দিলীপ ঘোষ কারোর দয়ায় নেতা হয়নি, কারোর দয়ায় টিকে নেই। মনটা ফুরফুরে করতে গেছেন, মুখ্যমন্ত্রী লন্ডন সফর প্রসঙ্গে কটাক্ষ করে দিলীপের। নদীয়ার কৃষ্ণনগর গভমেন্ট কলেজ মাঠে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রাতঃ ভ্রমনে গিয়ে মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের।
২০২৬-র আগে চনমনে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রায় প্রতিদিনই রাজ্যের কোন না কোন জেলায় পৌছে যাচ্ছেন দিলীপ। কোথাও কর্মী সমর্থকদের নিয়ে প্রাতঃ ভ্রমন আবার কোথাও চায়ে পে চর্চা। এদিন দিলীপ ঘোষ পৌছে গেলেন নদীয়ার কৃষ্ণনগর গভমেন্ট কলেজ মাঠে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রাতঃ ভ্রমনে। পরবর্তীতে কৃষ্ণনগর সদর হাসপাতালের দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মোড়ে চায়ে পে চর্চা করেন দিলীপ ঘোষ।
এদিন সাংবাদিকদের সাথে খোলা মেলা আলোচনায় দেখা গেল দিলীপকে, দিলেন একাধিক প্রশ্নের উত্তর, যাদবপুর বিশ্ববিদ্যালয় ইফতার পার্টি প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য যারা ইফতার করছে তারা করুক,হিন্দুরা মহাকুম্বে যাচ্ছে, তবে ইফতার নিয়ে রাজনীতি না করাই ভালো অপরদিকে মেকি মুসলমান থেকে সাবধান হওয়া উচিত।
হুমায়ুন কবিরের প্রসঙ্গ তে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ জানান দিলীপ ঘোষের কাউকে প্রয়োজন হয় না তার সঙ্গে তার দলের কর্মী-সমর্থকরা রয়েছে তবে হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব আছে আর থাকবে সে তিনি আমাকে যতই গালাগালি দিক।
মুখ্যমন্ত্রী লন্ডন সফর সম্পর্কে কটাক্ষ দিলীপের জানালেন বাংলায় খুব চাপ সেই আরজি কর থেকে আজ পর্যন্ত বিভিন্ন ঘটনা ঘটেছে সে কারণে বাইরে গেলে মনটা ফুরফুরে হয় উনি গিয়েছেন মনটা ফুরফুরে করতে। গত ১৫ বছর ধরে বাংলায় কোনরকম উন্নয়ন নেই তবে তিনি লন্ডনে গিয়ে বাংলায় লগ্নী করতে বলছেন শিল্পপতিদের। পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাচ্ছে।












Discussion about this post