• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দিঘায় গিয়ে দিলীপ ঘোষ নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে বাজি রাখলেন?

দিঘায় গিয়ে দিলীপ ঘোষ নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে বাজি রাখলেন?

administrator by administrator
1 year ago
in কলকাতা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
43
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

এই মুহূর্তে বঙ্গ রাজনীতে সবচেয়ে বড় প্রশ্ন হল, দিলীপ ঘোষ কি তাঁর রাজনৈতিক জীবনকে বাজি রাখলেন? রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিঘায় গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। যেখানে বঙ্গ বিজেপির বহু নেতারও আমন্ত্রণ ছিল। কিন্তু রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে তাঁরা সেদিকে পা মাড়াননি। কিন্তু দিলীপ ঘোষ গেলেন। তারপরেই নিজের দলে তিনি কোনঠাসা। যদিও তাতে কিছু যায় আসে না দিলীপ ঘোষের। প্রথম থেকেই সাদাকে সাদা ও কালোকে কালো বলে আসা দিলীপবাবু আজও নিজের কৃতকর্ম নিয়ে কোনও অনুশোচনা দেখাচ্ছেন না। বরং বঙ্গ রাজনীতিতে তিনি একটি নতুন শব্দ যোগ করে দিলেন, সেটা হল “হটাৎ বিজেপি নেতা”। বোঝাই যাচ্ছে তাঁর তির তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতারা। যারা আজ কেউ সাংসদ বা কেউ বিরোধী দলনেতা।

এবার আসা যাক প্রথমেই করা প্রশ্নের উত্তরে। দিলীপ ঘোষ সস্ত্রীক দিঘা সফর এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসিঠাট্টার ঘটনার পর থেকে ভোট বছরে কাদা মাখামাখি অবস্থা গেরুয়া শিবিরে। বঙ্গ বিজেপির এমন কোনও নেতা নেই যিনি দিলীপের সমালোচনা করতে ছাড়ছেন না। এমনকি কেউ কেউ আবার দিলীপ ঘোষকে ব্যক্তিগত আক্রমণও করছেন। যেমন বিজেপির আমুদে বিধায়ক অসীম সরকার, তিনি ‘দিঘায় দিলীপদার হানিমুন’ বলে কটাক্ষ করেছেন। আবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় লেখেন “একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপবাবু”। এরকম আরও অনেক উদাহরণ আছে। ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং প্রকাশ্যেই দাবি করছেন, কুণাল ঘোষের মাধ্যমে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটিং করছেন। তাঁর দাবি, দলও এটা জানে।

নব্য বিজেপি নেতা সজল ঘোষ, তিনিও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষকে। তাঁর দাবি, বড় নেতারা যখন ভুল করে তখন ছোট নেতাদের কৈফিয়ত দিতে হয় রাস্তাঘাটে, কর্মীদের সামনে। দিলীপ ঘোষ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় তো বলেই ফেললেন, দিলীপ ঘোষের এই কর্মকাণ্ড দেখে সিদ্ধান্ত নেওয়াই যায় যে তিনি তৃণমূলে হয় চলে গিয়েছেন অথবা পা বাড়িয়ে বসে আছেন। দিলীপ ঘোষ, যিনি প্রাক্তন রাজ্য সভাপতি, যার আমলেই বিজেপির বাড়বাড়ন্ত শুরু হয়েছে এই রাজ্যে। সেই দিলীপ ঘোষ দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে ঝড় উঠছে বঙ্গ বিজেপিতে। কিন্তু বরাবরই ঠোঁটকাটা দিলীপবাবু এর যোগ্য জবাবও দিচ্ছেন। তাঁর নিশানায় বিভিন্ন সময়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতারা। যাদের কেউ কেউ এখন বিধায়ক বা সাংসদ হয়েছেন। আবার কেউ কেউ ভোটে হেরেছেন। দিলীপ ঘোষ তাঁদের জন্য এক নতুন শব্দবন্ধ তৈরি করেছেন “হটাৎ বিজেপি নেতা”।

এখন প্রশ্ন হচ্ছে, দিলীপ ঘোষ কেন এমন কাজ করলেন? যেখানে রাজ্য বিজেপির অন্দরেই কানাঘুঁষো ছিল সুকান্ত মজুমদারের পর তাঁকেই ফের রাজ্য সভাপতি করা হতে পারে। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর কাঁধেই দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনরাত এক করে বিজেপি নেতারা তুলোধনা করছেন, যে তৃণমূলের হাতে প্রতিনিয়ত বিজেপি কর্মী, সমর্থক ও নীচু তলার নেতারা লাঞ্ছিত হচ্ছেন, মার খাচ্ছেন অথবা প্রাণ হারাচ্ছেন সেই তৃণমূলের সঙ্গে কেন এত গলাগলি ভাব দেখালেন দিলীপ ঘোষ। বিজেপি সূত্রের খবর, এটা ভালোভাবে নেয়নি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস। জানা যাচ্ছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ও আরএসএসের  যৌথ সাধারণ সম্পাদক অরুণ কুমারের মধ্যে শুক্রবার এ বিষয়ে আলোচনা হয়েছে।

আপাতত ঠিক হয়েছে,  দিলীপ ঘোষকে বিজেপির কোনও বৈঠকে ডাকা হবে না। আগামী ৬ মে বিজেপির রাজ্য স্তরের বৈঠক রয়েছে। সেই বৈঠকে দিলীপ ঘোষকে না ডাকারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। কিন্তু দিলীপ ঘোষের মনোভাব ঠিক উল্টো। তিনি এসব পাত্তা দিতেই নারাজ। বরং তাঁর টার্গেট নব্য বিজেপি নেতারা। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশের মনে প্রশ্ন জাগছে, তাহলে কি আরএসএসের ইচ্ছাতেই দিলীপ ঘোষ দিঘায় গিয়েছিলেন? আসলে এই মুহূর্তে রাজ্য বিজেপির অন্দরে “হটাৎ বিজেপি” নেতাদের উত্থান উল্কার মতো হয়েছে। যারা কোনও দিন বিজেপি বা আরএসএস করেননি, তাঁরাই এখন বঙ্গ বিজেপিতে ছড়ি ঘোরাচ্ছেন। তাঁদের দৌঁড় কতটা এবং তাঁরা কতটা দলীয় লাইন মেনে চলেন, সেটা পরীক্ষার জন্যই আবাল্য আরএসএস করা দিলীপ ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিনা সেটাও এখন আতসকাঁচের নীচে রয়েছে। ফলে দিলীপ দা অনড়, কারণ তিনি পুরোনো বিজেপি এবং আরএসএসের যোদ্ধা।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: BJP WEST BENGALDIGHADIGHA JAGANNATH DHAMDILIP GHOSH
Previous Post

কার সঙ্গে যুদ্ধ? একদিকে মিয়ানমার, অন্যদিকে ভারত! ইউনূসের পরিকল্পনা আরও বড়

Next Post

মহিলা সুরক্ষার রেসকিউ সিস্টেম ষষ্ঠ শ্রেণির ছাত্রের

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by administrator
March 20, 2026
0
31
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by administrator
November 27, 2025
0
27
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
42
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by administrator
October 31, 2025
0
46
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

by Sumana Sarkar
October 29, 2025
0
24
কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই। গোটা বিশ্ব জুড়ে...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
28
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by administrator
October 22, 2025
0
53
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

এক বৈঠকেই চমকের পর চমক একের পর এক দায়িত্বে দিদির প্রিয় কানন তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র

by administrator
October 21, 2025
0
36
এক বৈঠকেই চমকের পর চমক   একের পর এক দায়িত্বে দিদির প্রিয় কানন   তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র

মমতা বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের পাহাড়ে হিম শীতল দু ঘন্টার বৈঠকের পর স্নেহের শোভনকে গুরুদায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের...

Read more

ভোগ তৈরি থেকে পুজোর সরঞ্জাম। একা হাতেই বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী। মেয়েকে নিয়ে হাজির অভিষেক

by Sumana Sarkar
October 21, 2025
0
31
ভোগ তৈরি থেকে পুজোর সরঞ্জাম। একা হাতেই বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী। মেয়েকে নিয়ে হাজির অভিষেক

মা কালীর আরাধনায় মেতে উঠেছে আপামর বাংলা। শক্তিপীঠ থেকে সিদ্ধপীঠ, চলেছে মায়ের আরাধনা। শহর থেকে শহরতলী সেজে উঠেছে আলোর রোশনায়।...

Read more

পাহাড়ে হিম শীতল বৈঠকে মমতা শোভন তৃণমূলে ফিরছে কালীপুজোর আগে

by administrator
October 17, 2025
0
18
পাহাড়ে হিম শীতল বৈঠকে মমতা শোভন   তৃণমূলে ফিরছে কালীপুজোর আগে

কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় চলতি বছরের ২২ শে সেপ্টেম্বর বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। সেই...

Read more
Next Post
মহিলা সুরক্ষার রেসকিউ সিস্টেম ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মহিলা সুরক্ষার রেসকিউ সিস্টেম ষষ্ঠ শ্রেণির ছাত্রের

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি