নির্দিষ্ট সূত্রের খবরে সেক্টর ফাইভের একটি বহুতলের আট তলায় অফিস অভিযান চালায় বিধাননগর সিটি পুলিশ। ভুয়ো কল সেন্টারে বিদেশী নাগরিকদের বিনামূল্যে অর্থ পুরস্কার ও স্বাস্থ্য স্কিমের নামে প্রতারণা গ্রেফতার পাঁচ জন মহিলা-সহ মোট ৪১ জন। উদ্ধার নগদ টাকা সহ কম্পিউটার, ল্যাপটপ,মোবাইল।
বিধাননগর কমিশনারেট অঞ্চলের সেক্টর ফাইভের একটি বহুতলের আট তলায় অফিস নিয়ে এই ভুয়ো কল সেন্টার চলছিল দীর্ঘদিন। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ নির্দিষ্ট সূত্রের খবরে হানা দেয় ওই বহুতলের অফিসে। সেখান থেকে ৫ তরুণী সহ মোট ৪১ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, বেআইনি ভাবেই চালাচ্ছিল কল সেন্টার। মূলত বিদেশি বয়স্ক নাগরিকদের ফোন করে বিনামূল্যে আর্থিক পুরস্কার ও স্বাস্থ্য স্কিম দেওয়ার নাম করে প্রতারণা করা হত। বিভিন্ন অজুহাতে অর্থ দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হত। ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ আরো জানতে পারে রাজ্য জুড়ে এহেন বড়সড় প্রতারণা চক্র কাজ করছে। সেক্টর ফাইভের বহুতলের আট তলার ভুয়ো কল সেন্টারের অফিস থেকে নগদ ৬০ লক্ষ টাকা এবং কল সেন্টারের মালিক অবিনাশ জয়সোয়াল ওরফে পীযুষের বাড়ি থেকে নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার হয়। এছাড়াও ৫০ টি কম্পিউটার, ৩ টি ল্যাপটপ, ৪১ টি মোবাইল ফোন সহ নোটবুক, একটি ক্যাশ কাউন্টিং মেশিন বাজেয়াপ্ত করে পুলিশ।
বিধাননগর কমিশনারেট এর ডিসি ডিডি জানান, গতকালকে বিধাননগর কমিশনারের তরফ থেকে বিধাননগর গোয়েন্দা পুলিশ সাইবার ক্রাইম এবং বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ যৌথভাবে সেক্টর ফাইভের একটি অফিসে তল্লাশি চালায়। নির্দিষ্ট সূত্র মারফত খবর পেয়ে সেক্টর ফাইভ এর ইমাজিন টেক পার্ক বলে একটি বিল্ডিং রয়েছে সেখানে এটি ইন্টারন্যাশনাল ফেক কল সেন্টার চলছে। সেখানে গিয়ে দেখা যায় সেখানে একটা অফিস সেটাপ করে অফিস চালাচ্ছিল এবং সেখানে দুজন ছিল। তাদের ল্যাপটপ এবং ডেস্কটপ দেখার পরে দেখা যায় সেখানে একটা ডায়ালার ছিল সেটা ব্যবহার করে বিদেশে কল করতো। এরপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখা যায় যে US সিটিজেন সহ অন্যান্য দেশের লক্ষ লক্ষ লোকের ডেটা ছিল। সেখান থেকে নম্বর নিয়ে তারা সেই সমস্ত বিদেশি নাগরিকদের ফোন করে টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা করত। এই টাকা গিফট কার্ড ও বিটকয়েনের মাধ্যমে নেওয়া হতো। এরপরে সেই টাকা অন্য দেশ ঘুরিয়ে তারপরে ক্যাশ করা হতো। জিজ্ঞাসাবাদে এই তথ্য জানায় ধৃত অবিনাশ জাসওয়াল।












Discussion about this post