• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আরাকান কেন বাংলাদেশের থেকে আলাদা হয়েছিল?

আরাকান কেন বাংলাদেশের থেকে আলাদা হয়েছিল?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মিয়ানমারের অন্তর্গত প্রায়  ২২ হাজার বর্গমাইল এলাকাজুড়ে বিস্তৃত রাখাইন প্রদেশ। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই রাজ্য নিয়ে এখন অসীম লড়াই চলছে। সম্প্রতি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এই রাখাইন প্রদেশের প্রায় ৯০ শতাংশ দখল নিয়েছে সে দেশের সেনা শাসকদের থেকে। মিয়ানমার সেনার সদর-সহ হাতে গোনা একটি-দুটি পোস্ট দখল নিলেই পুরো রাখাইন প্রদেশ আরাকান আর্মির দখলে চলে আসবে। যা নিয়ে এখন জোর যুদ্ধ চলছে। তবে এই মুহূর্তে মিয়ানমারের রাখাইন প্রদেশ লাগোয়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের প্রায় ২৭১ কিলোমিটার এখন আরাকান আর্মির দখলে। যা বাংলাদেশের ইউনূস সরকারের মাথাব্যাথার কারণ। অনেকেই দাবি করছেন, আরাকান আর্মির নজরে এখন বাংলাদেশের চট্টগ্রাম। আবার কেউ কেউ দাবি করছেন, বাংলাদেশ নাকি রাখাইন প্রদেশ বা পুর্বতন আরাকান রাজ্যের দখন নেবে। তবে এই বিষয়ে সরকারিভাবে কোনও ঘোষণা নেই। কিন্তু ঐতিহাসিকভাবে এই আরাকান রাজ্য একসময় অখণ্ড বাংলার অংশ ছিল। আরাকান ও বাংলাদেশের সঙ্গে ছিল গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক।

বর্তমানে বাংলাদেশের শরণার্থী শিবিরগুলিতে আশ্রয় নেওয়া ১২ লক্ষের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী এই আরাকান প্রদেশেরই বাসিন্দা। যারা মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতার কারণে আজ ঘর-বাড়ি-ভিটে ছাড়া হয়ে বাংলাদেশের শরণার্থী শিবিরগুলিতে এসে বসবাস করতে বাধ্য হচ্ছেন। ইতিহাস বলছে এই রোহিঙ্গারা কোনও দিনও পরাধিন ছিল না। এককালে তাঁদেরও ছিল একটা স্বাধীন রাজ্য, যার নাম ছিল রাখাইন, আদি নাম আরাকান। জনশ্রুতি, সপ্তম শতাব্দীতে বঙ্গোপসাগরে একটি জাহাজডুবি হয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই জাহাজের যাত্রী ও নাবিকরা বেঁচে যান। তাঁরা কোনও ক্রমে কাছের উপকূলে গিয়ে আশ্রয় নেন। বেঁচে যাওয়া ওই যাত্রীরা বলতেন আল্লাহ-র রহমতে বেঁচে গিয়েছি। জানা যায়, সেই রহম থেকে নতুন জন্ম হওয়া থেকেই আজকের রোহিঙ্গা জনজাতির উৎপত্তি। পরবর্তী সময় চট্টগ্রাম, রাখাইন প্রদেশগুলিতে এই রোহিঙ্গারা বিস্তার লাভ করে। সপ্তম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত এই অঞ্চলে রোহিঙ্গা, বার্মিজ, বাঙালি ও মধ্যপ্রাচ্যের মানুষের সংমিশ্রনে এই জাতি পূর্ণাঙ্গতা পায়। ফলে আরাকান মুসলমানদের রয়েছে এক গৌরবময় অতীত। ১৮২৪ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্মা দখল করে নেয়। এরপর পরবর্তী প্রায় ১০০ বছর আরাকানের মা্নুষজন অনেকটা শান্তি ও স্বস্তিতে ছিলেন। কিন্তু কাল হয়ে দাঁড়াল আরাকানের খণিজ ও প্রাকৃতিক সম্পদ।

এই অঞ্চলে কয়লা, তেলের মতো খণিজের বিপুল ভাণ্ডারের খোঁজ পায় ব্রিটিশরা। এমনকি আরাকান প্রদেশে সোনা ও রুপার মতো দামী ধাতুর অস্তিত্বও পাওয়া যায়। যার ফলে এই এলাকার দখল নিয়ে শুরু হল লডাই। একেক সময় একেক দেশ এই আরাকান বা রাখাইন প্রদেশের দখল নিয়েছিল। কখনও ব্রিটেন, কখনও আমেরিকা, কখনও জাপানিদের দখলে যায় আরাকান। কিন্তু ১৯৪৫ সালের পর থেকে এই রাখাইন ছিল ব্রিটিশদের দখলে। ইতিহাস বলছে ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময় এই রাখাইন প্রদেশের মুসলিমরা ব্রিটিশ প্রশাসনকে পূর্ব পাকিস্তানের অংশ হওয়ার আর্জি জানিয়েছিল। কিন্তু মুহাম্মদ আলি জিন্না ও পণ্ডিত নেহেরুর উদাসিনতার কারণে রাখাইন মিয়ানমারের অংশ হয়েই থেকে যায়। ইতিহাসবিদরা দাবি করেন, মহম্মদ আলি জিন্না আরাকান সম্পর্কে একটু সজাগ থাকলে আজ রোহিঙ্গাদের ইতিহাস একেবারেই পাল্টে যেতে পারতো। পূর্বতন আরাকান ঐতিহাসিকভাবে মিয়ানমারের অংশ ছিল না, একসময় ছিল স্বাধীন ও বাংলার অংশ ছিল। তাই তাঁরা চেয়েছিল পূর্ব পাকিস্তানের অংশ হতে। কিন্তু জিন্নার অবহেলার কারণেই বার্মা আরাকানের দখল নিয়ে নেয়।

জানা যায়, ২০০০ সালের জুলাই মাসে বাংলাদেশের রোহিঙ্গা পুনর্বাসনের প্রচেষ্টায় এক মার্কিন কংগ্রেসের প্রতিনিধি রাখাইন প্রদেশকে বাংলাদেশের অংশ হিসেবে জুড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। মার্কিন কংগ্রেসের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত উপকমিটির চেয়ারম্যান ব্রাড সারমান এই প্রস্তাব দেন। কিন্তু বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে প্রস্তাব নাকচ করে বলেছিলেন, ১ লক্ষ ৪৭ হাজার বর্গকিমি আয়তনের বাংলাদেশ নিয়েই আমরা ভালো আছি। অন্যের জমি দখল নেওয়ার কোনও বাসনা আমাদের নেই। ফলে রোহিঙ্গা অধুষ্যিত রাখাইন প্রদেশ ফের মিয়ানমারের অংশ হয়েই থেকে যায়। বর্তমানে মিয়ানমারের বিদ্রোহী জনগোষ্ঠী আরাকান আর্মি রাখাইন প্রদেশের দখল প্রায় নিয়ে নিয়েছে। ফলে তাঁরা পরবর্তী সময় চট্টগ্রাম দখল নেওয়ার চেষ্টা করবে না, এ কথা হলফ করে কেউ দাবি করতে পারবেন না। ফলে এই আরাকান আর্মি নিয়ে যথেষ্টাই চিন্তিত থাকতে হবে বাংলাদেশের তদারকি সরকারকে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Tags: ARAKANARAKAN ARMYBANGLADESH
Previous Post

ইউনুস হঠাও এই স্লোগানে এগোচ্ছে বিএনপি! কেন এই অবস্থা ইউনূসের?

Next Post

বিশ্বজুড়ে বাজার করতে বেরিয়ে বাংলাদেশের ব্যাগ এখনও খালি! কি এমন হল?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি