• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশ নেভি চিফ পাকিস্তানে  পাক গোয়েন্দারা গোপনে ঢাকায়  কি চলছে বাংলাদেশে?

বাংলাদেশ নেভি চিফ পাকিস্তানে পাক গোয়েন্দারা গোপনে ঢাকায় কি চলছে বাংলাদেশে?

Raja Majumder by Raja Majumder
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
11
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের ইউনূস সরকার যে ভারতের থেকে অনেকটাই সরে এসে পাকিস্তানের সঙ্গে দৃঢ় কূটনৈতিক সম্পর্ক তৈরি করেছে এটা পরিষ্কার। এবার বাংলাদেশ সেনাপ্রধানকে এড়িয়ে গোপনে পাকিস্তান সেনার সঙ্গে সমঝোতা করার প্রমান সামনে আসছে। কি চলছে মুহাম্মদ ইউনূসের বাংলাদেশে?

ADVERTISEMENT

গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় একগণঅভ্যুত্থানের মাধ্যমে। পরবর্তী সময় যদিও প্রমান হয়েছে সেটা ছিল পরিকল্পিত এক চক্রান্ত। যা বাংলাদেশের বর্তমান শাসক মুহাম্মদ ইউনূস নিজেই স্বীকার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসে। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর মুহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছেন। তারপর থেকে ক্রমাগত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারত সরকার বাংলাদেশের জন্য ট্রান্সক্রিপমেন্ট সুবিধা স্থগিত করেছে। স্থলপথে বাণিজ্য বন্ধ করেছে। কিন্তু ইউনুস সরকারের মতিগতি তাতেও পাল্টায়নি এর প্রমাণ পাকিস্তানের সঙ্গে মাখোমাখো সম্পর্ক। ভারতীয় গোয়েন্দা এজেন্সি গুলি নিয়মিত নজরদারি চালাচ্ছে বাংলাদেশে। তবে বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ খোলাখুলিভাবেই পাকিস্তানে যাতায়াত করছেন। যেমন লেফটান্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। যিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার। তিনি চলতি বছরের ১৫ জানুয়ারি রওয়ালপিন্ডি গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন। তারপরই পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশ নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। তিনি ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন। দুজনের সাক্ষাৎকারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

RelatedPosts

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

কিন্তু যে ছবি ভাইরাল হয়নি সেটা হল, পাক গুপ্তচর সংস্থার শীর্ষ কর্তা ও পাক সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের বাংলাদেশ সফর। জানা যায় চলতি বছরের ২১ ফেব্রুয়ারী পাকিস্তান সেনার উচ্চ পদস্থ কর্তারা ঢাকায় এসেছিলেন, সঙ্গে ছিলেন আইএসআই কর্তারাও। তাদের সফর শুধুমাত্র ঢাকাতেই সীমাবদ্ধ ছিল না। বরং তাঁরা গোপনে রংপুর, লালমনিরহাট ও চট্টগ্রামের রোহিঙ্গা শিবিরে গিয়েছিলেন। পাক প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ সেনার একটা অংশ এবং জামাত নেতারা। সূত্রের খবর, এই সবকিছুই চলছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে অন্ধকারে রেখে। তিনি মোটেই পাকিস্তানের সঙ্গে এই মাখামাখি পছন্দ করছেন না। তাই লেফটান্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে নজরবন্দি করেছিলেন। জেনারেল ওয়াকার উজ জামান বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশের সমর্থন পেয়ে কিছুটা হলেও কর্তৃত্ব বজায় রেখেছেন। কিন্তু মুহাম্মদ ইউনূস তুরূপের তাস হিসেবে খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করে সেনাপ্রধানের গুরুত্ব কমাতে চেয়েছেন। কিছু ক্ষেত্রে তিনি সফলও হয়েছিলেন। কিন্তু রাখাইন মানবিক করিডর নিয়ে বাংলাদেশ সেনাপ্রধানের অনড় মনোভাব ডক্টর ইউনুস ও খলিলুর রহমানকে চাপে ফেলে দিয়েছে।

অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান মোবাইল ফোন নজরদারি, হস্তক্ষেপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের নজরদারির মতো সংবেদনশীল বিষয়ে একসাথে কাজ করার ব্যাপারে এগিয়ে যাচ্ছে বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা। ২৫ মে পাকিস্তানের ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিকমিউনিকেশন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আজমত শাব্বির ঢাকায় পৌঁছন। তাঁর সঙ্গে দুজন উচ্চ পদস্থ কর্মীও ছিলেন। উল্লেথ্য, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা উৎপাদন সংস্থা, এনআরটিসি পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। পাঁচ দিনের সফরে, ব্রিগেডিয়ার জেনারেল শাব্বির বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি এবং জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র বা এনটিএমসি-র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। জানা যাচ্ছে, মোবাইল ফোন ইন্টারসেপশন এবং সাইবারস্পেস যুদ্ধের উপর প্রশিক্ষণ এবং দক্ষতা ভাগাভাগির বিষয়ে সহমত হয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। পাকিস্তানের সংস্থা এনআরটিসি এবং বাংলাদেশের বিটিআরসি যৌথভাবে সামরিক রেডিও, ফ্রিকোয়েন্সি জ্যামিং, সীমান্ত নিরাপত্তা এবং নজরদারি ব্যবস্থা, ড্রোন-বিরোধী ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ, বিস্ফোরক অস্ত্র নিষ্পত্তি এবং রোবোটিক্স, এবং এআই এবং সাইবার নিরাপত্তা সম্পর্কিত প্রযুক্তি তৈরি এবং বিতরণ করার জন্য কাজ করবে। বোঝাই যাচ্ছে, বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের পরিকল্পনা অনেকটাই বড়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দাবি করছেন, বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান ভারতে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি এবং নাশকতামূলক কাজ করতে চাইছে। পাশাপাশি বাংলাদেশ থেকে পূর্ব সীমান্তে ভারতের সামরিক ঘাঁটিগুলিতেও নজরদারি বাড়াতে চাইছে পাকিস্তান। এটা ভারতের জন্য বড় হুমকি বলেই মনে করা হচ্ছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

হাসিনাকে সমর্থন দিচ্ছে জাতিসংঘ। শেখ হাসিনার সুরেই তাল মিলিয়ে নিচ্ছে পদক্ষেপ!

Next Post

ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া হল ভারী! ইউনূসের বাংলাদেশকে ভিসাই দিচ্ছে বহু দেশ ভিসা না পেয়ে বাড়ছে ক্ষোভ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

by Raja Majumder
February 2, 2026
0
10
তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী  বানানোর প্রস্তাব দিয়েছেন?  নাকি এটা গভীর ষড়যন্ত্র!

২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে যাকে গোটা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।...

Read more

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

by Raja Majumder
February 2, 2026
0
11
কোন পথে হাসিনা!  ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকা থেকে কার্যত পালিয়ে নয়া দিল্লি চলে আসেন। এক তথাকথিত গণঅভ্যুত্থানের...

Read more

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

by Raja Majumder
February 2, 2026
0
11
জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

বিশ্বের সর্বাধিক শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য হাঁকপাঁক করছেন। কিন্তু তিনিই একসময়...

Read more

ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

by Raja Majumder
February 2, 2026
0
2
ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

আাগমী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। একই সঙ্গে সেদিন বহুল চর্চিত গণভোটও হবে। ওই গণভোটে 'হ্যাঁ'...

Read more

‘আপনাদের বাবার জমি নাকি’ বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

by Raja Majumder
February 2, 2026
0
11
‘আপনাদের বাবার জমি নাকি’  বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই কার্যত উত্তপ্ত বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষমূলক মন্তব্য এই আবহকে আরও উত্তপ্ত করছে। এখানেই...

Read more

“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

by Rupendu Das
February 2, 2026
0
1
“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহি হুঙ্কার। সেই হুঙ্কারে উত্তাল পদ্মা। সীমান্তের ওপারে থাকা শশ্রুগুম্ফহীন নেতাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইতে শুরু করেছে। ভয়ে...

Read more

সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

by Susanta Khan
February 2, 2026
0
6
সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

পাকিস্তান চীন তুরস্কই শুধু নয়, বাংলাদেশের বর্তমান সরকার মরিয়া হয়ে উঠেছে, যে তারা এখন ইউরোপ, দক্ষিন কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ সব...

Read more

পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

by Gopa Dutta
February 2, 2026
0
6
পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

আন্তর্জাতিক ক্রিকেট মহলে সব থেকে বেশী আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর ICC-র প্রায় ৬০০ কোটির জরিমানা। মুস্তাফিজুর রহমান ভালো খেলায়াড়।...

Read more

বার্তা খুব স্পষ্ট দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

by Gopa Dutta
February 2, 2026
0
2
বার্তা খুব স্পষ্ট  দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

ভারতে আছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে ৫ অগস্ট দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতেই আছেন। কিন্তু কেমন...

Read more

আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

by Rupendu Das
February 2, 2026
0
6
আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

বাংলাদেশের ভোটের আবহে বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করা যাক। ঢাকায় পৌঁছে গিয়েছে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। গত ১২ জানুয়ারি...

Read more
Next Post
ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া হল ভারী!  ইউনূসের বাংলাদেশকে ভিসাই দিচ্ছে বহু দেশ  ভিসা না পেয়ে বাড়ছে ক্ষোভ

ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া হল ভারী! ইউনূসের বাংলাদেশকে ভিসাই দিচ্ছে বহু দেশ ভিসা না পেয়ে বাড়ছে ক্ষোভ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি