: ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পর আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রবিচন্দ্রন অশ্বিন। শুধু ঘোষণাটুকু করার জন্যই ম্যাচ শেষে রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক বৈঠকে এসেছিলেন । ঘোষণার পর সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব না দিয়েই বৈঠক ছেড়ে বেড়িয়ে যান তারকা স্পিনার। তারপর ভারতীয় দলের ড্রেসিংরুমে শেষ স্পিচে আবেগ ধরে রাখতে পারেননি অশ্বিন। ড্রেসিং রুমে বলতে শোনা গিয়েছে অশ্বিনকে ,”সবার সময় শেষ হয় এবার আমার পালা কিন্তু এত কিছুর মধ্যেও সকলের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আচমকা কেন অবসর নিলেন অশ্বিন। অবসর ঘোষণার পরই বৃহস্পতিবারই দেশে ফিরেছেন অশ্বিন । সদ্য প্রাক্তন কিংবদন্তি সদ্য প্রাক্তন স্পিনার এ বিষয়ে মুখ না খুললেও, তার বাবার মন্তব্যে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বাড়ি ফেরার পর থেকেই সাংবাদিকদের দিনভর আনাগোনা বেড়েছে অশ্বিনের বাড়িতে । তাঁর বাবা এক একটি ইন্টারভিউতে বলে বসেন, ” অবসর নেওয়ার সিদ্ধান্ত ওর ব্যক্তিগত। এ বিষয়ে আমি কিছু বলব না। কিন্তু আমার মনে হয় আচমকা অবসর নেওয়া সিদ্ধান্তের পেছনে অন্য কোন কারণ রয়েছে। হতে পারে অপমানিত হয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছে অশ্বিন।” কোচিং এর বাবার এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়ে যায় তাহলে কি জোর করে বা অপমানের কারণে কী অবসর নিয়েছেন অশ্বিন ।পরিস্থিতি বেগতিক দেখে আসরে নামেন অশ্বিন।বাবার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন তারকা স্পিনার। অশ্বিন বলেন, “আমার বাবা জানে না সংবাদমাধ্যমের সঙ্গে কিভাবে কথা বলতে হয় ।আমি ভাবতে পারিনি আপনার এই বিষয়ে আমার বাবার সঙ্গে কথা বলবেন সকলকে অনুরোধ করছি বাবাকে ক্ষমা করে দিন। বাবাকে একা থাকতে দিন।” অশ্বিন ড্যামেজ কন্ট্রোলের নামলেও বিতর্ক ও জল্পনা কিন্তু বন্ধ হয়নি ।সংবাদ মাধ্যমের সঙ্গে গুছিয়ে কথা বলার প্রসঙ্গ টেনে অশ্বিনকে বাবার মন্তব্য কে প্রকারান্তরে সমর্থন করলেন ?তা নিয়ে উঠেছে প্রশ্ন ।তবে এইসব বিতর্কে না গিয়ে আগামী কয়েক দিন বিশ্রাম নিয়ে আইপিএল এর জন্য প্রস্তুতি শুরু করাই লক্ষ্য তারকা স্পিনারের।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post