স্কুল নাকি গোয়ালঘর! খোদ সরকারি স্কুলের এই জরাজীর্ণ দশা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জেড়থান গ্রাম পঞ্চায়েতের সাতখণ্ড প্রাথমিক বিদ্যালয়ের এমনই বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জেড়থান গ্রাম পঞ্চায়েতের সাতখণ্ড প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা। স্কুলের ক্লাসরুমের মধ্যেই পড়ে রয়েছে জ্বালানি একই সঙ্গে আবর্জনার স্তূপ। একটা ক্লাসরুমের মধ্যেই প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ক্লাস চলে। পাশাপাশি স্কুলের মিড-ডে-মিলও নিয়মিত হয় না বলে দাবি স্থানীয় এলাকাবাসীর। বহুবার স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েও কোন লাভ হয়নি। এদিন এলাকার বাসিন্দারা স্কুলের শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখান।
অভিভাবকেরা জানিয়েছেন, স্কুলে তিন জন শিক্ষক রয়েছে, তাঁরাই নিয়মিত স্কুলে আসেন না। পাশাপাশি, স্কুলের ছাত্রছাত্রীরাও বলছে যে, প্রতিনিয়ত আমাদের এটেনড্যান্স নেওয়া হয় না। প্রতিদিন মিড-ডে-মিলও দেওয়া হয় না। অবিলম্বে সমস্যার সুরাহা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের যাব।
এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক পূর্ণ চন্দ্র দাস সমস্ত অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা হবে সংস্কার।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post