বাবা মা HIV- আক্রান্ত তার জেরেই স্কুলে ঢুকতে বাঁধা ছেলেকে। একই সাথে পাঁচটি পরিবারকে সামাজিক বয়কট করে নির্যাতনের অভিযোগ। পরিবারের সদস্যরা ঘটনার অভিযোগ জানিয়েছে স্কুল দফতর, স্বাস্থ্য দফতর ও প্রশাসনের কাছে।
ডিজিটাল যুগেও অমানবিক ছবি, HIV- আক্রান্ত বাবা মা তার জেরেই ছেলেকে স্কুলে ঢুকতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠল গ্রামের বাসিন্দা ও স্কুলের বিরুদ্ধে। ঘটনার ছবি উঠে এলো আরামবাগের গোঘাট থানার বেঙ্গাই পঞ্চায়েতের একটি গ্রামে। মাস খানেক আগে গ্রামের এক ব্যক্তি ও তার স্ত্রী HIV পজিটিভ ধরা পড়ে। সেই কথা জানাজানি হতেই তাদের উপর গ্রামে সামাজিক নির্যাতনের অভিযোগ উঠে। তাদের পরিবারেরর সাত বছরের শিশু দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। স্কুলে গেলে ওই ছাত্রকে গেট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে। অন্যদিকে গ্রামেও সামাজিক বয়কট করা হচ্ছে আক্রান্তের পরিবারকে। গ্রামের একটি পুকুর আক্রান্তের পরিবার ব্যবহার করায় সেই পুকুরে জল গ্রামবাসীরা ব্যবহার করছেন না। গ্রামের কোনও টোটো ওই পরিবারের কোন সদস্যকেই পরিষেবা দিচ্ছে না। ঘটনা নিয়ে স্কুল দফতর, স্বাস্থ্য দফতর ও প্রশাসনের কাছে জানিয়েছেন ওই পরিবারের সদস্যরা, তবে তারপরেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ।
শিশুর স্কুলে যাওয়া ও পঠনপাঠন বন্ধ হয়ে যাওয়ায় নিরুপায় হয়ে পরেছেন HIV- আক্রান্তের পরিবার। সামাজিক নির্যাতনের শিকার হয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছেন পরিবারের সকলেই। কবে প্রশাসন সমস্যার সমাধান করবেন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা পরিবার।
যদিও দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে স্কুলে ঢুকতে না দেওয়ার ঘটনায় দায় এড়িয়েছেন প্রধান শিক্ষিকা। তার পাল্টা দাবি গ্রামের মানুষ, অভিভাবক ও পরিচালন কমিটির চাপে এই সিদ্ধান্ত। তিনি চান স্কুলে আসুক ওই ছাত্র।
স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব মণ্ডল বলেন, গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করে তাদের HIV সম্পর্কে সমস্ত কিছু বুঝিয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post