পাথর বোঝাই লরি উল্টে পাথর চাপা পড়ে মৃত্যু হলো এক আদিবাসী বালকের। ঘটনায় ব্যাপক উত্তেজনার এলাকায়, উত্তেজিত জনতা ভাঙচুর চালায় লরিতে। আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো রাজস্ব আদায়ের অফিস। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার সন্তোষপুর গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মুরারই থানার পুলিশ।
আজ দুই আদিবাসী বালককে মোটরসাইকেলে চাপিয়ে স্কুলে যাচ্ছিল নাইকি হাঁসদা নামে এক যুবক। মুরারই থানার সন্তোষপুর গ্রামের কাছে রাস্তার পাশে একটি পাথর বোঝায় লরি বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। লরির পাশ দিয়ে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় লরিটি হঠাৎ করেই উল্টে যায়। ঘটনায় পাথর চাপা পড়ে যায় স্কুল ছাত্র দুই বালক সহ তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাজেশ হাঁসদা নামে সাত বছরের এক বালকের। ঘটনাস্থলে পাথরে চাপা পড়ে রয়েছে আরো একজন আদিবাসী বালক এমনটাই দাবী এলাকাবাসীদের। গুরুতর জখম হন মোটর সাইকেলের চালক নাইকি হাঁসদা। এই ঘটনার পরেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে, উত্তেজিত লোকজন লরিটিতে ভাঙচুর শুরু করে। ঘটনাস্থলের খুব কাছে থাকা সরকারি রাজস্ব আদায়ের অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুলিশের যোগসাজশে নিয়মিত ওভারলোড পাথর বোঝায় লরি যাতায়াত করে ওই রাস্তা দিয়ে। রাজস্ব আদায় হচ্ছে অথচ রাস্তা মেরামত করা হয় না, সেই কারণে ঘটছে পথ দুর্ঘটনা।
পাথর বোঝাই লরি উল্টে পাথর চাপা পড়ে মৃত্যু হলো এক আদিবাসী বালকের। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলো এলাকায়। ভাঙচুর করা হলো লরি। আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো রাজস্ব আদায়ের অফিস। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার সন্তোষপুর গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মুরারই থানার পুলিশ।
জানা গিয়েছে আজ দুই আদিবাসী বালককে মোটরসাইকেলে চাপিয়ে স্কুলে যাচ্ছিল নাইকি হাঁসদা নামে এক যুবক। মুরারই থানার সন্তোষপুর গ্রামের কাছে রাস্তার পাশে একটি পাথর বোঝায় লরি বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। লরির পাশ দিয়ে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় লরিটি তাদের উপরে উল্টে যায়। ঘটনায় পাথর চাপা পড়ে যায় দুই বালক সহ তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাজেশ হাঁসদা নামে সাত বছরের এক বালকের। পাথরে চাপা পড়ে রয়েছে আরো একজন আদিবাসী বালক বলে দাবী এলাকাবাসীদের। গুরুতর জখম হন নাইকি হাঁসদা নামে মোটর সাইকেল আরোহী। এই ঘটনার পরেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত লোকজন লরিটিতে ভাঙচুর শুরু করে। ঘটনাস্থলের কাছে থাকা সরকারি রাজস্ব আদায়ের অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাজস্ব আদায় হচ্ছে অথচ রাস্তা মেরামত করা হয় না। ওই রাস্তা দিয়ে পুলিশের যোগসাজশে ওভারলোড পাথর বোঝায় লরি যাতায়াত করে। সেই কারণে ঘটছে পথ দুর্ঘটনা।












Discussion about this post