হিন্দু ইস্যু তুলে ধরে দিন কয়েক আগেই দেওয়াল লিখন করেছিল বিজেপি। বিজেপির দেওয়াল লিখনের ভাষাতেই তৃনমূলের পাল্টা পোস্টার দিয়ে বিদ্ধ করল বিজেপিকে। বাঁকুড়া শহরের তৃনমূলের দেওয়া পোস্টার চোখে পড়তেই দু-দলের মধ্যে শুরু হয়েছে বাগযুদ্ধ।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি, বাঁকুড়া জেলা জুড়ে প্রস্তুতি শুরু করেছে বিজেপি নেতৃত্ব। সম্প্রতি বাঁকুড়া এক নম্বর ব্লকের পুয়াবাগান মোড়ে দেওয়াল লিখন করে হিন্দুদের এককাট্টা হওয়ার ডাক দেয় বিজেপি। হিন্দুদের একত্রিত হয়ে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার বদলের আবেদনও জানানো হয় বিজেপির দেওয়াল লিখনে। এবার বিজেপির ভাষাতেই পোস্টার দিয়ে জবাব দিল তৃনমূল, যা নিয়ে বিতর্ক তৈরী হয় রাজনৈতিক মহলে। বাঁকুড়ার এক নম্বর ব্লকের পুয়াবাগান এলাকায় এবং বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় পোস্টার দেয় তৃনমূল। পোস্টারে সেই হিন্দু ইস্যুকেই হাতিয়ার করে বিজেপি কটাক্ষ করা হয়েছে। কোনো পোস্টারে এ রাজ্যে কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী না থাকার বিষয় তুলে ধরেছে, আবার কোনো পোস্টারে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ করা হয়েছে বিজেপিকে। পোস্টারে আধার লিঙ্ক নিয়েও কটাক্ষ করেছে তৃনমূল। বিজেপির দেওয়াল লিখনের পর তৃনমূলের এই পোস্টার নিয়ে বিজেপি ও তৃনমূলের মধ্যে শুরু হয়েছে বাগযুদ্ধ।
একই ভাবে হিন্দুত্ববাদের পাল্টা তৃনমূলের পোস্টার দেখা গেল কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাতেও।
বিজেপি নেতৃত্বের দাবী তাঁদের শ্লোগান চুরি করে পোস্টার দিয়েছে তৃনমূল। এই পোস্টারই প্রমাণ করছে তৃনমূলের হিন্দুরাও চাইছেন রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হোক।
তৃনমূল নেতৃত্বের পাল্টা দাবী বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করে। সাধারণ মানুষের সমস্যার দিকে তাদের নজর নেই। সেই বিষয়কেই পোস্টারে তুলে ধরা হয়েছে।
তৃণমূল আই টি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের দাবী হিন্দু-হিন্দু ভাই-ভাই বলে হিন্দুদের প্রতারিত করতে চাইছে বিজেপি, সেটা বাংলার মানুষ হতে দেবে না।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post