• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দায়িত্ব নিয়েই মাস্টারস্ট্রোক শমীকের মুসলিম-প্রীতির কথা

দায়িত্ব নিয়েই মাস্টারস্ট্রোক শমীকের মুসলিম-প্রীতির কথা

administrator by administrator
12 months ago
in রাজনীতি, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
75
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

সংখ্যালঘুদের বিরুদ্ধে বিজেপির কোনও লড়াই নেই। বঙ্গ বিজেপির নব নির্বাচিত সভাপতির মুখে এই কথা শুনে কার্যত চোখে শর্ষে ফুল দেখছেন বাংলার বহু রাজনৈতিক বিশ্লেষক। আসন্ন বিধানসভা নির্বাচনে যে বিজেপি সম্পূর্ণ ভিন্ন রণকৌশল নিয়ে ময়দানে নামবে, তা বুঝিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার শমীক ভট্টাচার্য নতুন বঙ্গ সভাপতি হয়েই রাজ্যের সংখ্যালঘুদের উদ্দেশ্যে এক বড় বার্তা দিলেন। যা নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে।
ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব নিলেন শমীক ভট্টাচার্য ৷ কলকাতার সায়েন্স সিটিতে বিজেপির তরফে আয়োজিত ‘রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ’ নামে এক অনুষ্ঠানে তাঁর হাতে বঙ্গ বিজেপির ব্যাটন তুলে দেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ৷ যিনি এই বাংলার সভাপতি নির্বাচনে দলীয় পর্যবেক্ষক ছিলেন। রাজ্যে বিধানসভা নির্বাচন বড় জোর আর সাত-আট মাস বাকি। ফলে বঙ্গ বিজেপির নতুন সভাপতির কাছে এটা “টাফ টাইম” বা শুরুতেই অগ্নীপরীক্ষা বলে মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল। অনেকেই মুখিয়ে ছিলেন, সভাপতির দায়িত্ব গ্রহণের পর শমীক ভট্টাচার্য কি বার্তা দেন, বা বিজেপি কর্মীদের কোনও নতুন দিশা দেখান কিনা সেটা শোনার জন্য। তিনি বললেন, যা শুনে অনেকেই চোখ কপালে তুললেন। কারণ, সংখ্যালঘুদের উদ্দেশ্যে তাঁর বার্তা একেবারেই ভিন্ন। সকলকে চমকে দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ‘উগ্র’ হিন্দুত্বের উলটো সুর গেয়ে নব নির্বাচিত বঙ্গ সভাপতি ‘সবকা সাথ’ বার্তা দিলেন। বললেন ও।

ADVERTISEMENT

বাংলার গেরুয়া সংগঠনের দায়িত্ব কাঁধে নিয়ে শমীকের প্রথম চ্যালেঞ্জই হল আসন্ন নির্বাচনে শাসকদল তৃণমূলকে হারানো। অন্তত রাজ্য সভাপতি হিসেবে প্রথম ভাষণে তিনি সে কথাই উল্লেখ করলেন। তাঁর কথায়, এতদিন ধরে বিজেপি যতটা রাস্তা পেরিয়েছে, সেই রাস্তা কিন্তু মোটেও মসৃণ ছিল না। আমাদের কর্মীদের উপর অনেক অত্যাচার হয়েছে, মিথ্যে মামলা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বিজেপি কর্মীরা সাহসের সঙ্গে লড়াই করেছেন। তবে তিনি মনে করেন, আগামী বছর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী৷ এই নির্বাচনেই বাংলার মানুষ তৃণমূলকে পরপারে পাঠিয়ে দেবে৷

RelatedPosts

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল সংখ্যালঘুদের উদ্দেশ্যে দেওয়া তাঁর বার্তা। বাংলার রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছেন, তৃণমূলের শক্তি এখন সংখ্যালঘু ভোটব্যাংক ৷ যা শুধুমাত্র তাঁদেরই রয়েছে। ফলে বিধানসভা ভিত্তিক ফলাফলে সংখ্যালঘুদের ভোটের জোরেই শাসকদল জিতে যায়। এমন অনেক আসন আছে, যেখানে প্রবল লড়াই করলেও শেষ পর্যন্ত অল্প ভোটে হাতছাড়া করতে হয়েছে বিজেপিকে। এবার সেই সংখ্যালঘু ভোটব্যাংকেই ফাটল ধরাতে মরিয়া বিজেপি। নতুন রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্য বলেন, গোটা বাংলাকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যাদের হাতে তরবারি ধরিয়েছে, সেই তরবারি সরিয়ে কলম ধরিয়ে দিতে চায় বিজেপি। তিনি বর্তমানে সংখ্যালঘুদের প্রকৃত অবস্থা সম্পর্কে অবহিত করিয়ে স্মরণ করিয়ে দেন, সংখ্যালঘুদের একাংশকে দুষ্কৃতী করে দিয়েছে তৃণমূল৷ তার জেরে যখনই গোলমাল হচ্ছে, তখনই অনেক সংখ্যালঘুকে প্রাণও হারাতে হচ্ছে৷ এই পরিস্থিতি বদলের ডাক দেন শমীক ভট্টাচার্য৷

বাংলার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, এটা শমীক ভট্টাচার্যের মাস্টারস্ট্রোক। শুভেন্দু অধিকারী শুধুই উগ্র হিন্দুত্ববাদের প্রচার করে চলেছেন। যা সংখ্যালঘুদের তৃণমূলের দিকে ঝুঁকতে সাহায্য করছে। কিন্তু বাংলায় এটা করে বিজেপি খুব একটা লাভবান হবে না। মূল এজেন্ডা থেকে কিছুটা সরে এসে বিজেপিকে সংখ্যালঘুদেরও কাছে টানার উপায় খুঁজতে হতো। যা করার চেষ্টা করলেন শমীক ভট্টাচার্য। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন এক সংখ্যালঘু শিশুকন্যার খুন হওয়ার পর সংখ্যালঘুদের মধ্যেও একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সেটাই স্মরণ করিয়ে শমীক ডাক দিলেন, উন্নতির পথ অবলম্বনের। তাঁর বার্তা, সবকা সাথ, সবকা বিকাশের। এবার এই প্রচারই যদি বিজেপি মূল মন্ত্র করে নেয়, তাহলে আগামী বিধানসভায় তৃণমূলের জন্য দুঃখ বরাদ্দ হয়ে যাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

মোদি-জয়শঙ্করের ভয়ানক চাল! চিনের হাত থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিল ভারত?

Next Post

দিদিমণির দুর্দশা শুরু। মমতার মন্ত্রীকে ঝাঁটাপেটা করল তৃণমূলের নেতারাই। সিদ্দিকুল্লাকে তাড়াল তৃণমূলীরা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by administrator
March 9, 2026
0
37
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by administrator
October 30, 2025
0
20
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by administrator
October 30, 2025
0
20
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by administrator
October 27, 2025
0
12
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
18
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
27
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by administrator
October 23, 2025
0
40
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
34
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by administrator
October 22, 2025
0
45
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by administrator
October 22, 2025
0
29
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more
Next Post
দিদিমণির দুর্দশা শুরু। মমতার মন্ত্রীকে ঝাঁটাপেটা করল তৃণমূলের নেতারাই। সিদ্দিকুল্লাকে তাড়াল তৃণমূলীরা

দিদিমণির দুর্দশা শুরু। মমতার মন্ত্রীকে ঝাঁটাপেটা করল তৃণমূলের নেতারাই। সিদ্দিকুল্লাকে তাড়াল তৃণমূলীরা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি