• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ঘাটাল মাস্টার প্ল্যান কি শুধুই “ভোটের ঢপ”?

ঘাটাল মাস্টার প্ল্যান কি শুধুই “ভোটের ঢপ”?

Raja Majumder by Raja Majumder
7 months ago
in রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
25
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

প্রতি বছরই বন্যার জলে ডুবে যায় ঘাটাল মাস্টার প্ল্যান। ভোট আসে ভোট যায়, ঘাটালবাসীর দুঃখ আর দুর্দশা রয়েই যায়। ১১ বছর ধরে তারকা সাংসদ দেব যেমন পারেননি,তেমনই মুখ্যমন্ত্রী হিসেবেও ফেল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি ঘাটাল মাস্টার প্ল্যান তৃণমূল কংগ্রেসের কাছে শুধুই ভোটের ঢপ হিসেবে থেকে গেল?
পশ্চিমবঙ্গের নবীন প্রজন্ম এবং যাদের জন্ম আশির দশকে সেই সমস্ত মানুষ প্রায় আজন্মই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শুনে আসছেন। কিন্তু আজও তাঁর বাস্তবতা দেখতে পাননি। আর ঘাটাল ও আশেপাশের মানুষের পরিস্থিতি তো না বললেও আপনারা বুঝতে পারবেন। ঘাটাল মাস্টার প্ল্যান দক্ষিণবঙ্গের এক রহস্যময় পরিকল্পনা, যা আদৌ কোনও দিন বাস্তবায়িত হবে, এমন কথা কেউ আজ হলপ করে দাবি করতে পারে না। কারণ, এই মহাপরিকল্পনার প্রথম শিলান্যাস হয়েছিল সেই ১৯৮৩ সালে। এর ২৭ বছর পর রিপোর্ট জমা পড়ে। অর্থাৎ ৩৪ বছরের বাম জমানার প্রায় পুরো সময়কালই ঘাটাল মাস্টার প্ল্যান কাগজে কলমেই থেকে গিয়েছে। এরপর রাজ্যে পালাবদল হয়, ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এরপর ১০ বছর তৃণমূল সরকার রাজ্য পরিচালনা করার পর ২০২১ সালে প্রথম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মজার বিষয় হল, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ২০১৫ সালে প্রকল্প রিপোর্টে সবুজ সংকেত দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি। তৃণমূল সরকার রাজনীতি করার দিকেই বেশি মন দিয়েছিল, ঘাটালবাসীর উপকার করার সদিচ্ছা হয়তো ছিল না। কারণ, আজকের দিনে দাঁড়িয়েও দক্ষিণবঙ্গের বন্যা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং ডিভিসিকে দায়ী করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মুখে ফিরে এল বহু ব্যবহারে ক্লিশ হয়ে যাওয়া সেই ‘ম্যান মেড’ বন্যার বুলি।
ফি বছর দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী-সহ সব নদীই বর্ষাকালে ফুঁসে ওঠে। ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা ভেসে যায়। যার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় রাজ্যের তিন জেলা— বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সবচেয়ে ভয়ানক অবস্থার সৃষ্টি হয়। ঘাটালবাসীদের অভিমান, প্রতি বছর নিয়ম করে এখানে বন্যা হয়, এভাবেই আমরা অভ্যস্থ হয়ে গেছি। তাই জল বাড়লেই আমরা জামা-প্যান্ট খুলে গামছা পড়ে চলাফেরা করি।

বিরোধীদের দাবি, প্রতি বছর ঘাটালে বন্যা পরিস্থিতি হলে শাসকদলের লাভ। ত্রাণ, ত্রিপলের ব্যবস্থা করতে কিছু আমদানি হয়। তাই বন্যা পরিস্থিতির উন্নতি হয় না, বন্যা রোধের কোনও ব্যবস্থা হয় না। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকও জানাচ্ছেন, ঘাটালবাসীর দুর্দশা দূর করতে প্রশাসন কি কি ব্যবস্থা নিয়েছে।

২০২৪ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালের সাংসদ দেবকে পাশে নিয়েই ঘোষণা করেছিলেন, সেই বছরের ডিসেম্বরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। ব্যাস, তারকা প্রার্থী দেব বিপুল ভোটে জিতে গেলেন আর ঘাটাল মাস্টার প্ল্যানও হিমঘরে চলে গেল। অন্যদিকে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দাবি করলেন, মুখ্যমন্ত্রী ক্রমাগত মিথ্যা প্রচার করে চলেছেন। তিনি বলেন, ২০২২ সালেই ১২৩৮ কোটি ৯৫ লক্ষ টাকা কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ শুরু জন্য বরাদ্দ করেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী সেটা চেপে যাচ্ছেন।

