২০২১ সাল থেকে বিজেপির তালডাংরা মণ্ডল-৩ এর সভাপতির পদ সামলেছেন আলোক মহান্তী। হঠাৎই তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েছেন বাঁকুড়া জেলা সভাপতির কাছে। বিজেপির গোষ্ঠী কোন্দলেই সভাপতির পদত্যাগ কটাক্ষ তৃণমূল ও সিপিআইএমের
২০২১ সাল থেকে তালডাংরা মণ্ডল-৩ এর সভাপতির দায়িত্ব পালন করে আসছেন আলোক মহান্তী। হঠাৎই তার পদত্যাগে তালডাংরায় শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। ইতিমধ্যে জেলা সভাপতির কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন অলোক মহান্তি। দলের স্বার্থেই সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তার। বিজেপির গোষ্ঠী কোন্দলের কোন বিষয় নয় বরং সভাপতি পদে নতুন মুখ এলে দলীয় কর্মীদের উদ্দীপনা আরো বাড়বে বলে আশাবাদী অলোক। তবে বিরোধীদের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ আলোক।
তালডাংরা মণ্ডল-৩ এর সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগের পর আলোক মহান্তী বলেন, ২০২১ সাল থেকে এই পদে রয়েছি, দলের নির্দেশে দলীয় গুরু দায়ীত্ব পালন করেছি। বিজেপির মধ্যে কোন গোষ্ঠী কোন্দল নেই বরং সভাপতি পদে নতুন মুখ এলে দলীয় কর্মীদের উদ্দীপনা আরো বাড়বে। শুধুমাত্র দলের স্বার্থেই বর্তমান সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। পদত্যাগের পর তাঁর দল থেকে সরে যাওয়ার কোন সম্ভাবনা নেই বরং দলীয় কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ২০২৬-এ তৃণমূলকে উৎখাত করবে বলেও দাবি করেন।
অন্যদিকে বিজেপি মণ্ডল সভাপতির পদত্যাগের পিছনে বিজেপির গোষ্ঠীকোন্দল’ দায়ী- দাবি তৃণমূলের। বাঁকুড়া তৃণমূল জেলা কমিটির সহ সভাপতি রামানুজ সিংহমহাপাত্র বলেন, সারা রাজ্য জুড়েই বিজেপির এক ছবি। তবে এখানে উনি হয়তো ‘ঠিক ঠাক সম্মান পাননি’ তাই পদত্যাগ করেছেন।
সিপিআইএম সিমলাপাল এরিয়া কমিটির সম্পাদক কৌশিক পাইন বলেন, এরাজ্যে বিজেপি ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তিতে পরিনত হচ্ছে। আর এই সব ‘পদত্যাগের নাটক করে খবরে থাকা’র চেষ্টা করছে।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post