আবারো দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম বাজি তৈরির সময় বিস্ফোরণ, প্রাণ হারাল এক সদ্যজাত চার শিশু সহ একই পরিবারের সাতজন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন একজন।
পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রামে ঢোলাহাট থানা অঞ্চল আচমকা বিকট শব্দ, কেঁপে ওঠলো গোটা এলাকা। ক্ষণিকের মধ্যেই আগুনে ভস্মীভূত হতে থাকে বাড়িটি। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভাতে শুরু করেন। এর মধ্যে আবারও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের ইঞ্জিন। অরবিন্দু বনিক ৬৫, অনুষকা বনিক ৬, প্রভাবতী বনিক ৮০,সান্তনা বণিক ২৮, অর্ণব বণিক ৯,অস্মিতা বণিক ৬ মাস, অঙ্কিত বণিক ৬ মাস। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রামে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এরকম বাজি তৈরির কাজ চলে এলাকার বেশ কিছু বাড়িতে। প্রশাসনের তরফে বারবার নিষেধ করা হলেও তা অগ্রাজ্য করেই বিপজ্জনক কার্যকলাপ চলছিল, সে বিষয়টিও খতিয়ে দেখছে প্রশাসনে।
পুলিশের প্রাথমিক অনুমান, মজুত থাকা বাজি থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত, কাছেই ছিল গ্যাস সিলিন্ডার, যা বিস্ফোরণকে আরও ভয়াবহ করে তোলে। যদিও বৈধ বাজি তৈরির লাইসেন্স ছিল বণিক পরিবারের, তাও বিপুল পরিমাণ বাজি বাড়িতে মজুত রাখা নিরাপদ ছিল, প্রশ্ন উঠেছে তা নিয়েই।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post