• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতে নিউক্লিয়ার হামলার ছক করছিল পাকিস্তান! ট্রাম্পের মন্তব্যে কেন চমকে উঠল বিশ্ব?

ভারতে নিউক্লিয়ার হামলার ছক করছিল পাকিস্তান! ট্রাম্পের মন্তব্যে কেন চমকে উঠল বিশ্ব?

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
81
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

চারদিনের ভারত-পাক সংঘাতে আচমকাই ব্রেক কষিয়ে দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ট্যুইট। যেখানে তিনি লিখেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাশাপাশি তিনি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য দুই দেশকেই ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের এ হেন ট্যুইটের পর যখন গোটা ভারত হতবাক এবং সত্যি জানার চেষ্টা করছে, তখনই ভারতের বিদেশমন্ত্রক জানিয়ে দেয়, বিকেল পাঁচটা থেকে সংঘর্ষ বিরতি লাগু হয়েছে। এরপরই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে ভারত কি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করল? ভারত ও পাকিস্তানের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন ঢুকতে দিল ভারত? ভারত ও পাকিস্তান যদি নিজেরাই সিদ্ধান্ত নেয়, তাহলে মার্কিন প্রেসিডেন্ট কেন আগ বাড়িয়ে ঘোষণা করলেন? প্রবল চাপের মুখেও এর পিছনে আসল রহস্য কি এখনও খোলসা করেনি নরেন্দ্র মোদির সরকার। যদিও ভারত সরকারের বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা নিয়ে একটা শব্দও খরচ করা হয়নি। বরং ভারতের বারংবার দাবি, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন বা ডিজিএমও ফোন করে সংঘর্ষ বিরতির প্রস্তাব দেওয়ার পরই ভারত রাজি হয়। অর্থাৎ ভারত ঘুরিয়ে দাবি করে, অন্য কোনও দেশ নয়, ববং পাকিস্তানই নতজানু হয়ে সংঘর্ষ বিরতির প্রস্তাব দিয়েছিল। ফলে কে সত্য, কে মিথ্যা এটা এখনও অধরা।

ADVERTISEMENT

যদিও সংঘর্ষ বিরতির পর গোটা পৃথিবীর মিডিয়াই এর উত্তর খুঁজতে লেগে যায়। প্রতিরক্ষা ও কূটনৈতিক মহলের একটা বড় অংশ নিজেদের মতো করে ব্যাখ্যা দিতে শুরু করে। পরবর্তী সময় যেটা জানা যাচ্ছে, সেটা হল ভারতের আক্রমণ প্রতিহত করতে না পেরে পাকিস্তান ভারতে পারমানবিক হামলা চালানোর পরিকল্পনা করছিল। খবর আসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ সরীফ ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছিল। যদিও তা প্রকাশ্যে অস্বীকার করেন পাক বিদেশমন্ত্রী। কিন্তু এরকম একটা খবর ছিল। পাশাপাশি পাকিস্তান ফতে-টু নামে একটি ব্যালেস্টিক ক্রুজ মিসাইল দিল্লিকে লক্ষ্য করে ছুঁড়েছিল। যদিও সেই মিসাইল ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। কিন্তু পরে জানা যায়, সেটি ছিল ওপেন হেড ব্যালেস্টিক মিসাইল। অর্থাৎ, সেই মিসাইলের মাথার দিকে পারমানবিক অস্ত্র সেট করা যাবে। এমনও জানা গিয়েছিল, পাকিস্তান তাঁদের নিউক্লিয়ার বেড তৈরি করছে। অর্থাৎ যেখান থেকে পারমানবিক বোমা নিক্ষেপ করা যায়। সূত্র মারফত জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা এজেন্সিগুলি এই খবর পেয়েই হোয়াইট হাউজকে জানায়। এবং সেখানে তৎপরতা শুরু হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট দ্রুত ভারতের সঙ্গে যোগাযোগ করেন এবং সংঘর্ষ বিরতির জন্য ভারতকে রাজি করান। এখন এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রও চুপ করে গিয়েছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ওয়াকিবহাল মহলের মতে, ভারতে যখন পহেলগাঁও হামলা হল এবং ভারত পাল্টা সিন্ধু জল চুক্তি বাতিল করল তখন ভারত সফরেই ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। কিন্তু সে সময় তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। এবার আসা যাক পাকিস্তানের পরমানু হাতিয়ার প্রয়োগের নীতি সম্পর্কে। তাতে স্পষ্ট বলা আছে মূলত চারটি কারণে পাকিস্তান পরমানু হামলা চালাবে। প্রথমত, পাকিস্তানে ভারতীয় সশস্ত্র বাহিনীর বৃহৎ পরিসরে সামরিক অনুপ্রবেশ এবং গুরুত্বপূর্ণ শহর পুরোপুরি আক্রান্ত হলে পাকিস্তান পরমানু অস্ত্র ব্যবহার করবে। দ্বিতীয়ত, পাকিস্তান সশস্ত্র বাহিনীর একটা বৃহৎ অংশ সম্পূর্ণ বা আংশিক ধ্বংস, বিশেষ করে যদি মনে করা হয় পাক বিমানবাহিনী পরাজয়ের আশঙ্কা তৈরি হচ্ছে তখনই পাকিস্তান পরমানু অস্ত্র ব্যবহার করবে। তৃতীয়ত, করাচি বন্দর অবরোধের ফলে যদি পাকিস্তানের ওপর অর্থনৈতিক শ্বাসরোধ এবং অর্থনৈতিক অবরোধ তৈরি হয় তাহলে এবং চতুর্থত, পাকিস্তানের ওপর পারমানবিক হামলা। উল্লেখযোগ্য দিক হল, এবার অপারেশন সিঁদূরে ভারত অন্তত দুটি শর্ত চরমভাবে লঙ্ঘন করেছে। প্রথমত, পাক বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই ধ্বংস করেছে এবং সিন্ধু জলচুক্তি বাতিলের মাধ্যমে পাকিস্তানের অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করে দিয়েছে। পাশাপাশি পাকিস্তানের ওপর সরাসরি হামলাও করে ভারত। তবুও কিন্তু তাঁরা পরমানু হামলা চালায়নি। বরং তার উদ্যোগ নেওয়ার পরই ভারত পাকিস্তানের পরমানু অস্ত্রভাণ্ডারের অন্তত দুটি জায়গায় চরম আঘাত হেনেছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ভারত আর পাকিস্তানের নিউক্লিয়ার ব্ল্যাকমেইল সহ্য করবে না। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, পাকিস্তানের আর নিউক্লিয়ার ব্ল্যাকমেইল করার ক্ষমতাই নেই। আর এটা করতে গিয়ে ভারত, যুক্তরাষ্ট্র, ইজরাইলের মতো দেশের গোয়েন্দা সাহায্য পেয়েছিল। তাই পাকিস্তানের পারমানবিক অস্ত্র যে আর ব্যবহারযোগ্য নয়, সেটা নিশ্চিত হয়েই ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প আগ বাড়িয়ে যুদ্ধবিরতির কথা বলে ফেলেন।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

পাকিস্তান মার খেতেই বেজিং ঝুঁকেছে বাংলাদেশের দিকে? চিনের ইশারায় নাচছেন ইউনূস, ছেড়ে কথা বলবেন না মোদি!

Next Post

ডোভাল গর্জন দেখল ওয়াকার পাকিস্তানের পরমানু চুপসিয়ে নজর বাংলাদেশে?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
50
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
76
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ডোভাল গর্জন দেখল ওয়াকার পাকিস্তানের পরমানু চুপসিয়ে নজর বাংলাদেশে?

ডোভাল গর্জন দেখল ওয়াকার পাকিস্তানের পরমানু চুপসিয়ে নজর বাংলাদেশে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি