• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে খেলা শুরু  জেনারেল ওয়াকারের….  ইউনুসের ডানা ছাঁটার কাউন্টডাউন শুরু?

বাংলাদেশে খেলা শুরু জেনারেল ওয়াকারের…. ইউনুসের ডানা ছাঁটার কাউন্টডাউন শুরু?

administrator by administrator
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
34
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ সেনার দ্বন্দ্ব অবশেষে প্রকাশ্যেই চলে এল। এতদিন যা ছিল পর্দার আড়ালে এবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান পর্দার আড়াল সরিয়ে নিলেন। সেই সঙ্গে মুহাম্মদ ইউনূসকে বুঝিয়ে দিলেন তাঁর সরে যাওয়ার সময় আসন্ন। তাঁকে যেতেই হবে। কারণ মুহাম্মদ ইউনূসের সামনে ডেডলাইন এঁকে দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার। ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন করাতে হবে, আর আগামী বছরের শুরুতেই বাংলাদেশ শাসন করবে একটি জনগণের দ্বারা নির্বাচিত স্বাধীন সরকার। যারা দেশের সমস্ত নীতি নির্ধারণ করবে। বুধবার ঢাকা সেনানিবাসের দরবার হলে এক অভূতপূর্ব ভাষণ দিয়েছেন জেনারেল ওয়াকার উজ জামান। সেখানে তিনি হাজারের বেশি সেনা আধিকারিকদের সামনে বুঝিয়ে দিলেন তিনিই সর্বাধিনায়ক। প্রসঙ্গত, সেনাপ্রধানকে পদ থেকে সরিয়ে দেওয়ার একাধিক ষড়যন্ত্র করেছিলেন মুহাম্মদ ইউনূস ও তাঁর সাগরেদরা। কিন্তু জেনারেল ওয়াকারের প্রতি অনুগত্যে দেখিয়ে সিংহভাগ আধিকারিক সেই প্রচেষ্টা ও ষড়যন্ত্র বানচাল করেছে বাংলাদেশ সেনা। তখনই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু সেটা পড়তে পারেননি উড়ে এসে জুড়ে বসা ইউনূস সাহেব।

বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে প্রাক্তন শাসক দল বিএনপি সোমবারই ইউনূস সরকারের ওপর চাপ সৃষ্টি করেছিল। বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সরাসরি অভিযোগ করেছিলেন, পরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা করছে অন্তর্বর্তীকালীন সরকার।  এবার বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সুরেই সুর মেলালেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। সেনা আধিকারিকদের সামনে তিনি বললেন, একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসাবে কাজ করে। কিন্ত গত ন’মাস ধরে বাংলাদেশের সেনাবাহিনী অভিভাবকহীন। এই কারণেই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন করাতেই হবে। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, বার বার সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দিতে চেয়েছে অন্তর্বর্তী সরকার। বিএনপি, জাতীয় পার্টির মতো বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল এর বিরোধিতা করে আসছিলো।

এবার বাংলাদেশের সেনাপ্রধান আরও এক কদম এগিয়ে ইউনুসের সরকারের সংস্কারের অধিকার নিয়েই প্রশ্ন তুলে দিলেন। তাঁর কথায়, দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, সেনাপ্রধানের এই মন্তব্য যথেষ্টই ‘তাৎপর্যপূর্ণ, কারণ ইউনূস সরকার অনির্বাচিত এক অন্তর্বর্তীকালীন বন্দোবস্ত। প্রথম থেকেই ঠিক ছিল ৩-৪ মাসের মধ্যে নির্বাচন করাতে হবে। কিন্তু এই সরকার নয় মাস পেরিয়ে যাবার পরেও নির্বাচন করানো নিয়ে নানান টালবাহানা শুরু করে বাংলাদেশের তদারকি সরকার। প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির দাবিদাওয়ার আড়ালে সংস্কার কর্মসূচির দোহাই। পরে জাতীয় নাগরিক পার্টির চাপে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার। সর্বশেষ উদাহরণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। যা মূলত জাতীয় নাগরিক পার্টির চাপেই করা হয়েছে। প্রসঙ্গত কয়েক মাস আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান একবার সতর্ক করেছিলেন ইউনূস সরকারকে। সেবার বলেছিলেন, এনাফ ইজ এনাফ। এবার শুধরে যান। কিন্তু সে কথায় কর্ণপাত করেনি ইউনূসবাহিনী।

সেনাপ্রধানের এই সতর্কবার্তার পর উল্টে তাঁকেই সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র রচনা করেছিলেন মুহাম্মদ ইউনূস। এমনকি সেনাবাহিনীকে অজ্ঞাতে রেখে মিয়ানমারে রাখাইন প্রদেশে আরাকান আর্মির জন্য মানবিক করিডর দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলে অন্তরবর্তীকালীন সরকার। যা কোনও ভাবে মেনে নিতে পারেননি জেনারেল ওয়াকার। বুধবার ঢাকার সেনানিবাসে ‘সেনা দরবারে’ উপস্থিত সেনা অফিসারদের ওয়াকার-উজ-জামান আশ্বস্ত করেন, আগামী ১ জানুয়ারির মধ্যে একটি নির্বাচিত সরকার দেশের দায়িত্ব গ্রহণ করবেই। তাৎপর্যপূর্ণভাবে তিনি আরও বলেন, ২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় তাই করবে সেনাবাহিনী। তাঁর কথায়, “ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে হয়”। বাংলাদেশের রাজনৈতিক মহল মনে করছেন, জেনারেল ওয়াকার উজ জামানের এই মন্তব্যই গভীর ইঙ্গিত বহন করছে। কেউ কেউ বলছেন, যদি মুহাম্মদ ইউনুস কোনও উল্টো সিধা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন, তাহলে সেনাবাহিনী তাঁকেই সরিয়ে দিতে পারে। এটাই এখন দেওয়াল লিখন বাংলাদেশে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH ARMYBANGLADESH ARMY CHIEFMUHAMMAD YUNUS
Previous Post

দিদির কথায় রাখল কেন্দ্র। পিসির জেরেই ভাইপোর মুখে হাসি। দিল্লি কি তবে মমতার কব্জায়?

Next Post

গৃহযুদ্ধ বেঁধেছে বাংলাদেশে। ইউনূস-সেনাপ্রধানের বাহিনী মুখোমুখি সংঘর্ষের দিকে এগোচ্ছে!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
32
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
গৃহযুদ্ধ বেঁধেছে বাংলাদেশে। ইউনূস-সেনাপ্রধানের বাহিনী মুখোমুখি সংঘর্ষের দিকে এগোচ্ছে!

গৃহযুদ্ধ বেঁধেছে বাংলাদেশে। ইউনূস-সেনাপ্রধানের বাহিনী মুখোমুখি সংঘর্ষের দিকে এগোচ্ছে!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি