• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
‘আপনাদের বাবার জমি নাকি’  বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

‘আপনাদের বাবার জমি নাকি’ বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

Raja Majumder by Raja Majumder
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই কার্যত উত্তপ্ত বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষমূলক মন্তব্য এই আবহকে আরও উত্তপ্ত করছে। এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ির চিকেনস নেক ‘দখলে’র ‘ফাঁকা আওয়াজ’ও মাঝেমধ্যে উঠছে। আবার কখনও ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার ‘আওয়াজ’ উঠেছিল বাংলাদেশে। সবমিলিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক একেবারেই তলানিতে এসে ঠেকেছে। পরিস্থিতি এমন যে আসন্ন টি-২০ বিশ্বকাপে তাঁদের ক্রিকেট দলকে ভারতে পাঠাতে নারাজ, কারণ হিসেবে বলা হয়েছে ভারতে নাকি তাঁদের নিরাপত্তার অভাব আছে। তবে ভারত সরকার এখনও সেভাবে কড়া কোনও পদক্ষেপ নেয়নি বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি কড়া হুঁশিয়ারি দিলেন বাংলাদেশকে। শনিবার পশ্চিমবঙ্গের ব্যারাকপুর ও শিলিগুড়ি শহরে দুটি জনসভা করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরমধ্যে শিলিগুড়ি হল একেবারে বাংলাদেশ সীমান্তবর্তী এবং ভারতের অতি সংবেদনশীল চিকেনস নেক অঞ্চলের মধ্যে অবস্থিত। সেখানে দাঁড়িয়েই বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিলেন অমিত শাহ।

বাংলাদেশের নাম না নিয়ে শাহ বলেছেন , “আপনাদের বাবার জমি নাকি? এটা ভারতের জমি, কেউ হাত লাগাতে পারবে না। এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সমস্ত নিরাপত্তা বাহিনী সর্বদা তৎপর রয়েছে। এই এলাকায় অস্থিরতা তৈরি করার চেষ্টা হলে ভারত কঠোর জবাব দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতীয় নিরাপত্তা বাহিনীর তরফে চিকেন নেক এলাকায় একাধিক নিরাপত্তা মহড়া চালানো হয়েছে। পাশাপাশি ভারতীয় সেনা ‘অপারেশন তিস্তা প্রহার’ নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে, যার মাধ্যমে এই করিডোরের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরই কূটনৈতিক মহল এবং বাংলাদেশের রাজনৈতিক মহলে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। কেন আচমকা এমন মন্তব্য করলেন অমিত শাহ। উল্লেখ্য, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়টি তাঁরই মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। ফলে তিনি যখন বাংলাদেশকে হুমকি দিচ্ছেন, তখন সেটা উড়িয়ে দেওয়া যায় না বলেই মনে করছেন কূটনৈতিক মহল। কারণ, চিকেনস নেক এলাকা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়।

রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস একাধিকবার ভারতের সেভেন সিস্টার্স এবং শিলিগুড়ি করিডোর নিয়ে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। আবার তাঁর প্রিয় পাত্র এনসিপির ছাত্রনেতারা একাধিকবার ভারতের সেভেন সিস্টার্স দখল নেওয়ার হুমকি দিয়েছেন। এমনকি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এককাঠি উপরে গিয়ে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে বাংলাদেশে জায়গা দেওয়ার কথাও বলেছেন। ফলে ভারতের জন্য এটা মারাত্মক হুমকি। এই প্রসঙ্গেই বাংলাদেশের নাম না নিয়েই অমিত শাহের খোঁচা, “আপনাদের বাবার জমি নাকি?” সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এহেন মন্তব্য করলেন খোদ শিলিগুড়ি থেকেই। অনেকেই মনে করছেন, ভারত বড় ধরণের কোনও সামরিক পদক্ষেপের চিন্তাভাবনা করছে। তাই তিনি চিকেন নেক এলাকায় একাধিক নিরাপত্তা মহড়ার বিষয়টিও যেমন উল্লেথ করেছেন, তেমনই ভারতীয় সেনার বৃহত্তর সামরিক মহড়া ‘অপারেশন তিস্তা প্রহার’ উল্লেখ করলেন। আবার অপারেশন সিঁদুরের প্রসঙ্গও টেনে আনলেন। এটা কোনও ভাবেই ফাঁকা আওয়াজ হিসেবে দেখতে নারাজ সংশ্লিষ্ট মহল। আবার তাৎপর্যপূর্ণভাবে অমিত শাহ শিলিগুড়ির মঞ্চ থেকে বললেন,  চিকেনস নেক নেওয়ার হুমকির কথা শোনা যায়। ওই এলাকায় অনুপ্রবেশের অভিযোগও ওঠে। এই কথা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল। আসলে তিনি বাংলাদেশকেই বড় বার্তা দিলেন। ঘটনাচক্রে সম্প্রতি  চিকেনস নেক অর্থাৎ ‘শিলিগুড়ি করিডর’-এর অদূরে বড়সড় সমীক্ষা চালিয়েছে চিন। তাঁদের সেখানে সমীক্ষা চালাতে সাহায্য করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এর পূর্ব দিকে সীমান্তের এপারে শিলিগুড়ি করিডর। গোয়েন্দা সূত্রে ওই খবর মিলতে কোচবিহার ও জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও আঁটোসাটো করা হয়েছে। এই আবহেই অমিত শাহর বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। তাহলে কি এবার বাংলাদেশকে নিয়ে অন্য পরিকল্পনা করছে ভারত?  চর্চা শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

Next Post

ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
21
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
14
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
27
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
25
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
12
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
8
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
10
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
17
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
28
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
9
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়... জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি