• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কলকাতায় গুপ্তচরবৃত্তি? রাতের অন্ধকারে রহস্যময় ড্রোন! তদন্তে সেনা ও পুলিশ

কলকাতায় গুপ্তচরবৃত্তি? রাতের অন্ধকারে রহস্যময় ড্রোন! তদন্তে সেনা ও পুলিশ

Utpal Das by Utpal Das
1 year ago
in কলকাতা, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

রাতের কলকাতার আকাশে সন্দেহজনক ড্রোন! অবাধে উড়ে বেড়ালো হেস্টিংস ও ময়দান এলাকায় সেনাদের ফোর্ট উইলিয়াম লাগোয়া ‘রেড জোনে’। পরদিন তাঁদের দেখা গেল গঙ্গাসাগরের আকাশেও। কে বা কারা ওড়ালো? কোনও গুপ্তচরবৃত্তি হচ্ছে কি? উত্তর খুঁজছে পুলিশ।

ADVERTISEMENT

 পাকিস্তানে ভারতের প্রত‌্যাঘাতের আবহেই কলকাতার আকাশে একাধিক রহস্যময় আলোর বিন্দু ঘোরাফেরা করলো। যা ড্রোন বলে সন্দেহ করছেন প্রত্যক্ষদর্শীরা। উল্লেখ্য, সোমবার রাতে অন্ধকারের মধ্যে বন্দর এলাকা থেকে চৌরঙ্গি ও আরও পূর্ব এবং উত্তর দিকে ‘পালিয়ে যাওয়া’ অজানা আলোর বিন্দু নিয়ে ব্যাপক চঞ্চল্য ছড়ায় মহানগরীতে। অজানা ড্রোনের খবর পেয়েই রাস্তার ট্রাফিক সার্জেন্টরা জানিয়ে দেন লালবাজার কন্ট্রোলে। পুলিশও খোঁজখবর শুরু করে। সেগুলি দেশবিরোধী কোনও শক্তির কি না, সেই তথ‌্যও পুলিশ জানার চেষ্টা করছে। আবার গোয়েন্দারা এটাও খতিয়ে দেখছেন এগুলি কোনও কেন্দ্রীয় সরকারি এজেসির কিনা। সবমিলিয়ে রহস্য এখনও কমেনি। এরমধ্যেই বুধবার রাতের অন্ধকারে দক্ষিণ ২৪ পরগনায় উড়তে দেখা গিয়েছিল একাধিক ড্রোন। যা রহস্য আরও বাড়িয়ে দিয়েছিলো। মূলত গঙ্গাসাগর থেকে এরকম রহস্যময় আলোর গতিবিধি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। পরে তদন্তে নামে সুন্দরবন পুলিশের গোয়েন্দারা। শেষে জানা যায়, বুধবার রাতে একসঙ্গে একাধিক বিমানের অবতরণ করার কথা ছিল কলকাতা বিমানবন্দরে। তবে আবহাওয়া খারাপ থাকার জন্য এয়ার ট্রাফিক জ্যাম হয়ে যায়। তাই একাধিক বিমানকে নির্দিষ্ট উচ্চতায় উড়তে বলা হয়েছিল। আংশিক মেঘ থাকায় ওই বিমানগুলিকেই হয়তো ড্রোন ভেবেছেন স্থানীয় বাসিন্দারা।

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

দক্ষিণ ২৪ পরগনার ড্রোন রহস্য ভেদ হলেও কলকাতা নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, বুধবারই উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ও গোয়েন্দা বিভাগকে বাড়তি নজরদারি রাখতে নির্দেশ দেন। তিনি বলেছিলেন, বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলি ও কলকাতায় বিশেষ নজর রাখতে হবে। সেই সঙ্গে তিনি পুলিশকে সতর্ক করেছিলেন, একজন জঙ্গিও যেন রাজ্যে সেলটার না পায়।

মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ থেকে এই সতর্ক বার্তা দিচ্ছেন, তাৎপর্যপূর্ণভাবে ঠিক তখনই কলকাতার আকাশে রহস্যময় আলো বা ড্রোন দেখা গেল। যেগুলি ভিক্টরিয়া মেমোরিয়াল, ময়দান, বিবাদি বাগ ও অতি সংবেদনশীল ফোর্ট উইলিয়াম চত্বরে ওড়াউড়ি করছিল বলেই দাবি। দ‍্য ৪২’, ‘চ‍্যাটার্জি ইন্টারন্যাশনাল’-এর মতো উঁচু বিল্ডিং থেকে খালি চোখেই দেখা যাচ্ছিল উড়ন্ত ওই বস্তুগুলি। ওই পর্যন্ত সেগুলি খালি চোখে দৃশ‌্যমান ছিল। কিন্তু তার পর পাঁচটি পূর্ব দিকে ও বাকি দু’টি উত্তরদিকে চলে যায়। পুলিশ সেগুলির দৃশ‌্যমানতা হারিয়ে ফেলে। এখানেই সৃষ্টি হয়েছে রহস‌্য।

সেগুলি কোথা থেকে এসেছিল, কারা ওড়াল তা নিয়ে তদন্ত চলছে। তবে কোনও এক রহস্যময় বস্তু যে উড়েছে, সে কথা কার্যত স্বীকার করে নিয়েছে কলকাতা পুলিশ। জানা যাচ্ছে বিষয়টি নিয়ে লালবাজার ইতিমধ্যেই ফোর্ট উইলিয়ামে সেনাকর্তাদের সঙ্গেও কথা বলেছে। তবে এখনও কলকাতা পুলিশ বা সেনাবাহিনীর তরফ থেকে এই ড্রোন নিয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এটা বিমানও হতে পারে আবার সেনাবাহিনী বা কোনও গোয়েন্দা বিভাগের ড্রোন মহড়াও হতে পারে। অপরদিকে কলকাতা পুলিশের বক্তব্য, তারা বরাবরই ড্রোন নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করে থাকেন। ফলে এগুলো নজরদারি বা গুপ্তচর ড্রোন হওয়ার সম্ভাবনা কম। ড্রোনগুলি আকাশপথে যতটা বিচরণ করেছে, তার জন‌্য সেগুলির জোরালো ব‌্যাটারিও প্রয়োজন। এই ব‌্যাপারে আরও তথ‌্য পেতে পুলিশ তদন্ত করছে। একইভাবে ইস্টার্ন কম‌্যান্ডের মুখ‌্য জনসংযোগ আধিকারিক হিমাংশু তিওয়ারি জানান, রাতে ড্রোন দৃষ্টিগোচর সংক্রান্ত রিপোর্ট সেনাদের কাছে এসেছে। বিষয়টি তদন্তের আওতায় রয়েছে। লালবাজারের পক্ষ থেকে কলকাতার প্রত্যেকটি থানা ও গোয়েন্দা বিভাগ, এসটিএফকে সতর্ক করা হয়েছে। ভারত-পাক যুদ্ধ এবং বাংলাদেশের সঙ্গে সংঘাতের আবহে কলকাতার আকাশে এ হেন রহস্যময় ড্রোন ঘিরে রহস্যের জটিলতা ভেদ করতে উঠেপড়ে লেগেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। কিন্তু বিশেষজ্ঞদের দাবি, অন্ধকারে লুকিয়ে চরবৃত্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। এতগুলি ড্রোন একসঙ্গে উড়িয়ে শুধু শখ মেটাতে রাতের কলকাতার ছবি তোলা হচ্ছিল, সেরকম সম্ভাবনা প্রায় নেই। চিন্তাটা এখানেই।

Author

  • Utpal Das
    Utpal Das

    View all posts

Previous Post

“মুক্তিযুদ্ধের ঐতিহ্য  নিয়ে আপস করা যাবে না” জেনারেল ওয়াকারের হুঙ্কারে আশার আলো আওয়ামী লীগের?

Next Post

ভারতের একটি চিকেন নেক, কিন্তু বাংলাদেশের দুটি চিকেন নেক”! অসমের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি মুহাম্মদ ইউনূসকে

Utpal Das

Utpal Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by Rupendu Das
March 20, 2026
0
29
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
34
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
26
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
40
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by Raja Majumder
October 31, 2025
0
42
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
17
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
20
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

by Sumana Sarkar
October 29, 2025
0
22
কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই। গোটা বিশ্ব জুড়ে...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
18
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
27
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more
Next Post
ভারতের একটি চিকেন নেক, কিন্তু বাংলাদেশের দুটি চিকেন নেক”! অসমের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি মুহাম্মদ ইউনূসকে

ভারতের একটি চিকেন নেক, কিন্তু বাংলাদেশের দুটি চিকেন নেক”! অসমের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি মুহাম্মদ ইউনূসকে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি