তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রধানের নামে কাটমানি পোস্টার। পায়রাডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন প্রীতিনগর ভূদেব স্মৃতি স্কুলের সীমানার প্রাচীরে এদিন সাদা কাগজে ছাপা অক্ষরে লেখা বেশ কিছু পোস্টার। কাটমানি ভাগেই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বেই পোস্টার অভিযোগ বিজেপির।
পায়রাডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন প্রীতিনগর ভূদেব স্মৃতি স্কুলের সীমানার প্রাচীরে সাদা কাগজে ছাপা অক্ষরে লেখা বেশকিছু পোস্টার। যে পোস্টারে লেখা রয়েছে সাত লক্ষ মূল্যের জমি ৩৭ লক্ষ টাকায় কেনা হল কেন ফাল্গুনী বিশ্বাস জবাব দাও। নিয়ম মেনে জমি কেনা হলো না কেন ফাল্গুনী বিশ্বাস জবাব দাও। নিচে লেখা রয়েছে পায়রাডাঙ্গা নাগরিকবৃন্দ। পাশাপাশি পঞ্চায়েত প্রধান ফাল্গুনী বিশ্বাসের শাস্তি চাই, বিজয়েন্দু বিশ্বাসের শাস্তি চাই। মা মাটি মানুষ জিন্দাবাদ। প্রসঙ্গত সম্প্রতি পঞ্চায়েতের পক্ষে থেকে একটি চাষের জমি কেনা হয়, যে জমিতে শ্মশান তৈরির কথা রয়েছে। অভিযোগ যে জমিটি পঞ্চায়েতের পক্ষে থেকে কেনা হয়েছে তার মূল্য সাত লক্ষ টাকা। কিন্তু সেই সাত লক্ষ টাকার জমি কেনা হয়েছে জমি ৩৭ লক্ষ টাকায়। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান, ফাল্গুনী বিশ্বাস বলেন সমস্ত নিয়ম মেনেই জমিটি কেনা হয়েছে। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি করে তদন্ত শুরু করেছে জেলা।
ঘটনার সামনে আসতেই রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলে বিজেপি মুখপাত্র ড. সোমনাথ করের দাবি তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল পোস্টার ফেলছে, তারমানে এখানে কাঠমানি এবং গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্পষ্ট। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এভাবেই অরাজকতা তৈরি করে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ২০২৬-এ এসবের জবাব দেবে সাধারণ মানুষ।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post