হাইকোর্টের নির্দেশে কন্টাই কার্ড ব্যাঙ্কের ভোট। ভোট কেন্দ্রের সামনে তৃণমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। কন্টাই কার্ড ব্যাংকের ভোট গ্রহণের সময় আক্রান্ত বিধায়ক অখিল গিরি। কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে এগরার কুদিতে রাসন হাইস্কুল চত্তর।
হাইকোর্টের নির্দেশে কন্টাই কার্ড ব্যাঙ্কের ভোট হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার এগরার কুদিতে রাসন হাইস্কুলের ভোট গ্রহন কেন্দ্রে। ভোট কেন্দ্রের সামনে দফায় দফায় সংঘর্ষ বাঁধে তৃণমূল ও বিজেপির মধ্যে, কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে গোটা এলাকা। জেড়থানের তৃণমূল নেতা আইয়ুব খানের নেতৃত্বে বিজেপি কর্মী ও সমর্থকদের মারধর করার অভিযোগ ওঠে। পাল্টা অভিযোগ তৃণমূল নেতা আইয়ুব খানকেও মারধর করে বিজেপি। যুযুধান দুই দল তৃণমূল ও বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি এগরা থানার পুলিশের উপরও হামলা চালানো হয়েছে বলে দাবী প্রত্যক্ষদর্শীদের। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে, ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা আইয়ুব খান। তিনি জানিয়েছেন, এইরকম কোন কিছু ঘটনায় ঘটেনি। ভোট চলছে অবাধ ও শান্তিপূর্ণ ভাবে।
এগরার তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, বিজেপি বেছে বেছে তৃণমূল কর্মীদের ভোটের স্লিপ ছাড়িয়ে নিয়ে ওঁদের স্লিপ দিচ্ছে। বিজেপি আমাদের কর্মীদের উপর হামলা চালাচ্ছে।
এগরা ১ ব্লকের বিরোধী দলনেতা তাপস কুমার দে জানিয়েছেন, ভোটের নামে প্রহসন হচ্ছে। পুলিশ ও প্রশাসনের সামনে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করা হচ্ছে। এই ঘটনা খুবই নিন্দনীয়। ভোটে হারার ভয়ে তৃণমূল পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করছে।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post