• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনার পক্ষে দাঁড়াল জাতিসংঘ! খেলা ঘুরছে বাংলাদেশে?

হাসিনার পক্ষে দাঁড়াল জাতিসংঘ! খেলা ঘুরছে বাংলাদেশে?

Sumana Sarkar by Sumana Sarkar
8 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
4
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

বাংলাদেশে কি খেলা ঘুরতে চলেছে? এবার কি জাতিসংঘের সাহায্য নিয়ে শেখ হাসিনার দল ঘুরে দাঁড়াবে? আসলে যে বিষয়টি সামনে এসেছে, তাতে প্রশ্ন উঠছে, বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে কি জাতিসংঘ তাদের অবস্থান বদল করেছে? তারা কি আওয়ামী লীগ দলের পক্ষে অবস্থান করছে? কারণ ১৬ই জুন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের ৫৯ তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। যেখানে জাতিসংঘের চেয়ারম্যান ভলকার তুর্ক আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি জানান, রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধকরণের আইনের সংশোধন, সংগঠন ও মত প্রকাশ এবং স্বাধীনতাকে সীমিত করে। তবে তিনি সরাসরি আওয়ামী লীগের নাম নেননি। কিন্তু তার মুখে বিচার, নিষিদ্ধের কথা শুনে অনেকেই বলছেন, আসলে ভলকার তুর্ক শেখ হাসিনার দলের কথায় বলেছেন। কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এখন প্রশ্ন, তার বক্তব্যকে আদেও কি সরকার গুরুত্ব দেবে?

কারণ জুলাই অগাস্টের হত্যাকাণ্ডকে ঘিরে জাতিসংঘ একটি রিপোর্ট পেশ করেছিল।তাতে ১৪০০ মানুষের হত্যার কথা উল্লেখ ছিল। সেটিকে মানুষ বিশ্বাসও করেছে। সর্বপরি সরকার বিশ্বাস করেছে। এবং সেই রিপোর্টকে পুঁজি করে সরকার আওয়ামীলীগ নেতা, কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। তবে রিপোর্টের শেষ অংশে এটাও উল্লেখ ছিল, যদিও জাতিসংঘ কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়। কিন্তু অন্তর্বর্তী সরকার সেই মতের পক্ষে যায়নি। অন্যদিকে জাতিসংঘের চেয়ারম্যান ভলকার তুর্ক যে মন্তব্য করলেন, সেটা খানিকটা সরকারের বিরুদ্ধে বলেই মনে করা হচ্ছে। তবে কি বাংলাদেশের বর্তমান সরকারের উপর চাপ তৈরি করছে জাতিসংঘ? যদিও গোটা বিশ্বে জাতিসংঘের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে।

অন্যদিকে আওয়ামী লীগের সময় যে একের পর এক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, বিশেষ করে ২০২৪ সালে নির্বাচনের আগে জাতিসংঘ প্রবলভাবে সরব হয়েছিল। যাতে অবাধ, সুষ্ঠ ও ইনক্লুসিভ নির্বাচন হয়। কিন্তু মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে তেমন কোনও বিষয় চোখে পড়ছে না। এটা নিয়েও বহু প্রশ্ন তৈরি হয়েছে। বরং গত ৪ঠা জুন বাংলাদেশের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস মন্তব্য করেছিলেন, যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে রাজনৈতিক দলের নয় বরং সমস্ত জনগণের অংশগ্রহণ। তার এই মন্তব্য কি ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল। যখন আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তখন গোয়েন লুইস বলেছিলেন, দেশের পরিস্থিতির ওপর বিচার করে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এটি তাদের কিছু বলার নেই। কিন্তু জাতিসংঘের চেয়ারম্যান ভলকার বললেন, কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে তারা নয়। এমনকি করিডোর ইস্যুতেও বাংলাদেশের প্রতিটি মানুষই জানেন, জাতিসংঘকে সামনে রেখেই মার্কিন যুক্তরাষ্ট্র এই মানবিক করিডোর চেয়েছিল। কিন্তু এই গোয়েন লুইস বলেছিলেন, তাদের সঙ্গে এরম কোনও কথা হয়নি। অর্থাৎ বিভিন্ন সময় জাতিসংঘের বক্তব্য কি ঘিরে দোলাচল দেখা গিয়েছে।

এদিকে বাংলদেশে জাতিসংঘের হাইকমিশনার কার্যালয় খোলার বিষয়ে ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশের সঙ্গে চুক্তি রয়েছে সেটা দ্রুত সম্ভব বাস্তবায়ন হবে। এটাকে অনেককে বিতর্কিত মন্তব্য বলে অভিহিত করছেন। এক্ষেত্রে সরকারকে চাপে রাখার কোনও বিষয় রয়েছে কিনা সেটাও ভাববার বিষয়। কারণ তাদের তরফে বলা হচ্ছে ইতিবাচকভাবে যে, লোকাল অফিস খোলাখুলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তারা দ্রুত বিচার করতে পারবে। কিন্তু যে যে দেশে জাতিসংঘের কার্যালয় রয়েছে, সেগুলি অন্য কথা বলছে। কারণ জাতিসংঘের আঞ্চলিক অফিস ঘিরে যথেষ্ট নেতিবাচক বিষয় লক্ষ্য করা গিয়েছে। কারণ শ্রীলঙ্কাতে একটি আঞ্চলিক অফিস খোলার জন্য দরবার করেছিল জাতিসংঘ। কিন্তু তারা তা করতে দেয়নি। এমনকি ভারত সহ বেশ কিছু দেশের কাছেও তারা অফিস খোলার জন্য অনুমোদন চেয়েছিল। কিন্তু সেটা তারা করতে পারেনি। কারণ এখনও পর্যন্ত জাতিসংঘ যে যে দেশের তাদের অফিস খুলতে পেরেছে, সেই সমস্ত দেশ সংকটের মধ্যে রয়েছে। এদিকে মানবিক করিডোর বিষয়টি নিয়েও চিন্তা তৈরি করেছে বাংলাদেশের অন্দরে। কারণ এত সহজে জাতিসংঘ এই বিষয়টি থেকে সরে আসবে না, সেটা বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন দেখার, কিভাবে সামাল দেয় অন্তর্বর্তীকালীন সরকার বা আদেও দিতে পারে কিনা।

ADVERTISEMENT

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

জুলাই মাসেই ‘জুলাই সনদ’, ভিন্ন ভিন্ন অবস্থান জাতীয় দলগুলির

Next Post

ইউনূস-জামাত সম্পর্কের অবনতি! নির্বাচনের আগেই এল নতুন বার্তা

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
24
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
ইউনূস-জামাত সম্পর্কের অবনতি!  নির্বাচনের আগেই এল নতুন বার্তা

ইউনূস-জামাত সম্পর্কের অবনতি! নির্বাচনের আগেই এল নতুন বার্তা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি