো না তারেক রহমানের।

by Rupendu Das
March 23, 2026
0
17
বাংলাদেশের রাজনীতিতে চর্চায় ‘ছাগল’। পিছু ছাড়লো না তারেক রহমানের।

প্রতিবেদনের সূত্রে হ-য-ব-র-লয়ের সেই ব্যাকরণ সিংয়ের কথা বলতেই হয়। সেই মূলত একটি ছাগল। নিজেকে সে খাদ্যবিশারদ বলে দাবি করে। এমন...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি