শহরের প্রাণকেন্দ্র রেড রোডে ঈদের নমাজে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশেই ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সমস্ত মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে রাজ্যের বিরোধীদের আক্রমন নেত্রীর।
প্রতি বারের মতো এবারও শহরের প্রাণকেন্দ্র রেড রোডে ইদের নমাজে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো নমাজ পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়ে ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ছিলেন মন্ত্রী জাভেদ খান। মঞ্চে ওঠার আগে সমস্ত মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তার বৃক্তায় বলেন, “লাল আর গেরুয়া এক হয়ে অশান্তি করছে. আমরা বিভাজনের রাজনীতি করি না। ‘ধর্মের ব্যবসা করে এখানকার একটি রাজনৈতিক দল প্ররোচনা দেয়। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইলে মনে করবেন এই দিদি আপনাদের পাশে আছেন। এদিন রেড রোডের মঞ্চ থেকে সাম্প্রতিক লন্ডন সফরের প্রসঙ্গও উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের দুই বিরোধী দল আমাকে প্রশ্ন করে, আমি হিন্দু কিনা? আমি উত্তর দিয়েছি, আমি হিন্দু, মুসলিম, শিখ ও দিনশেষে ভারতীয়। কেউ গোলমাল পাকাতে এলে রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নাম নাকরে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ওদের কথায় কান দেওয়ার প্রয়োজন নেই, সময় এলে ওদের সব কথার উত্তর দিয়ে দেবেন। মনে রাখবেন ওদের কোনও ভাবেই ছোঁবেন না পর্যন্ত। এরপর রাজ্যে বিভাজনের রাজনীতি করছে বিরোধী অভিযোগ তুলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...
Read more












Discussion about this post