নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসাং কে বাদ দিয়েই বিজয় হাজারে ট্রফির দল ঘোষণা করেছে কেরল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে ফর্মে থাকা সঞ্জুর বিরুদ্ধে দল থেকে বাদ পড়ার পরও ‘অবাধ্য’ সঞ্জু ডুবে রয়েছে অতীত নিয়ে। তাঁর সাম্প্রতিক সাফল্যের কৃতিত্ব দিয়েছেন ১৪ বছরের বয়সে আলাপ হওয়া এক প্রাক্তন ক্রিকেটারকে। নিজের খেলা শেষ পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের তিনটিতে শতরান করেছিলেন সঞ্জু। বাংলাদেশের বিরুদ্ধে একটি এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি ।২০১৫ সাল থেকে ভারতীয় দলের হয়ে খেলেও আগে ব্যাটাতে তেমন সাফল্য নেই তাঁর ।পরিবর্তে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র দুটি অর্ধশত রান ছিল সঞ্জুর। গত অক্টোবর নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট জীবনে সেরা ফর্মে দেখা গিয়েছে কেরলে উইকেট ব্যাটার কে। এর কৃতিত্ব সঞ্জু যাকে দিয়েছেন তিনি হলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এ বি ডিভ্যালিয়ার্স এর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জু বলেছেন, ছোট থেকেই গম্ভীরেরর সঙ্গে আমার সম্পর্ক বেশ ভাল। আমার প্রথম আইপিএল দল ছিল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় দলের জন্য আমাকে নিয়েছিল কেকেআর। তখন আমার বয়স ১৪ বছর। ৩ বছর পর আমি কেকেআরের প্রথম দলে সুযোগ পাই ।তখন আমার বয়স ১৭ বছর।” তিনি আরো বলেছেন ,”উনি আমাকে বলেছিলেন সঞ্জু আমি জানি তোমার ক্ষমতা কী। তোমার মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে। নিজের মত খেলার চেষ্টা কর। ফলাফল যাই হোক আমি তোমার পাশে আছি । গম্ভীরের এই আশ্বাসই আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। আমাকে বলেছিলেন, মাঠে গিয়ে অন্য কিছু ভাবার দরকার নেই শুধু নিজের মত খেলতে ।” সঞ্জু জানিয়েছেন, “গম্ভীরের আশ্বাস তাঁকে সম্পূর্ণ চাপমুক্ত করে দিয়েছিল ।তার ফলেই নিজের স্বাভাবিক ব্যাটিং করতে পেরেছেন ।৩০ বছরের উইকেট রক্ষক ব্যাটার বলেছেন ,”কয়েকটা ম্যাচে দ্রুত আউট হয়ে গেলে একটা চাপ তৈরি হয়। তখন মনে হয় দলে সবাই আশা রাখলেও মর্যাদা দিতে পারছি না ।তখন নিজেকে বলেছিলাম , সঞ্জু চলো কিছু করে দেখাও। কোচ তোমার উপর যে আস্হা দেখাচ্ছেন তার প্রতিদান দেওয়া উচিত তোমার ।ঈশ্বরকে ধন্যবাদ। এরপরেই কয়েকটা ভালো ইনিংস খেলতে পেরেছি। এই ভাবেই রান করে যেতে চাই এবং দেশকে জেতাতে চাই।”। সঞ্জু এখন শুধু ভারতীয় দল নিয়ে ভাবছেন। টেস্ট দলের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম জানেন। তাই সাদা বলে ক্রিকেটে নিজের জায়গা তৈরি করতে চাইছেন। কেরালার দল থেকে বাদ পড়লেও উদ্বিগ্ন নন উইকেট রক্ষক ব্যাটার। নিজের ফর্ম ধরে রাখাই লক্ষ্য তার মুখ খোলেননি তাঁর । মুখ খোলেননি তাঁর বিরুদ্ধে ওঠা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিয়েও।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post