বীরভূমে সদ্য গঠিত কোর কমিটির উদ্যোগে বোলপুরে তৃণমূলের মহা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বক্তব্য রাখার সময় রাখার সময় অনুব্রত মণ্ডল কোর কমিটির সকল সদস্যদের নাম বললেও অনুব্রত মণ্ডলের মুখে শোনা গেল না কাজল শেখের নাম। পড়ে অবশ্য সভাধিপতি কাজল শেখকে দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি। যা নিয়ে বীরভূমে নতুন করে আবারো শুরু হয়েছে দ্বন্দ্ব।
বীরভূমে অনুব্রত কাজল দ্বন্দ্ব শেষ হচ্ছে না কোন মতেই, দলের উচ্চ নেতৃত্বের নির্দেশের পরেও একই ভাবে বজায় রয়েছে অনুব্রত কাজল দ্বন্দ্ব। দ্বন্দ্বের যবনিকা টানতেই দলের নেতৃত্ব বীরভূম পরিচালনার জন্য সভাপতির পদই রাখলেন না, গঠন করা হলো কোর কমিটি। আর বীরভূমে সদ্য গঠিত কোর কমিটির উদ্যোগে বোলপুরে তৃণমূলের মহা মিছিল অনুষ্ঠিত হয়। বোলপুরে তৃণমূলের মহা মিছিলে আশীষ বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, কাজল শেখ সহ কোর কমিটির সমস্ত নেতৃত্বই উপস্থিত ছিলেন। বোলপুরে তৃণমূলের মহা মিছিলে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল দলের সকল নেতৃত্বের নাম ধরে উপস্থিতির কথা বলেন। কিন্তু কাজল শেখের নাম এলো না তার মুখে। যদিও বশ খানিকটা পড়ে হঠাৎ করে তাকে বলতে শোনা যায়, জেলা পরিষদের সভাধিপতি আছে কিনা জানিনা, সকলকে আমি ধন্যবাদ জানাই।
সেই বিষয়ে পরবর্তীতে কাজল শেখ বলেন, আমাকে যিনি দেখার তিনি সব সময় দেখতে পান। আর বাকি আমাকে কেউ দেখল কি না দেখল তা যায় আসেনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় আমাকে নজরে রাখেন। আর আমাকে যদি এদিনের মিছিলে কেউ দেখতে না পেয়ে থাকে তাহলে হয়তো চশমা চোখে পড়েনি।
যা নিয়ে বীরভূমে নতুন করে আবারো শুরু হয়েছে দ্বন্দ্ব। বীরভূম জুড়ে পরপর তিনদিন তৃণমূলের মিছিল থাকলেও অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে যে দূরত্ব ও দ্বন্দ্ব রয়েছে তা এদিনের এই মিছিল থেকেই স্পষ্টভাবে বোঝা গেল।












Discussion about this post