• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
প্রধান বিচারপতির সঙ্গে রাষ্ট্রপতির জরুরি বৈঠক! তলে তলে কি ঘোঁট পাকছে বাংলাদেশে?

প্রধান বিচারপতির সঙ্গে রাষ্ট্রপতির জরুরি বৈঠক! তলে তলে কি ঘোঁট পাকছে বাংলাদেশে?

Raja Majumder by Raja Majumder
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশে যে চর্চা চলছে, তার রেশ কাটার আগেই জানা গেল প্রধান বিচারপতি দেখা করলেন বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে। সবমিলিয়ে এই মুহূর্তে ঠিক কি চলছে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে সেটা নিয়েই এখন আলোচনা চলছে।
প্রধান উপদেষ্টা বাংলাদেশের দীর্ঘদিনের শিষ্টাচার লঙ্ঘন করে প্রধান বিচারপতিকে ডেকে পাঠিয়েছিলেন। বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তড়িঘড়ি দক্ষিণ আফ্রিকা সফর কাঁটছাঁট করে ঢাকায় ফেরেন এবং সরকারি অতিথিশালা যমুনায় গিয়ে দেখা করেন মুহাম্মদ ইউনূসের সঙ্গে। তাঁদের মধ্যে ঠিক কি কি বিষয়ে আলোচনা হয়েছিল, তা নিয়ে অবশ্য খুব একটা জানা যায়নি। কারণ, প্রধান উপদেষ্টার প্রেস উইং এই বিষয়ে কোনও বিবৃতি দেয়নি। ফলে কৌতুহল অনেকটাই তীব্র আকার ধারণ করেছিল। তবে এবার সেই কৌতুহল আরও তীব্র হতে চলেছে এই খবরে, যে এবার প্রধান বিচারপতি বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে।
সূত্রের খবর, প্রধান উপদেষ্টা পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করার পরই প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ফলে জল্পনা-কল্পনা অনেকটাই বেড়েছিল বাংলাদেশে। কিন্তু জানা যাচ্ছে, তিনি কয়েকটি আইনি বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। বিশেষ করে তাঁর শপথ নেওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে আলোচনায় সেটা যেমন ছিল, তেমনই আগামীদিনে তাঁর উপদেষ্টা পরিষদ বৃদ্ধি করতে চাইলে সেটা কিভাবে সম্ভব সেটা নিয়েও নাকি আলোচনা হয়েছিল প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে। কিন্তু প্রধান বিচারপতি কেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করলেন?

ADVERTISEMENT

বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, গত বছর আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছিল সেটা বাংলাদেশের সংবিধানের ১০৬ অনুচ্ছেদে বলে দেওয়া সূত্রে। কারণ, বাংলাদেশের সংবিধানে কোনও অন্তর্বর্তীকালীন সরকারের বিধান নেই। ওই ১০৬ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনও কারণে রাজনৈতিক সংকট সৃষ্টি হলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিয়ে রাষ্ট্রপতি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এবং যে সরকার গঠন হবে তাঁরা শুধুমাত্র দেশের নির্বাহী কাজকর্ম পরিচালনা করতে পারবে। কিন্তু বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশের আইন পরিবর্তন করার জন্য অধ্যাদেশ জারি করে চলেছে, বৈদশিক নীতি প্রণোয়ন করছে, অথবা আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করছে। যা মূলত বেআইনি বলেই দাবি করছেন সংবিধান বিশেষজ্ঞরা। একটি অংশ আরও দাবি করছে, বর্তমানে কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। যদি তাঁদের সরিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করতে হয়, সেটা কিভাবে করা যাবে, মুহাম্মদ ইউনূস সেটাও সম্ভবত জানতে চেয়েছিলেন প্রধান বিচারপতির কাছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

জানা যাচ্ছে, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরই প্রধান বিচারপতি বঙ্গভবনে গিয়ে দেখা করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে। এবং দুজনের এই সাক্ষাৎ একান্ত সাক্ষাৎ বলেই জানা যাচ্ছে। অর্থাৎ, দুজনের সাক্ষাতের সময় অন্য কেউ উপস্থিত ছিলেন না। যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেই কারণেই জল্পনা-কল্পনা আকাশ ছুঁতে শুরু করেছে। কি এমন আলোচনা থাকতে পারে দেশের রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির, যে তাঁরা একান্ত সাক্ষাৎ করলেন! তবে কি দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে? নাকি সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মতোবিরোধ নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেটা নিয়ে যে সেনাশাসনের পরিস্থিতি হতে পারে, এই বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি।

বাংলাদেশে এখন হাজারো সংকট। দেশের আইনসভা ভেঙে দেওয়ার ফলে নানান সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে। যেমন শোনা যাচ্ছে, মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার দেশের রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে সরিয়ে দিতে নানা ভাবে চেষ্টা করে চলেছেন। কিন্তু কোনও ভাবে যদি রাষ্ট্রপতি সরে যান বা পদত্যাগ করেন তবে কি হবে? কারণ, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অবর্তমানে দেশের স্পিকার সেই দায়িত্ব নেন। কিন্তু এখন স্পিকার নেই, তাই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর ব্যপারে পাঁচবার ভাবছেন ইউনূসরা। ফলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ যখন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে একান্ত সাক্ষাৎ করলেন, তখন জল্পনা-কল্পনা বাড়বেই।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

শাঁখের করাতের মুখে মাননীয়া, উপনির্বাচন নয় বিজেপির লক্ষ্য ২৬ শে ক্ষমতা বদলের

Next Post

ভোটের বাদ্যি বেজে গেল! পশ্চিমবঙ্গে “পাঁচ সংকট” চিহ্নিত করলেন মোদি পাল্টা “খোলা চ্যালেঞ্জ” দিলেন মমতাও

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
54
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
19
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভোটের বাদ্যি বেজে গেল! পশ্চিমবঙ্গে “পাঁচ সংকট” চিহ্নিত করলেন মোদি পাল্টা “খোলা চ্যালেঞ্জ” দিলেন মমতাও

ভোটের বাদ্যি বেজে গেল! পশ্চিমবঙ্গে “পাঁচ সংকট” চিহ্নিত করলেন মোদি পাল্টা “খোলা চ্যালেঞ্জ” দিলেন মমতাও

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি