• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ময়দানে ভারতের জেমস বন্ড! মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ঢুকতেই চিনে পৌঁছে গেলেন অজিত ডোভাল

ময়দানে ভারতের জেমস বন্ড! মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ঢুকতেই চিনে পৌঁছে গেলেন অজিত ডোভাল

administrator by administrator
12 months ago
in আন্তর্জাতিক, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
175
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত শুরু করেছিল ‘অপারেশন সিঁদুর’। যা আপাতত স্থগিত হলেও, পুরোপুরি বন্ধ হয়নি বলেই জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। এবার পাকিস্তানের ‘সব মরশুমের বন্ধু’ চিনে গিয়েই পাকিস্তানকে ধুঁয়ে দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেই সঙ্গে বড় বার্তা দিলেন চিনকেও। দক্ষিণ এশিয়ার প্রভাবশালী আঞ্চলিক গোষ্ঠী, সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও-র সদস্য দেশগুলির শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের একটি সম্মেলনে যোগ দিতে অজিত ডোভাল চিন সফর করছেন। সোমবার বেইজিংয়ে চিনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে বৈঠকও করেন ভারতের জেমস বন্ড অজিত ডোভাল। ভারতের বিদেশ মন্ত্রক বলছে, পূর্ব লাদাখ সীমান্ত অচলাবস্থার পর তীব্র চাপের মুখে পড়া সম্পর্ক পুনর্নির্মাণের জন্য উভয় পক্ষের প্রচেষ্টার মধ্যে অজিত ডোভাল এবং ওয়াং ইয়ে ভারত-চিন সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেছেন। কিন্তু কূটনৈতিক মহল মনে করছেন, মূল অনুষ্ঠানের বাইরে অর্থাৎ সাইডলাইনের এই দ্বিপাক্ষিক আলোচনায় উঠেছিল অন্য একটি প্রসঙ্গ। সেটা হল বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক বোঝাপড়া এবং কক্সবাজারে প্রস্তাবিত রাখাইন মানবিক করিডোর দেওয়া নিয়ে মুহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত। ফলে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
অপরদিকে ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ এক প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও তড়িঘড়ি চিনে যাচ্ছেন। তিনি ২৭ জুন চিন সফর করবেন, ঠিক যেদিন কিংডাওতে সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠক শেষ হবে। অর্থাৎ, অজিত ডোভাল চিন থেকে ফিরলে সেখানে পৌঁছবেন খলিলুর রহমান। যিনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মূল সহযোগী এবং রাখাইন করিডোরের মূল হোতা। ওই সংবাদমাধ্যম আরও দাবি করেছে, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান চলতি মাসের শেষ দিকে তাঁর প্রস্তাবিত চিন সফর স্থগিত করেছেন বা তাঁর চিন সফর নাকচ করা হয়েছে। সেনাপ্রধানের পরিবর্তে বেজিং যাবেন খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মুখ্য সচিব মোহাম্মদ সিরাজ উদ্দিন মিয়া। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে গিয়েছিলেন। তিনি ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত চিনে থাকবেন এবং ঢাকা-বেজিং সহযোগিতার বিষয়ে “পরামর্শ” করবেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ২৫ জুন কিংডাওতে এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। যেখানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও উপস্থিত থাকবেন। তবে অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীদের কোনও আলাদা বৈঠকের সম্ভাবনা খুব কম।
মনে করা হচ্ছে, চিন সফরকালে আলাদা করে অজিত ডোভালের সঙ্গে চিনের বিদেশমন্ত্রীর বৈঠকটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সামরিক বেস তৈরি করতে উদ্যোগী। যার জন্য মুহাম্মদ ইউনূস প্রথমে রাষ্ট্রসংঘের প্রস্তাবে মিয়ানমারের রাখাইন প্রদেশে একটি মানবিক করিডোর দেওয়ার প্রসঙ্গ তুলেছিলেন। যার প্রবল বিরোধিতা করেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। বাংলাদেশের সেনাবাহিনীও সেই ইঙ্গিতই দিয়ে রাখে। ফলে সাময়িক পিছু হটতে হয় ইউনূস সরকারকে। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, মার্কিন নাগরিক খলিলুর “রজার” রহমান মুহাম্মদ ইউনূস এবং মার্কিন প্রশাসনের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করছেন। তাই সেনাপ্রধানকে চাপে রাখতেই খলিলুরকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। এবং আরও একজন অবসরপ্রাপ্ত পাকিস্তানপন্থী সামরিক কর্তাকে সহকারি নিরাপত্তা উপদেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য এখন পরিস্কার। কারণ, ইতিমধ্যেই দেখা যাচ্ছে, ঘনঘন বাংলাদেশে যাওয়া আসা করছেন মার্কিন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। শীঘ্রই বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দুটি সামরিক মহড়া অনুষ্ঠিত হতে পারে বলেও জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে চিনকে পাশে টানতে ময়দানে নেমেছেন অজিত ডোভাল। কূটনৈতিক মহলের মতে, রাখাইন করিডোর হলেও তা চিনের স্বার্থ বিরোধী, কক্সবাজারে মার্কিন ঘাঁটি হলেও চিনের স্বার্থ বিরোধী হবে। এটা একদিকে রাশিয়া ও ভারতের পক্ষেও খুব একটা সুখকর হবে না। তাই রাশিয়ার মধ্যস্থতায় ভারত ও চিন একযোগে বাংলাদেশ ইস্যুতে কাজ করতে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। যার সূচনা করতেই চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। যিনি ভারতের ড্যামেজ কন্ট্রোল মাস্টার বলেই পরিচিত। ফলে যে চিনকে সামনে রেখে মুহাম্মদ ইউনূস কয়েকবার ভারতের সেভেন সিস্টার্স নিয়েই হুমকি দিয়েছিলেন, এবার সেই চিনকেই বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগাতে মরিয়া ভারত। ময়দানে নেমেছেন অজিত ডোভাল, তাই চিন্তায় মুহাম্মদ ইউনূস। এখন দেখার কূটনৈতিক বুদ্ধিতে কে কাকে মাত দেয়।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

সেনাপ্রধান-খলিলুর রহমানের বিবাদ স্পষ্ট, উপ-নিরাপত্তা উপদেষ্টা পদের নিয়োগ তড়িঘড়ি চিন সফর বাতিল সেনাপ্রধানের

Next Post

বিদেশি রাষ্ট্রগুলির নজর বাংলাদেশের নির্বাচনের দিকে চলছে ঘনঘন বৈঠক, আওয়ামী লীগের জন্য কি আশার আলো?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বিদেশি রাষ্ট্রগুলির নজর বাংলাদেশের নির্বাচনের দিকে চলছে ঘনঘন বৈঠক, আওয়ামী লীগের জন্য কি আশার আলো?

বিদেশি রাষ্ট্রগুলির নজর বাংলাদেশের নির্বাচনের দিকে চলছে ঘনঘন বৈঠক, আওয়ামী লীগের জন্য কি আশার আলো?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি