আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস চাইছেনটা ঠিক কি? দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি যেভাবে জটিল হচ্ছে, তাতে প্রতিটি দেশ চেষ্টা করছে প্রতিরক্ষা খাতে বিপুল খরচ করে, দেশের বাহিনীকে অপ্রতিরোধ্য গড়ে তুলতে। কিন্তু ইউনূসের দেশে দেখা গেল উল্টোটা। প্রতিরক্ষা খাতে বাজেট কমিয়ে দিল বাংলাদেশের মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে দেশে শোনা গিয়েছিল, সামরিক শাসন জারি হতে পারে। সেই কারণে দেশের তিন সেনাবাহিনীকে দূর্বল করে দিতে এই সিদ্ধান্ত নিলেন তিনি? গভীর চক্রান্তে মেতে উঠেছেন ইউনুস? উঠছে প্রশ্ন।
বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, তাতে ভয় ধরাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। এমনিতেই দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরিস্থিতি অত্যন্ত সরগরম। শুধু তাই নয়, কাঁধে নিশ্বাস ফেলছে আরাকান আর্মী। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের বাজেট প্রতিরক্ষা খাতে কত টাকা বরাদ্দ করে বাংলাদেশের তদারকি সরকার, সেটার দিকে তাকিয়ে ছিল অনেকেই। ২০২৫-২৬ অর্থবর্ষে যে বাজেট পেশ করা হল বাংলাদেশে, তাতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমিয়ে দিল মহম্মদ ইউনূসের
তদারকি সরকার। বাংলদেশে বর্তমান সরকারের এমন সিদ্ধান্তে সারা ফেলে দিয়েছে।
এদিকে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করা হল। তারপরই প্রতিরক্ষা খাতে বরাদ্দের অঙ্ক জানান। সেটি হল ৪০,৬৯৮ কোটি টাকা। এদিকে গত বছর প্রতিরক্ষা খাতে যে বাজেট পেশ করা হয়েছিল, তার অঙ্ক হল, ৪২,০১৪ কোটি টাকা। অর্থাৎ গত বছরের থেকে ১,৩১৬ কোটি টাকার কম। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে। হঠাৎ কেন প্রতিরক্ষা খাতে এত টাকা কমিয়ে দিলেন মোহম্মদ ইউনূসের সরকার। অনেকে আবার বলছেন, সামরিক অভ্যুত্থানের জল্পনা শুরু হয়েছে। আর সেই কারণেই সেনাবাহিনীকে দূর্বল করে দিতে, এই পদক্ষেপ করলেন ইউনুস? আসলে বিষয়টি ঠিক কি? এদিকে সম্প্রীতি নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের মধ্যে মতবিরোধ দেখা গিয়েছে। সেনাপ্রধান চেয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। অন্যদিকে মহম্মদ ইউনূস চাইছেন, আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করাতে। এটাকে কেন্দ্র করেই তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে বাংলাদেশের অন্দরে। এদিকে শুধুমাত্র প্রতিরক্ষা খাতে নয়,
প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও বাজেট কমিয়ে দিয়েছে সরকার। এদিকে বিদ্যুৎ খাতে
প্রায় ৯,০০০ কোটি টাকার মতো বরাদ্দ কাটছাঁট করা হয়েছে। তবে বাজেট বেড়েছে মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষায় বরাদ্দে। কিন্তু প্রতিরক্ষা খাতের তিনি বাজেট কেন কমিয়ে দিলেন, সেই নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন।












Discussion about this post