• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশকে বশে আনতে কোন পথে এগোচ্ছে ভারত?

বাংলাদেশকে বশে আনতে কোন পথে এগোচ্ছে ভারত?

Raja Majumder by Raja Majumder
10 months ago
in bangladesh, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
55
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘুর উপর অত্যাচার। সগৌরবে তথ্য তুলে ধরলেন ইউনূস।

বিচারের বাণী নিভৃতে কাঁদে। ইউনূসের ষড়যন্ত্রে সনাতনী চিন্ময় প্রভুর বিচার শুরু চট্টগ্রাম আদালতে।

গোঁ ধরেছে উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের।

সত্যজিৎ রায়ের একটি গল্প ছিল, “যত কাণ্ড কাটমান্ডুতে”। বর্তমান সময়ের নীরিখে সেই গল্পের নামকরণকে একটু পাল্টে বলাই যায় যত কাণ্ড ঢাকায়। এক বৃহত্তর পরিকল্পনার মাধ্যমে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হয়। জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মুহাম্মদ ইউনূস এবং তাঁর শাগরেদরা। তাঁদের অর্থ ও পরামর্শ জুগিয়েছিল মার্কিন ডিপ স্টেট এবং পাক আইএসআই। আজ এই বিষয়টি জলের মতো পরিস্কার হয়ে গিয়েছে। কিন্তু কেন বাংলাদেশকে ঘিরে এত বড় ষড়যন্ত্র, শেখ হাসিনাই বা কোন বাড়া ভাতে ছাই দিয়েছিলেন, যে তাঁকে এত নিষ্ঠুরভাবে সরানো হল। উত্তরটা হল বঙ্গোপসাগর।

বাংলাদেশের বর্তমান শাসক মুহাম্মদ ইউনূস যেমন বলেছেন, “উই আর দ্য ওনলি গার্ডিয়ান অফ দ্য ওসেন”। নিন্দুকেরা বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ আসলে ওসেন বলতে ভারত মহাসাগরকেই বোঝাতে চেয়েছেন, বঙ্গোপসাগর তো তারই একটা অংশ। বঙ্গোপসাগর হয়ে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের একটা বড় অংশের জাহাজ চলাচল করে। যা নিয়ন্ত্রণ করে ভারত। অপরদিকে মালাক্কা প্রণালী হয়ে চিনের অধিকাংশ তেল ও গ্যাস পরিবাহী জাহাজ যাতায়াত করে আন্দামান সাগর ও ভারত মহাসাগর হয়ে। ফলে চিনের প্রয়োজন এমন একটা নৌঘাঁটি যেখান থেকে পুরো সাগর তাঁরা নিয়ন্ত্রণ করতে পারবে। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রেরও ইচ্ছা বঙ্গোপসাগরে একটা ঘাঁটি তৈরি করার, যেখান থেকে তাঁরা চিনের ওপর নিয়ন্ত্রণ করতে পারবে। আবার ভারতও তাঁদের নিয়ন্ত্রণ কোনও ভাবেই হারাতে চাইছে না।

একইভাবে রাশিয়া পূর্ব প্রান্তে বাণিজ্য করতে হলে বঙ্গোপসাগরে তাঁদের নিয়ন্ত্রণ রাখতে হবে। তাই তো বঙ্গোপসাগর যার, আগামীদিনে তাঁরাই বিশ্ব বাণিজ্য দখলে রাখবে। এটা গেল ভূমিকা। এবার আসি আসল কথায়। মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল বাংলাদেশের দক্ষিণ উপকূলে সেন্ট মার্টিন দ্বীপে একটা সামরিক বেস তৈরি করতে। ভারতের আপত্তিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা করতে দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্রকে। ফলে তাঁকে গদিচ্যুত হতে হল। ভারতও আবার তাঁকে নিরাপদে বের করে নিয়ে এসে দিল্লিতে আশ্রয় দিল। মার্কিন যুক্তরাষ্ট্রেও পালাবদল হয়েছে, বাইডেন প্রশাসন গিয়ে ট্রাম্প প্রশাসন এসেছে। তবুও বাংলাদেশের কক্সবাজার বা সেন্ট মার্টিনের ওপর নজর সরায়নি আমেরিকা।

এবার আসা যাক ভারতের ভূমিকা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরিস্কার বলেছিলেন, ভারতের উপকূলের পরিমান সাড়ে ছয় হাজার কিলোমিটার। ফলে বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরে ভারতের আধিপত্য প্রশ্নাতীত। তিনি আদতে বোঝাতে চেয়েছেন, ভারতকে বাদ দিয়ে এই মহাসাগরীয় এলাকায় কেউ আধিপত্য বিস্তার করতে পারবে না। বাংলাদেশের দিকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন হাত বাড়িয়ে বসে আছে। চিনকে ঠেকাতে বাংলাদেশকে দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের, তেমনই চিন পাল্টা চাইছে বাংলাদেশকে কাছে পেতে। সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করেছিলেন মুহাম্মদ ইউনূস। এবার ভারতও কয়েকটি কড়া পদক্ষেপ নিয়ে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে সহজে ছেড়ে দেবে না ভারত। এস জয়শঙ্কর ইঙ্গিতও দিয়েছেন। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছিল, “ভারতের থেকে বেশি বাংলাদেশের জন্য কেউ ভাবে না।

এটা ভারতের ডিএনএ-তে আছে”। ফলে বর্তমান বাংলাদেশের তদারকি সরকার যতই ভারতকে শত্রুভাবাপন্ন মনে করুক না কেন। ভারতকে দূরে রেখে তাঁরা তাঁদের পররাষ্ট্র নীতি নির্ধারণ করুক না কেন। বিপদে পড়লে সেই ভারতই বাঁচাবে। সেই কারণেই যখন মার্কিন উচ্চপদস্থ সেনাকর্তা জোয়েল পি ভোওয়েল ঢাকায় এসে মিয়ানমারে ঢোকার করিডোর চেয়ে বাংলাদেশ সেনার সঙ্গে বৈঠক করছেন। অন্যদিকে মুহাম্মদ ইউনূস চিনে গিয়ে চিনকেই আহ্বান জানিয়ে আসছেন। তখন ভারতও চুপ করে বসে নেই। বাংলাদেশকে ঘিরে নিয়ে সৈন সমাহার করেছে ভারত। সীমান্তে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র। যেমন এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমস, আকাশ ক্ষেপণাস্ত্র, ব্রক্ষ্মস ক্ষেপণাস্ত্র-সহ আরও অনেক কিছু। অন্যদিকে রাশিয়ার যুদ্ধ জাহাজ চট্টগ্রামে পাঠিয়ে আমেরিকা ও চিনের মাঝে দাঁড় করিয়ে দিলেন নরেন্দ্র মোদি। সবমিলিয়ে বাংলাদেশকে ঘিরে বাড়তে থাকা ভূ-রাজনৈতিক উত্তাপ কিছুটা হলেও কমে যাবে বাংলাদেশে রাশিয়ার উপস্থিতিতে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH CRISISPM MODI
Previous Post

বাংলাদেশকে চিনের কাছে বিক্রির প্ল্যান ভেস্তে দিল ভারত

Next Post

‘চট্টগ্রাম’ বন্দর ঘিরে ফেলেছে রুশ সেনাবাহিনী, সেনাপ্রধানের মাস্টারপ্ল্যান রাশিয়া সফর?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘুর উপর অত্যাচার। সগৌরবে তথ্য তুলে ধরলেন ইউনূস।

by Partha Hazra
January 20, 2026
0
7
বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘুর উপর অত্যাচার।  সগৌরবে তথ্য তুলে ধরলেন ইউনূস।

বাংলাদেশে পালা বদলের পর থেকেই সংখ্যালঘুর উপর অত্যাচার যেন আজ বাংলাদেশের জলভাত হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে বারংবার উদ্বেগ প্রকাশ করেছে...

Read more

বিচারের বাণী নিভৃতে কাঁদে। ইউনূসের ষড়যন্ত্রে সনাতনী চিন্ময় প্রভুর বিচার শুরু চট্টগ্রাম আদালতে।

by Partha Hazra
January 20, 2026
0
6
বিচারের বাণী নিভৃতে কাঁদে।  ইউনূসের ষড়যন্ত্রে  সনাতনী চিন্ময় প্রভুর বিচার শুরু চট্টগ্রাম আদালতে।

মৌলবাদী ইউনূসের যে মূল টার্গেট সে দেশের সনাতনী হিন্দুরা তার জলজ্যান্ত উদাহরণ চিন্ময় প্রভু। দীর্ঘ কয়েক মাস যাবত বন্দি কারাগারে...

Read more

গোঁ ধরেছে উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের।

by Partha Hazra
January 20, 2026
0
4
গোঁ ধরেছে উপদেষ্টা আসিফ নজরুল।  বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের।

বাংলা একটি প্রবাদ প্রবচন আছে, 'কারোর পৌষ মাস কারো সর্বনাশ' আজ বাংলাদেশের পরিস্থিতির সাথে জনপ্রিয় এই প্রবাদটি হুবহু মিলে যাচ্ছে।...

Read more

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর! নতুন আইন আনতে চলেছেন ইউনূস।

by Partha Hazra
January 20, 2026
0
2
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর!  নতুন আইন আনতে চলেছেন ইউনূস।

আজীবন প্রধানমন্ত্রী পদ ধরে রাখা যাবে না। সর্বোচ্চ ১০ বছরই পদে অধিষ্ঠিত থাকা যাবে। সব ঠিক থাকলে এই নয়া নীতি...

Read more

‘বোর্ড অফ পিস’। বন্ধু পুতিন-মোদিকে ট্রাম্পের আমন্ত্রণ কতটা বিপদে পাক-বাংলাদেশ?

by Partha Hazra
January 20, 2026
0
2
‘বোর্ড অফ পিস’।  বন্ধু পুতিন-মোদিকে ট্রাম্পের আমন্ত্রণ  কতটা বিপদে পাক-বাংলাদেশ?

যুদ্ধ পরবর্তী গাজার পুনর্গঠন ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে চূড়ান্ত তৎপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক নজরদারিতে গাজাকে পুনরায় দাঁড় করানোর কথা...

Read more

যুদ্ধে NATO-র ইসলামিক জোট। পাকিস্তানের সাথে সৌদি-তুরস্ক। বিপদের মুখোমুখি ভারত!

by Partha Hazra
January 20, 2026
0
1
যুদ্ধে NATO-র ইসলামিক জোট।  পাকিস্তানের সাথে সৌদি-তুরস্ক।  বিপদের মুখোমুখি ভারত!

আমেরিকা এবং তাদের সহযোগী দেশগুলিকে বাদ দিয়ে, পৃথক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ আগেও চোখে পড়েছে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও...

Read more

যুদ্ধের জিকির তুলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে ছলনায় পাকিস্তান। এবার কি হবে বিসিবি’র ভবিষ্যৎ?

by Partha Hazra
January 20, 2026
0
4
যুদ্ধের জিকির তুলে  বাংলাদেশ ক্রিকেট নিয়ে ছলনায় পাকিস্তান।  এবার কি হবে বিসিবি’র ভবিষ্যৎ?

বাংলায় একটি প্রবাদ রয়েছে 'গাছে তুলে মই কেড়ে নেওয়া'। বাংলাদেশ ক্রিকেটের সাথে সেটাই করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখন সুবোধ বালকের...

Read more

ইউনূসের বিরুদ্ধে গিয়ে ভারতের পক্ষে সুর নরম বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারের

by Partha Hazra
January 20, 2026
0
4
ইউনূসের বিরুদ্ধে গিয়ে  ভারতের পক্ষে সুর নরম  বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারের

বাংলাদেশের সেনাপ্রধান মানুষটি বরাবরই চর্চার শিরোনামে থাকেন। কৌশলে হাসিনাকে রক্ষা করার জন্য সুকৌশলী ভাবে বাংলাদেশ থেকে ভারতের আশ্রয়ের ফেরানোর ক্ষেত্রে...

Read more

 ‘ধূর্ত’ ইউনূসের আসল পরিকল্পনা ঠিক কী?

by Raja Majumder
January 20, 2026
0
3
 ‘ধূর্ত’ ইউনূসের আসল পরিকল্পনা ঠিক কী?

আসন্ন গণভোটে সরাসরি ‘হ্যাঁ’  ভোট দেওয়ার আহ্বান জানালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বললেন, ‘হ্যাঁ’  ভোট দিলে বৈষম্য, শোষণ...

Read more

শীতঘুম ভাঙলো জেনারেল ওয়াকারের? নাকি আবারও বিভ্রান্ত করলেন জনগণকে!

by Raja Majumder
January 20, 2026
0
3
শীতঘুম ভাঙলো জেনারেল ওয়াকারের?  নাকি আবারও বিভ্রান্ত করলেন জনগণকে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী এতদিন কোনও কথা বলেনি। যা নিয়ে বিতর্ক কম হয়নি। নির্বাচনের মাত্র কয়েকদিন...

Read more
Next Post
‘চট্টগ্রাম’ বন্দর ঘিরে ফেলেছে রুশ সেনাবাহিনী, সেনাপ্রধানের মাস্টারপ্ল্যান রাশিয়া সফর?

'চট্টগ্রাম' বন্দর ঘিরে ফেলেছে রুশ সেনাবাহিনী, সেনাপ্রধানের মাস্টারপ্ল্যান রাশিয়া সফর?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি