আগামী রবিবার রামনবমী তার আগে শহরজুড়ে দেখা গেল রামনবমীর হোর্ডিং। ভগবান শ্রী রামের ছবির সাথে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি সহ পোষ্টার। কলকাতার নানা জায়গায় রামনবমী পালনের বার্তা দেওয়া হয়েছে পোস্টার-হোর্ডিংয়ে।
রামনবমীর এখনও বাকি সপ্তাহ খানেক আগামী রবিবার রামনবমী তার আগে শহর জুড়ে দেখা গেল রামনবমীর হোর্ডিং। আস্ত্র মিছিলের কথা বলছেন কেউ, আবার কারো মুখে বাধা পেলে প্রতিরোধ এমনকী প্রতিশোধ হতে পারে। রামনবমীর দিন ১ কোটি হিন্দুকে রাস্তায় নামানোর আহ্বান দিয়েছেন শুভেন্দু অধিকারী। ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে রাজ্য রাজনীতিতে বিজেপি-তৃণমূলের হুমকি-হুঁশিয়ারির হাওয়া ক্রমশ তীব্র হচ্ছে। এই আবহে কলকাতার শহরের একাধিক রাস্তায় দেখা গেল রামনবমীর পোস্টার-হোর্ডিং। ভগবান শ্রী রামের ছবির সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে হোর্ডিংয়ে। রামনবমী পালনের পোস্টার দেখা যায় শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা, শ্যামবাজার সহ সেন্ট্রাল অ্যাভিনিউর বিভিন্ন জায়গায়।
কলকাতা শহরে রামনবমীর পোস্টার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এটা কোন রাজনৈতিক পোস্টার নয়, সংগঠনের সভাপতি হিসাবে সংগঠনের অর্থ খরচ করে এই পোস্টার লাগানো হয়েছে।
রামনবমীর পোস্টার-হোর্ডিং প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ২০০ বছর ধরে হিন্দুরা পরাধীন হয়ে রয়েছে, এখন তারা বুঝতে পেড়ে রাস্তায় নেমে রামনবমী পালন করতে চাইছে।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post