অপরদিকে রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া দাবি করছেন, কেন্দ্রীয় সরকার কোনও টাকা বরাদ্দ করেনি। বরং বাংলার মুখ্যমন্ত্রীই ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়িত করছেন। তিনি ইতিমধ্যেই ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন।

প্রতি বছর বন্যায় প্রায় ১৮ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হন। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ১৩টি ব্লকের ১ হাজার ৬৫০ বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়ে যায়। তার পরেও পরিস্থিতি বদলায় না। অথচ, রাজ্যের বাম শাসন থেকে শুরু করে তৃণমূল শাসন, সকলেই কেন্দ্রীয় সরকারকে দায়ী করে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে হাত ধুয়ে ফেলেছে। সামনেই বিধানসভা নির্বাচন। এবারও নিয়ম করে বন্যার জলে ডুবেছে ঘাটাল-সহ বিস্তৃর্ণ এলাকা। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছেন তিন বছরের মধ্যে শেষ হবে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’। এই পরিকল্পনায় ১৩০ কিলোমিটার নদীর ড্রেজ়িং, বাঁধ নির্মাণ, ব্রিজ তৈরি, খাল কাটা, খালের সংস্কার, কৃত্রিম নদী তৈরি, জমি অধিগ্রহণের মতো বেশ কিছু কাজ করা হবে। ভোট বড় বালাই, তাই আসরে মুখ্যমন্ত্রী। এখন দেখার ঘাটালবাসীদের গামছা পড়ে বন্যার জলে নামতে হয় কিনা।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

দুর্নীতিতে জেরবার শাসক দল তৃণমূল, ২৬ শে নির্বাচনের আগেই বঙ্গে নতুন রাজনৈতিক দল! কে হচ্ছেন নেতৃত্বের মুখ?

Next Post

সরাসরি আক্রমণে জেনারেল ওয়াকার। ইউনূসের বিরুদ্ধে বাহিনীকে একজোট করছেন সেনাপ্রধান

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
7
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
10
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
8
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by Rani Chakraborty
October 23, 2025
0
16
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
27
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
15
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
16
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more

২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন বিরাট রদবদল তৃণমূলে কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

by Rani Chakraborty
October 17, 2025
0
7
২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন  বিরাট রদবদল তৃণমূলে  কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

সামনেই ২৬ শের বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে পারফরমেন্সের ভিত্তিতে চলছে তৃণমূলের সাংগঠনিক রদবদল। নজরে বিভিন্ন পুরসভার পারফরম্যান্স।...

Read more

দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি মাননীয়া দেখছেন রাত ১২ টা CCTV বলছে সন্ধ্যে ৭ টা

by Rani Chakraborty
October 15, 2025
0
20
দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি  মাননীয়া দেখছেন রাত ১২ টা  CCTV বলছে সন্ধ্যে ৭ টা

দুর্গাপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রী রাতে সহপাঠীর সাথে খাওয়ার খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন। এরপরই ভয়ঙ্কর অভিযোগ ওঠে...

Read more

বিজেপির খগেন – শঙ্করের উপর হামলায় রাজ্যের চাপ বাড়িয়ে রিপোর্ট চাইল হাইকোর্ট জমা দিতে হবে পুলিশের কেস ডায়েরি

by Rani Chakraborty
October 15, 2025
0
15
বিজেপির খগেন – শঙ্করের উপর হামলায়  রাজ্যের চাপ বাড়িয়ে রিপোর্ট চাইল হাইকোর্ট  জমা দিতে হবে পুলিশের কেস ডায়েরি

উত্তরবঙ্গের বন্যা বিধস্ত এলাকা নাগড়াকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হওয়া নৃশংস হামলার ঘটনায় জল গড়ালো...

Read more
Next Post
সরাসরি আক্রমণে জেনারেল ওয়াকার। ইউনূসের বিরুদ্ধে বাহিনীকে একজোট করছেন সেনাপ্রধান

সরাসরি আক্রমণে জেনারেল ওয়াকার। ইউনূসের বিরুদ্ধে বাহিনীকে একজোট করছেন সেনাপ্রধান

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি